ধর্মীয় প্রশ্নের উত্তর ও ফতোয়া সমূহ
যদি কোনো ব্যক্তি ফরয গোসলে নাকের ভেতরে পানি প্রবেশ না করিয়ে শুধু আঙ্গুল ভিজিয়ে নাকের ভিতরটা তিনবার ভিজিয়ে নেয় তাহলে তার গোসল হবে কি না? এবং নাকের ভিতরে পানি প্রবেশ করানো ও তা পরিষ্কার করার পদ্ধতি কি?
বিবিধ
ফরয গোসলে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো ফরয। শুধু আঙ্গুল দ্বারা নাকের ভিতরটা ভিজিয়ে নেয়া যথেষ্ট নয়। এর দ্বারা নাকে পানি পৌঁছানোর ফরয আদায় হবে না। আর নাকে প্রথমে পানি পৌঁছাবে। এরপর বাম হাতে...
লোকমুখ শুনেছি, মুসা আ. আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উম্মত হওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা তা কবুল করেননি। এ কথা ঠিক কি না জানালে খুশি হব।
বিবিধ
প্রশ্নোক্ত কথাটির যথেষ্ট জনশ্রুতি থাকলেও তা সঠিক নয়। বিখ্যাত হাদীস শাস্ত্রজ্ঞ হাফেয যাহাবী রাহ.সহ একাধিক হাদীস বিশারদ এ সংক্রান্ত বর্ণনাটিকে জাল আখ্যা দিয়েছেন। -মীযানুল ইতিদাল ২/১৫২; লিসানুল মীযান...
হযরত ফাতেমা রা.-এর ইন্তিকালের পর হযরত আবু যর গিফারী রা. ফাতেমা রা.-এর কবরে নেমে বললেন, হে কবর! তুমি কি জান, আজ তোমার মাঝে কাকে রাখা হবে? তিনি হলেন খাতুনে জান্নাত, হাসান-হুসাইনের মা, নবীজীর কলিজার টুকরা। তিনি তিন বার এ কথাগুলো বললেন। পরে কবর আওয়াজ দিল, আমি এগুলো কিছুই চিনি না। আমল যদি ভালো হয় তাহলে আমি তার জন্য প্রশস্ত হয়ে যাব। আর আমল যদি খারাপ হয় তাহলে তাকে এমনভাবে চাপ দিব ...। এই ধরনের কোনো রেওয়ায়েত সহীহ কি না এবং তা কোথায় পাওয়া যাবে?
বিবিধ
রেওয়ায়েত সম্বন্ধে মাসিক আলকাউসার, মার্চ ২০০৭ ঈ. সংখ্যায় প্রচলিত ভুল বিভাগে আলোচনা হয়েছে। আলোচনার সারসংক্ষেপ হল, এটি একটি ভিত্তিহীন কেচ্ছা। বাস্তবতার সাথে এর দূরবর্তী সম্পর্কও নেই। আমাদের জানামতে...
ফাতেমা ও সামিয়া আপন বোন। ফাতেমা আমার দুধ বোন। সে আমার মায়ের দুধ পান করেছে। সামিয়ার সাথে আমার বিয়ের কথা হচ্ছে। আমি জানতে চাই, সামিয়ার সাথে আমার বিয়ে সহীহ হবে কি না?
বিবিধ
হ্যাঁ, সামিয়ার সাথে আপনার বিয়ে সহীহ হবে। কারণ তার সাথে আপনার আত্মীয়তার বা দুধের কোনো সম্পর্ক নেই। দুধের সম্পর্ক তার বোন ফাতেমার সাথে সামিয়ার সাথে নয়। -বাদায়েউস সানায়ে ৩/৪০০; রদ্দুল মুহতার ৩/২১...
