اسلامی فتوی

আমি কয়েকদিন আগে নামায সংক্রান্ত একটি পুস্তিকা পড়েছি। তাতে সিজদার

جواب

প্রশ্ন আমি কয়েকদিন আগে নামায সংক্রান্ত একটি পুস্তিকা পড়েছি। তাতে সিজদার সময় চুল বেঁধে রাখাকে মাকরূহ বলা হয়েছে। আমার প্রশ্ন হল, এই বিধান কি নারী-পুরুষ সবার জন্য, না শুধু পুরুষের জন্য? জানালে খুশি হব। উত্তর নামাযে চুল বেঁধে রাখা মাকরূহ- এই বিধানটি কেবল পুরুষের জন্য। মহিলাদের চুল সতরের অন্তর্ভুক্ত, যা নামাযে ঢেকে রাখা ফরয। তাই তারা চুল বেঁধে নামায পড়তে পারবে। যাতে চুল ঢেকে রাখা সহজ হয় এবং এর কোনো অংশ প্রকাশ না পায়। আর তারা চুল ছেড়ে দিয়েও নামায পড়তে পারবে। তবে সেক্ষেত্রে এমনভাবে চুল ঢেকে রাখবে যেন ছেড়ে রাখার কারণে চুলের কোনো অংশ খুলে না যায়। -মুসনাদে আহমাদ, হাদীস ২৩৮৫৬; নাইলুল আওতার ২/৩৪০; আদ্দুররুল মুখতার ১/৬৪২ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার সাড়ে তিন মাশা টান সমিতি কি জায়েজ মাংসগ্রন্থি কাকে বলে জানাজার নামাজ আল কাউসার মাসআলা প্রশ্ন গোসল ফরজ হওয়ার কারণ আল কাউসার আপনি যা জানতে চেয়েছেন আল কাউসার ফরজ গোসল নিয়ে সন্দেহ
تمام فتاوی دیکھیں আজান-নামাজ زمرہ