اسلامی فتوی

আমার বাড়ি চট্টগ্রামে। সেটাই আমার স্থায়ী ঠিকানা। আমি এখনো তা...

جواب

প্রশ্ন আমার বাড়ি চট্টগ্রামে। সেটাই আমার স্থায়ী ঠিকানা। আমি এখনো তা ত্যাগ করিনি। তবে চাকরির সুবাদে স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকি। মাঝেমধ্যে বাড়িতে যাই। সেখানে আববা-আম্মা ও ভাইবোনেরা থাকেন। কিছুদিন ধরে একটি ডেভেলপমেন্ট কোম্পানির মাধ্যমে আমাদের বাড়িটির পুননির্মাণ কাজ চলছে। এজন্য আববা-আম্মা, ভাইবোনেরা পাশেই একটি বাসা ভাড়া করে আছেন। এ অবস্থায় আমি যদি কোনো কাজে স্ত্রীকে নিয়ে ৪/৫ দিনের জন্য চট্টগ্রাম যাই তাহলে আমি কি মুসাফির হব, নাকি মুকীম? উত্তর প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি যেহেতু চট্টগ্রামের ঐ বাড়ি পরিপূর্ণভাবে ত্যাগ করে ঢাকা বা অন্য কোথাও স্থায়ীভাবে থাকার নিয়ত করেননি তাই পূর্বের মতো সেখানে আপনি মুকীম থাকবেন। সুতরাং ঐ এলাকার অন্য কোনো ভাড়া বাসায় অবস্থান করলেও আপনি মুকীম গণ্য হবেন। -ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯, ১/১৪২; আলবাহরুর রায়েক ২/১৩৬, ২/১৩৮; রদ্দুল মুহতার ২/১২৪ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
تمام فتاوی دیکھیں সফর زمرہ