اسلامی فتوی

আমার নিকট দুই লক্ষ টাকা আছে। সে টাকার উপর দশ...

جواب

প্রশ্ন আমার নিকট দুই লক্ষ টাকা আছে। সে টাকার উপর দশ মাস অতিবাহিত হয়েছে। দশ মাসের মাথায় আমার আববা মৃত্যুবরণ করেন। তার রেখে যাওয়া সম্পদ থেকে মীরাস হিসেবে আমি এক লক্ষ টাকা পাই। জানার বিষয় হল, বছর শেষ হলে আমার ঐ দুই লক্ষ টাকার সাথে মীরাস সূত্রে পাওয়া টাকার উপরও কি যাকাত আসবে, নাকি উভয়ের আলাদা আলাদা হিসাব হবে? উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে বছর শেষে ঐ এক লক্ষ টাকাসহ পুরো তিন লক্ষ টাকা থাকলে পুরোটার যাকাত দিতে হবে। কেননা নিসাব পরিমাণ সম্পদের মালিকের নিকট যাকাতবর্ষের ভেতর যাকাতযোগ্য যত সম্পদ জমা হবে বছর শেষে যা থাকবে মূল নেসাবের সাথে সেগুলোরও যাকাত দিতে হবে। এক্ষেত্রে মূল নেসাবের উপর বছরপূর্ণ হওয়াই যথেষ্ট। সকল সম্পদের উপর বছর পূর্ণ হওয়া জরুরি নয়। -আলমাবসূত, সারাখসী ২/১৬৪; আদ্দুররুল মুখতার ২/১৮৮; তাবয়ীনুল হাকায়েক ২/৬২; আলবাহরুর রায়েক ২/২২২ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার ১ লক্ষ টাকার যাকাত কত ২০২১ নগদ টাকার যাকাতের হিসাব ২০২২ ব্যাংকের টাকার যাকাত ১ লাখ টাকায় যাকাত কত পাওনা টাকার উপর যাকাত নগদ টাকার যাকাতের হিসাব ২০২৩ ১০০ টাকার যাকাত কত টাকা ১ লক্ষ টাকার যাকাত কত ২০২৩
تمام فتاوی دیکھیں যাকাত زمرہ