জনৈক ব্যক্তি তাওয়াফে যিয়ারতের পর অসুস্থ হওয়ার কারণে আইয়ামে নাহরে সায়ী করতে পারেনি। অতপর পনের দিন পর সে আরোগ্য লাভ করে। জানার বিষয় হল, এখন যদি সে সায়ী করে তবে তা আদায় হবে কি না আর এ কারণে তাকে কোনো দম বা সদকা দিতে হবে কি না।
বিবিধ
হ্যাঁ, ঐ ব্যক্তি এখন সায়ী করে নিলে তা আদায় হয়ে যাবে। উল্লেখ্য যে, তাওয়াফে যিয়ারতের পর ১২ তারিখ সূর্যাস্তের আগেই সায়ী করে নেওয়া উত্তম। এর চেয়ে বিলম্ব করা মাকরূহ। তবে পরে আদায় করলেও তা সহীহ হয...
আকীকা কী? আকীকার হুকুম কী? আকীকার সময় কি নির্ধারিত? কেউ কি নিজের আকীকা নিজেই করতে পারবে? আকীকা আদায়ের নিয়ম কী? আকীকার গোশত কি পিতা-মাতা ও আত্মীয়স্বজনরা খেতে পারবে? জানিয়ে বাধিত করবেন।
বিবিধ
সন্তান জন্মগ্রহণের শুকরিয়াস্বরূপ যে পশু যবাই করা হয় তাকে আকীকা বলে। আর আকীকা করা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সন্তানের জন্য আকীকা করতে হয়। সুতরাং তোমরা তার...
মুমিনের নিয়ত তার আমলে চেয়ে শ্রেয়’ এটা কি হাদীস? হাদীস হলে হুকুমসহ জানাবেন।
বিবিধ
‘মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা শ্রেয়’-এটি জয়ীফ সনদে বর্ণিত একটি হাদীস। ইমাম বায়হাকী রাহ. হাদীসটিকে জয়ীফ বলেছেন। তবে ইমাম সাখাভী রাহ. এর সপক্ষে আরো হাদীস পেশ করেছেন, যদ্বারা তা ফাযায়েলের ক্ষেত্রে...
আমার এক আত্মীয়ের এক পালকপুত্র আছে। গ্রামের এক গরীব নারীর সন্তানকে নিয়ে পালকপুত্র বানিয়েছে। আমি জানতে চাই, পিতার ঔরসজাত সন্তানের মতো পালকপুত্রও কি পিতার মীরাস পাবে? শরীয়তের বিধান কী?
বিবিধ
পালকপুত্র ঔরসজাত সন্তানের মতো নয়। সে মীরাসের হকদার নয়। -ফাতাওয়া হিন্দিয়া ৬/৪৪৭; আদ্দুররুল মুখতার ৬/৭৬২ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার
জনৈক ব্যক্তি আইয়ামে নহরের শেস দিন তাওয়াফে যিয়ারতের ছয় চক্কর করার পর সূর্য অস্তমিত হয়ে যাওয়ায় সপ্তম চক্করটি সে সূর্যাস্তের পর সম্পন্ন করে। জানার বিষয় হল, এ কারণে তাকে দম দিতে হবে কি না?
বিবিধ
না। দম দিতে হবে না। তবে তার উপর একটি সদকা ওয়াজিব। অর্থাৎ একটি সদকাতুল ফিতরের সমপরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। প্রকাশ থাকে যে, এ সদকা হারামের বাইরের এলাকায় যেমন এদেশের মিসকীনদেরও দেওয়া যাবে। তবে হ...
শুনেছি, হাদীসে নাকি আছে, শেষ যমানায় দালান-কোঠা, সম্পদ হবে গরীবদের। জানতে চাই, এটি হাদীস কি না? হাদীস হলে কোন কিতাবের হাদীস? মর্মসহ জানতে আগ্রহী।
বিবিধ
হ্যাঁ, এ ধরনের কথা সহীহ হাদীসে আছে। আবু হুরাইরা রা. বলেন, (কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের একটি আলামত হল, বকরীর রাখালরা বড় বড় অট্টাল...
পৃষ্ঠা 1 / 15
পরবর্তী ফতোয়া জিজ্ঞাসা করুন
আপনার ধর্মীয় প্রশ্নের উত্তর পেতে নিচের ফর্ম পূরণ করুন।