ধর্মীয় প্রশ্নের উত্তর ও ফতোয়া সমূহ

জনৈক মহিলার গর্ভে সন্তান মারা যাওয়ার পর সিজারে মৃত বাচ্চাটিকে বের করা হয় ৷ জানার বিষয় হল, উক্ত বাচ্চার জানাযা, কাফন-দাফন ইত্যাদি করতে হবে কি না? তার ব্যপারে শরীয়তের বিধান কি? স্ববিস্তারে জানালে উপকৃত হব ৷

মৃত্যু-জানাজা
মৃত সন্তান ভূমিষ্ট হলে নিয়ম হল, তার নাম রেখে গোসল দিয়ে একটি কাপড়ে পেঁচিয়ে দাফন করে দেওয়া। মৃত ভূমিষ্ট শিশুর জানাযা পড়ার নিয়ম নেই। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত বাচ্চার জানাযা ও কাফন দিতে হবে না ৷ এক...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

গত দুই মাস আগে আমার এক আন্টি মারা যান। জানাযা হয় আন্টির বাসা থেকে ৫/৭ মিনিটের দূরত্বে এক মসজিদে। আন্টির বান্ধবীরাসহ অন্যান্য অনেক মহিলা আন্টির জানাযায় শরীক হওয়ার আগ্রহ প্রকাশ করে। তখন উপস্থিত এক মুরুব্বীকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে জানতে চান ওখানে মহিলাদের নামাযের আলাদা ব্যবস্থা আছে কি না? মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে একথা তাঁকে জানানো হলে তিনি বলেন, তাহলে মহিলারা জানাযায় যেতে পারবে। তখন মহিলারা জানাযায় শরীক হয়। মহিলাদের অধিকাংশই ছিল বেপর্দা। আমার তখন ঐ মুরুব্বীর কথায় একটু সন্দেহ হয় কিন্তু নিশ্চিত না হওয়ায় কিছু বলা থেকে বিরত থাকি। হুযুরের কাছে জানতে চাই মহিলাদের জন্য জানাযায় শরীক হওয়ার ব্যাপারে শরীয়তের বিধান কী?

মৃত্যু-জানাজা
মহিলাদের জন্য জানাযার নামাযে বের হওয়া জায়েয নয়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা তাবেয়ীন থেকে এ ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা আছে। তাবেয়ী যার ইবনে আব্দুল্লাহ রাহ. বলেন- كَانَ رَسُول...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

কোনো মুসলমানকে দাফন করার জন্য কোন তরীকায় কীভাবে কতুটুকু কবর খনন করবে? কবর খননের সুন্নত তরীকা কী, জানালে উপকৃত হব।

মৃত্যু-জানাজা
যেসব জায়গার মাটি শক্ত ও মজবুত সেসব জায়গায় লাহদ (বোগলী) কবর খনন করা সুন্নত। সেটা হল-স্বাভাবিকভাবে চার কোণা করে মাটি খোড়ার পর নীচে পশ্চিম (কিবলার) দিক দিয়ে একটি গর্ত করবে এবং পশ্চিম দিকের ঐ গর্তের মধ্য...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

মুহতারাম, আমার বাবা এবং বড় ভাই একসাথে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় উভয়েই ইন্তেকাল করেন। আমরা গিয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করি। আমার বড় ভাইয়ের একজন ছেলে ও তিনজন মেয়ে রয়েছে। জানার বিষয় হল, আমার বড় ভাই কি আমার বাবার সম্পত্তি থেকে উত্তরাধিকার সূত্রে কোন অংশ পাবে। যা আমরা তার সন্তানদের মাঝে বণ্টন করে দিতে পারি? কেননা এমন তো হতে পারে বাবার মৃত্যু ভাইয়ের মৃত্যুর আগেই হয়েছে। তাছাড়া এক ভাই বললেন, বর্তমানে মেডিকেল টেষ্ট করার মাধ্যমে মৃত্যুর সময়কাল জানা যায়।

মৃত্যু-জানাজা
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু কার মৃত্যু আগে হয়েছে তা সুনিশ্চিতভাবে জানা নেই তাই এক্ষেত্রে শরীয়াতের বিধান হল কেউ কারো থেকে মীরাছ পাবে না। অতএব আপনার ঐ মৃত ভাই বাবা থেকে মীরাছ পাবে না। এক বর্ণনায় এসেছে,...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমাদের গ্রামের এক ব্যক্তি মাদরাসার জন্য একটি জায়গা ওয়াকফ করেছেন। ঐ জায়গায় অনেকগুলো কাঠগাছ আছে। ওয়াকফের সময় ঐ গাছগুলো ওয়াকফ থেকে বাদ দেওয়ার কথা কিছু বলেনি। ঐ ব্যক্তির মৃত্যুর পর এখন তার ওয়ারিসরা ঐ জায়গা থেকে বিভিন্ন সময় গাছ কেটে নিয়ে যায়। আর বলে যে, গাছের মালিক আমরা। তাদের জন্য কি এটা জায়েয হচ্ছে?

মৃত্যু-জানাজা
কোনো জায়গা ওয়াক্ফ করার সময় ঐ জায়গার গাছগুলো ওয়াকফ থেকে বাদ দেওয়া না হলে জায়গার সাথে গাছও ওয়াক্ফ হয়ে যায়। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু ওয়াকফের সময় গাছগুলো বাদ দেওয়ার কথা উল্লেখ করা হয়নি তাই ঐ গাছগু...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

একদিন জানাযার পর দাদাকে দেখলাম, মাইয়েতের কোনো আত্মীয়ের ফরমায়েশে ছোট্ট একটি কাপড়ের টুকরোতে মাটির টুকরা দিয়ে لا إله إلا الله محمد رسول الله، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله লিখে মায়্যিতের কাফনে এঁটে দিলেন। হুযুরের কাছে জানতে চাচ্ছি, এটা কতটুকু শরীয়ত সম্মত? আদৌ এর কোনো ভিত্তি আছে কি না?

