اسلامی فتوی

এক লোক মান্নত করেছে যে, তার চাকুরি হলে ৪ হাজার...

جواب

প্রশ্ন এক লোক মান্নত করেছে যে, তার চাকুরি হলে ৪ হাজার টাকা মূল্যের একটি ছাগল ফকীরদেরকে সদকা করবে। চাকুরি হওয়ার পর মান্নত আদায়ের জন্য লোকটি তার এক নিকটাত্মীয় থেকে ৩ হাজার টাকা দিয়ে একটি ছাগল ক্রয় করে, যার বাজার মূল্য চার হাজার টাকা। এখন সে জানতে চায়, ৪ হাজার টাকা মূল্যের ছাগল ৩ হাজার টাকা দিয়ে ক্রয় করে তা সদকা করলে মান্নত আদায় হবে কি না? উত্তর প্রশ্নের বিবরণ অনুযায়ী বাস্তবেই যদি ঐ ছাগলের বাজারমূল্য ৪ হাজার টাকা হয়ে থাকে তাহলে সেটি সদকা করলেও তার মান্নত আদায় হয়ে যাবে। -আলমুহীতুল বুরহানী ৬/৩৬২; ফাতাওয়া তাতারখানিয়া ৫/৫২ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার মান্নতের মাসআলা আল কাউসার মান্নতের গোশত খাওয়ার বিধান মান্নতের টাকা মসজিদে দেওয়া মান্নতের পশু মান্নতের পশু মারা গেলে মান্নত কত প্রকার কুরবানীর মান্নত মান্নতের কাফফারা কি
تمام فتاوی دیکھیں কসম-মান্নত زمرہ