اسلامی فتوی
আমার এক ভাই ছোটবেলায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রূপার মেডেলসহ...
جواب
প্রশ্ন আমার এক ভাই ছোটবেলায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রূপার মেডেলসহ রূপার তৈরি আরও নানা জিনিস পুরস্কার পেয়েছে। যার পরিমাণ প্রায় ৬৫ তোলা। আমি জানতে চাই, এখন বালেগ হওয়ার পর কি তার উপর এগুলোর কারণে যাকাত ওয়াজিব হবে? জানালে উপকৃত হব। উত্তর হাঁ, বালেগ হওয়ার পর তাকে এই রূপাগুলোর যাকাত দিতে হবে। বালেগ হওয়ার পর থেকে প্রত্যেক বছর ২.৫% করে রূপা বা তার মূল্য যাকাত দিতে হবে। -মাবসূত, সারাখসী ২/১৮৯; ফাতাওয়া খানিয়া ১/২৪৯; খুলাসাতুল ফাতাওয়া ১/৩৩৭; আদ্দুররুল মুখতার ২/২৯৫ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার