اسلامی فتوی

গত কুরবানীর ঈদে লঞ্চে বাড়ি যাওয়ার সময় ভুলক্রমে আমি একটি...

جواب

প্রশ্ন গত কুরবানীর ঈদে লঞ্চে বাড়ি যাওয়ার সময় ভুলক্রমে আমি একটি টিকেট বেশি কিনে ফেলি। চারটার জায়গায় পাঁচটা কিনে ফেলি। পরে ঐ টিকেটটি কিছু বেশি টাকায় একজনের কাছে বিক্রি করি। আমি জানতে চাই, আমার জন্য অতিরিক্ত টাকাটা বৈধ হবে কি না? উত্তর ঐ টিকেটটি অতিরিক্ত মূল্যে বিক্রি করা জায়েয হয়নি। তাই অতিরিক্ত মূল্য ব্যবহার করা আপনার জন্য না-জায়েয। মালিক জানা থাকলে তাকে ফেরত দিতে হবে। আর মালিক জানা না থাকলে তা কোনো গরীবকে সদকা করে দিতে হবে। -মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ২৩৭৬০, ২৩৭৫৩; মাবসূত, সারাখসী ১৫/১৩০; বাদায়েউস সানায়ে ৪/৬৭; আলবাহরুর রায়েক ৭/৩০৪; রদ্দুল মুহতার ৬/২৮ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
تمام فتاوی دیکھیں কুরবানী زمرہ