اسلامی فتوی

রোযা অবস্থায় যদি শরীরের কোনো অঙ্গ থেকে রক্ত বের হয়

جواب

প্রশ্ন রোযা অবস্থায় যদি শরীরের কোনো অঙ্গ থেকে রক্ত বের হয় কিংবা সিরিঞ্জ দিয়ে শরীর থেকে রক্ত বের করা হয় তাহলে কি রোযা ভেঙ্গে যাবে? উত্তর রোযা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে রোযা ভাঙ্গে না। তদ্রƒপ সিরিঞ্জ দ্বারা বের করা হলেও রোযা ভাঙ্গে না। তবে বিশেষ ওযর ছাড়া শরীর থেকে ইচ্ছাকৃত এ পরিমাণ রক্ত বের করা মাকরূহ, যার কারণে ঐ দিন রোযা পূর্ণ করার শক্তি হারিয়ে যাওয়ার আশঙ্কা হয়। -সহীহ বুখারী, হাদীস ১৯৩৮, ১৯৪০; আলমুহীতুল বুরহানী ৩/৩৫৬; আলবাহরুর রায়েক ২/২৭৩; ফিকহুন নাওয়াযিল ২/৩০০ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার রক্ত বের হলে কি ওযু ভাঙ্গে পুজ বের হলে কি রোজা ভাঙ্গে দাঁত দিয়ে রক্ত পড়লে রোজা পায়খানার সাথে রক্ত গেলে কি রোজা ভেঙে যায় রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে কি কি কারণে রোজা ভেঙে যায় রোজা অবস্থায় মাসিক হলে করণীয় রোজা রাখা অবস্থায়
تمام فتاوی دیکھیں রোজা-ইতিকাফ زمرہ