اسلامی فتوی

নামাযের দুআ মাছুরা আরবীতে না পড়ে বাংলায় এর অর্থটা পড়া

جواب

প্রশ্ন নামাযের দুআ মাছুরা আরবীতে না পড়ে বাংলায় এর অর্থটা পড়া যাবে কি এবং এতে নামাযের কোনো ক্ষতি হবে কি? উত্তর নামাযের সকল দুআ ও যিকির আরবীতে পড়া জরুরি। অন্য ভাষায় পড়া মাকরূহ তাহরিমী। তাই নামাযে দুআ মাছুরার বাংলা অর্থ পড়া যাবে না; আরবী দুআই পড়তে হবে। বড় দুআ পড়তে না পারলে ছোট কোনো দুআ পড়বে। আর সম্ভব হলে নির্ধারিত দুআ মাছুরাটি মুখস্থ করে নিবে। -কিতাবুল আসল ১/১৫; রদ্দুল মুহতার ১/৫২১, ১/৪৮৩; আহকামুন নাফাইস ফী আদাইল আযকার বিলিসানিল ফারিস (মাজমুআতু রাসায়িলিল লাখনভী ৪/৩৩৬) পৃ. ৩৪ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার দোয়া মাসুরা কয়টি দোয়া কুনুত দোয়া মাসুরা দ্বিতীয় দোয়া মাসুরা তাফসীর দোয়া মাসুরা বাংলা অনুবাদ
تمام فتاوی دیکھیں আজান-নামাজ زمرہ