اسلامی فتوی

আমি একবার জামাতে নামায আদায় করতে গিয়ে মাসবুক হলাম। ইমাম সাহেব নামায শেষে এক দিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা দিলেন। কিন্তু তিনি যে সাহু সিজদা দিবেন এটা বুঝতে না পারার কারণে তার সালাম ফিরানোর সাথে সাথেই আমি দাঁড়িয়ে গেলাম এবং বাকি নামায আদায় করতে লাগলাম। পরে তার সিজদা দেওয়া দেখেও আমি আর সিজদা দেইনি। তবে নামায শেষে সাহু সিজদা দিয়েছি। আমার নামায হয়েছে কি? এক্ষেত্রে আমার করণীয় কী ছিল?

جواب

প্রশ্নোক্ত অবস্থায় নামায শেষে সাহু সিজদা করার কারণে আপনার নামায আদায় হয়েছে। তবে এক্ষেত্রে (অর্থাৎ ছুটে যাওয়া নামায আদায়ের জন্য দাড়ানোর পর যখন ইমামকে সাহু সিজদা করতে দেখলেন তখন) আপনার উচিত ছিল ফিরে এসে ইমামের সাথে সিজদা করা এবং ইমামের সালামের পর অবশিষ্ট নামায যথানিয়মে আদায় করা। উল্লেখ্য, ইমামের উভয় দিকে সালাম ফিরানো শেষ হওয়ার পর মাসবুক ছুটে যাওয়া রাকাতের জন্য দাঁড়াবে। এটাই উত্তম নিয়ম। -কিতাবুল আসল ১/২৩৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৯২; ফাতাওয়া বাযযাযিয়া ১/৬৩; শরহুল মুনইয়াহ পৃ. ৪৬৬; আলবাহরুর রায়েক ২/১০০; ফাতাওয়া তাতারখানিয়া ১/৭৪২; মাজমাউল আনহুর ১/২২২; আলমুহীতুল বুরহানী ২/৩১৮; ফাতাওয়া খানিয়া ১/১২৪ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার Masbuker salat ইমামের পিছনে সালাত আদায় করার নিয়ম নামাজে সন্দেহ হলে নামাজের ভুল সমুহ ইমামের পিছনে নামাজের নিয়ত জামাত ছাড়া নামাজ ইমাম কিভাবে নামাজ পড়বে জামাতে সালাত আদায় করলে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়
تمام فتاوی دیکھیں আদব-ব্যবহার زمرہ