اسلامی فتوی

নামাযের মধ্যে কি হাতঘড়ি বা দেওয়ালঘড়ি দেখা যাবে? আর ঘড়ি

جواب

প্রশ্ন নামাযের মধ্যে কি হাতঘড়ি বা দেওয়ালঘড়ি দেখা যাবে? আর ঘড়ি কোন হাতে পরা ভালো? আমি তো ডান হাতে পরি, অনেক মানুষ আমাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে আমি বলেছি, ডান হাতে পরা সুন্নত। উত্তর নামাযে অনিচ্ছাকৃত ঘড়িতে দৃষ্টি পড়লে তাতে নামাযের ক্ষতি হবে না। তবে নামাযে ইচ্ছাকৃত ঘড়ি বা অন্য কিছুর দিকে তাকানো মাকরূহ। আর প্রয়োজনে ঘড়ি রাখা মুবাহ। কেউ তা হাতে রাখতে চাইলে যেকোনো হাতেই রাখতে পারে। ডান হাতে ঘড়ি পরা সুন্নত-এ ধারণা ঠিক নয়। -খুলাসাতুল ফাতাওয়া ১/১২৮; আলবাহরুর রায়েক ২/১৪; রদ্দুল মুহতার ১/৬৩৪; ফাতাওয়া মাহমুদিয়া ২৪/৩৭১ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
تمام فتاوی دیکھیں আজান-নামাজ زمرہ