اسلامی فتوی
গোসলখানার ফ্লোরে যে পানি পড়ে থাকে তা কি পাক না...
جواب
প্রশ্ন গোসলখানার ফ্লোরে যে পানি পড়ে থাকে তা কি পাক না নাপাক? অর্থাৎ খালি পায়ে গোসলখানায় প্রবেশ করার পর বের হয়ে আসলে পা পুনরায় ধুতে হবে কিনা? উত্তর গোসলখানার ফ্লোর/মেঝেতে যে পানি পড়ে থাকে তা পাক।তবে যদি জানা যায় যে, সেখানে কোন নাপাকি ছিল তাহলে খালি পায়ে তাতে প্রবেশ করলে ঐ পা পুনরায় ধুয়ে নেয়া আবশ্যক। সুত্র; তাতারখানিয়া ১/১৫২, কাজীখান ১/১৩, ওয়ালওয়ালিযিয়া ১/১৫২, মুহিতে বুরহানি ১/৫৩ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন