اسلامی فتوی
আমাদের বাড়ির সাথে আমাদের পারিবারিক একটি কবরস্থান আছে। যা ওয়াকফকৃত...
جواب
প্রশ্ন আমাদের বাড়ির সাথে আমাদের পারিবারিক একটি কবরস্থান আছে। যা ওয়াকফকৃত নয়। এতে প্রায় ১৩/১৪ বছর যাবত কাউকে দাফন করা হয়নি। এবং ভবিষ্যতেও দাফন করার ইচ্ছা নেই। এখন আমাদের জানার বিষয় হল, উক্ত কবরস্থানে মসজিদ কিংবা মাদরাসা বানানো যাবে কি না? বা প্রয়োজনে নিজস্ব কাজে ব্যবহার করা যাবে কি না জানালে কৃতজ্ঞ হব। উত্তর প্রশ্নের বর্ণনা অনুযায়ী কবরস্থানের জায়গাটি যেহেতু ওয়াকফকৃত নয়; বরং তা মালিকানাধীন জায়গা এবং তাতে কোন নতুন কবরও নেই তাই মালিকগণ চাইলে সেখানে মসজিদ-মাদরাসা বানাতে পারবে। তদ্রূপ অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারবে। -সহীহ বুখারী, হাদীস : ৪২৮; উমদাতুল কারী ৪/১৭৯; তাবয়ীনুল হাকায়েক ১/৫৮৯; শরহুল মুনইয়াহ ৫৬১ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার