اسلامی فتوی

কারো যদি আইয়ামে তাশরীকের কোনো নামায কাযা হয়ে যায় এবং

جواب

প্রশ্ন কারো যদি আইয়ামে তাশরীকের কোনো নামায কাযা হয়ে যায় এবং সে ঐ নামায আইয়ামে তাশরীকের ভেতর বা আইয়ামে তাশরীক অতিবাহিত হয়ে যাওয়ার পর আদায় করে তবে কি তাকে ঐ নামাযের পর তাকবীরে তাশরীক পড়তে হবে? উত্তর আইয়ামে তাশরীকের কাযা নামায যদি এই আইয়ামে তাশরীকের ভেতরই পড়ে নেয় তবে এক্ষেত্রে তাকবীরে তাশরীক পড়তে হবে। আর যদি আইয়ামে তাশরীক অতিবাহিত হয়ে যাওয়ার পর আদায় করে তবে এক্ষেত্রে তাকবীরে তাশরীক পড়বে না। -মাবসূত, সারাখসী ২/৯৭; আলমুহীতুল বুরহানী ২/৫১২; খুলাসাতুল ফাতাওয়া ১/২১৬; আলবাহরুর রায়েক ২/১৬৬; শরহুল মুনইয়াহ ৫৭৫; রদ্দুল মুহতার ২/১৭৯ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
تمام فتاوی دیکھیں আজান-নামাজ زمرہ