اسلامی فتوی

আমরা শোনেছি যে, মিনায় অবস্থিত মসজিদে খাইফে সত্তরজন নবী নামায...

جواب

প্রশ্ন আমরা শোনেছি যে, মিনায় অবস্থিত মসজিদে খাইফে সত্তরজন নবী নামায আদায় করেছেন। একথা কি সঠিক? প্রমাণসহ জানালে উপকৃত হব। উত্তর হ্যাঁ, একথা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে মারফূ হাদীসে এসেছে যে, মসজিদে খাইফে সত্তরজন নবী নামায আদায় করেছেন। তাবারানী আওসাত ৬/১৯৩ হাদীস : ৫৪০৩; আখবারে মক্কা ২/১৭৪; মাজমাউয যাওয়াইদ ৩/৬৩৯ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
تمام فتاوی دیکھیں হজ্ব زمرہ