اسلامی فتوی

একবার জানাযার নামাযে ইমাম সাহেব ভুলে তৃতীয় তাকবীরের পর সালাম ফিরিয়ে দেন। কিন্তু সালাম ফিরানোর সাথে সাথেই পেছন থেকে মুক্তাদীগণ লোকমা দেয়। তখন ইমাম সাহেব দ্বিতীয় সালাম না বলে এ সময়ের দুআ পড়ে এবং চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরান। জানার বিষয় হল, এ নামাযটি কি আদায় হয়েছে, না পুনরায় পড়তে হবে?

جواب

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ জানাযা নামায আদায় হয়ে গেছে। কেননা ইমাম ভুলবশত সালাম ফিরানোর পর নামায পরিপন্থী কোন কাজ করার পূর্বেই যেহেতু চতুর্থ তাকবীর বলে সালাম ফিরিয়েছেন তাই তা আদায় হয়ে গেছে; পুনরায় পড়তে হবে না। -ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৫; আলবাহরুর রায়েক ২/১৮৪; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৫১; হাশিয়াতুত তহতাবী আলালমারাকী ৩২২; ইমদাদুল ফাত্তাহ ৬২১ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার প্রভিডেন্ট ফান্ড আল কাউসার সাড়ে তিন মাশা জানাজার নামাজে সালাম ফিরানোর নিয়ম টান সমিতি কি জায়েজ জানাযার নামাজে হাত উঠানো এতেকাফ মাসিক আল কাউসার টাইলসের উপর তায়াম্মুম মান্নত আল কাউসার
تمام فتاوی دیکھیں আদব-ব্যবহার زمرہ