اسلامی فتوی

ফরয নামাযের তৃতীয় অথবা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর অন্য

جواب

প্রশ্ন ফরয নামাযের তৃতীয় অথবা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা বা সূরার অংশ বিশেষ পড়লে সিজদা সাহু ওয়াজিব হবে কি না? এ প্রশ্নের জবাব আলেমদের নিকট থেকে দুভাবে পেয়েছি। রুকুতে যেতে বিলম্ব হয়েছে বিধায় সাহু সিজদা ওয়াজিব হবে-কেউ এমন কথা বলেন। আর কেউ বলেন, ওয়াজিব হবে না। কোনটি সঠিক? জানালে উপকৃত হব। উত্তর ফরযের শেষ দুই রাকাতে ভুলে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলালেও সাহু সিজদা ওয়াজিব হবে না। এক্ষেত্রে সাহু সিজদা ওয়াজিব হওয়ার কথাটি ঠিক নয়। এবং ওয়াজিব হওয়ার পেছনে যে কারণ বলা হয়েছে তাও যথার্থ নয়। কেননা ফরয নামাযের শেষ দুই রাকাতে সূরা ফাতিহার পরপরই রুকু না করে বিলম্ব করলে সাহু সিজদা ওয়াজিব হয় না। -ফাতহুল কাদীর ১/৪৩৮; শরহুল মুনইয়া ৩৩১; রদ্দুল মুহতার ১/৪৫৯ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার ৪ ফরজ নামাজের শেষের ২ রাকাতে সুরা মিলালে তার হুকুম কি সুন্নত নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে ফাতিহার পর অন্য সূরা না পড়ে রুকুতে চলে গেলে করণীয় ফরজ নামাজের শেষ দুই রাকাতে সুরা মিলানো ফরজ নামাজে তৃতীয় চতুর্থ রাকাতে কেরাত পড়লে কি করনীয় ফরজ নামাজে সূরা ফাতিহা পড়ার নিয়ম নামাজে কোন সূরার পর কোন সূরা পড়বেন চার রাকাত সুন্নত নামাজে সুরা পড়ার নিয়ম নিজে নিজে ফরজ নামাজ পড়ার নিয়ম
تمام فتاوی دیکھیں আজান-নামাজ زمرہ