মৃত্যু-জানাজা
মৃতের সাথে বা কাফনে কালিমা শাহাদাত, কোনো আয়াত বা যিকির লেখা নাজায়েয। এটি গলদ রুসম ও বিদআত। শরীয়তে এর কোনো ভিত্তি নেই। এছাড়া লাশ গলে গেলে যিকর ও কালিমার অংশে ঐ নাপাকী লেগে যেতে পারে। তাই এ থেকে বিরত থ...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

কিছুদিন আগে আমাদের এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়। সে ঢাকায় থাকত। মৃত্যুর পরে তার জানাযা ও দাফনের জন্য তাকে গ্রামে নিয়ে আসা হয়। সবাই মনে করেছিল, ঢাকা থেকে মৃত ব্যক্তিকে গোসল করিয়ে আনা হয়েছে। তাই তারা তার গোসল না করিয়ে জানাযা পড়ে ফেলে। হঠাৎ তার এক আত্মীয় বলল, তাকে তো ঢাকা থেকে গোসল করিয়ে আনা হয়নি। তখন এ ব্যাপারে ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এখন মাইয়েতকে গোসল করিয়ে পুনরায় তার জানাযা পড়তে হবে। পরে তাই করা হয়েছে। এখন জানতে চাই, ইমাম সাহেবের কথা কি ঠিক? আমাদের জন্য কি ঐ ব্যক্তির জানাযা পুনরায় পড়া আবশ্যক ছিল? এমনটি হলে কী করণীয়?

মৃত্যু-জানাজা
হাঁ, ইমাম সাহেব ঠিকই বলেছেন। মৃত ব্যক্তিকে গোসল করানো ছাড়া তার জানাযা পড়া সহীহ নয়। তাই গোসল দেওয়ার পূর্বে কোনো মাইয়েতের জানাযা পড়া হলে তা আদায় হবে না। সে ক্ষেত্রে গোসল দেওয়ার পর পুনরায় তার জানাযা পড়ত...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমাদের এলাকায় এক মহিলার জানাযা নামায অনুষ্ঠিত হয়। ভুলে লাশকে ইমামের সামনে উল্টো তথা দক্ষিণমুখী করে মাথা রাখা হয়। লাশের উপর চাদর থাকায় বিষয়টি বুঝা যায়নি। এভাবেই নামায আদায় করা হয়। জানতে চাই, উক্ত জানাযা নামায সহীহ হয়েছে কি?

মৃত্যু-জানাজা
প্রশ্নোক্ত ক্ষেত্রে লাশ উল্টো করে রাখার করণে সুন্নাতের খেলাফ হয়েছে। তবে এক্ষেত্রে লাশ যেহেতু ইমামের সামনেই ছিল তাই উক্ত জানাযা নামায সহীহ হয়ে গেছে। উল্লেখ্য যে, জানাযা নামায শুরু করার আগে ইমামের কর্ত...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমার এক আত্মীয়ের একটি মৃত সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তারা ঐ বাচ্চাকে গোসল দিয়ে কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিয়েছে। ঐ বাচ্চার জানাযার নামায পড়েনি। তাদের কাজটি কি সঠিক হয়েছে? না তাদের ঐ বাচ্চার জানাযার নামায পড়া উচিত ছিল?

মৃত্যু-জানাজা
হাঁ, শিশুটির জানাযা না পড়ে তাকে দাফন করে দেওয়া ঠিকই হয়েছে। কেননা, মৃত সন্তান ভূমিষ্ঠ হলে নিয়ম হল, তার নাম রাখা ও গোসল দেওয়া। তারপর একটি কাপড়ে পেঁচিয়ে দাফন করে দেওয়া। মৃত ভূমিষ্ট শিশুর জানাযা পড়ার নিয়...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

আমার পাঁচ বছরের একটা ছোট্ট ছেলে ছিল। তার নাম ছিল সালমান। সে পরিবারের সবাইকে মাতিয়ে রাখত। প্রায় সারাদিন সে আমার সাথেই থাকত। আমি তাকে অনেক বেশি মুহাব্বত করতাম। কিন্তু আল্লাহর ইচ্ছা হঠাৎ করে সে অসুস্থ হয়ে মারা যায়। দাফন কাফন হয়েছে আজ চার পাঁচ দিন। কিন্তু প্রায় প্রতিদিনই আমি ও তার আম্মু স্বপ্নে দেখি, সে বলছে, আব্বু আমি জীবিত। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। এখন আমরা সন্দেহে পড়ে গেছি, আসলে সে জীবিত না মৃত। এখন হুযুরের নিকট জানতে চাচ্ছি, আমি কি তার কবর খনন করে দেখে নিতে পারব আসলে জীবিত না মৃত? শরীয়ত কি আমাকে এটার অনুমতি দেয়?

মৃত্যু-জানাজা
শুধু স্বপ্নের উপর ভিত্তি করে কবরস্থ সন্তানের মৃত্যুর ব্যাপারে সন্দেহ করা ঠিক নয়। এবং এজন্য কবর খোলাও জায়েয হবে না। অধিক মুহাব্বতের কারণেই হয়ত আপনারা ঐ স্বপ্ন বারবার দেখছেন। তাই এর প্রতি ভ্রুক্ষেপ করা...
অজ্ঞাত মুফতি
08 Sep, 2025

ফতোয়া জিজ্ঞাসা করুন

আপনার ধর্মীয় প্রশ্নের উত্তর পেতে নিচের ফর্ম পূরণ করুন।