اسلامی فتوی

গত রোযায় আমি একদিন শিঙ্গা লাগিয়েছিলাম। তবে এরপরে সারাদিন আর

جواب

প্রশ্ন গত রোযায় আমি একদিন শিঙ্গা লাগিয়েছিলাম। তবে এরপরে সারাদিন আর কিছু খাইনি। কিন্তু এখন সন্দেহ হচ্ছে যে, আমার ঐ রোযা আদায় হয়েছে কি না। তাই হুযুরের কাছে জানতে চাচ্ছি, আমার ঐ রোযা কি আদায় হয়েছে? উত্তর হাঁ আপনার ঐ রোযা আদায় হয়েছে। শিঙ্গা লাগালে রোযা ভাঙ্গে না। হাদীস শরীফে এসেছে- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: احْتَجَمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْرِمٌ صَائِمٌ. আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের হালতে রোযা অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন। -জামে তিরমিযী, হাদীস ৭৭৫) -আলমাবসুত, সারাখসী ৩/৫৭; বাদায়েউস সনায়ে ২/২৭০; ফাতহুল কাদীর ২/২৫৬; রদ্দুল মুহতার ২/৪২০ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
تمام فتاوی دیکھیں রোজা-ইতিকাফ زمرہ