প্রশ্ন
একজন কবিরাজ চিকিৎসার জন্য তিনটি পুতুল বানিয়ে মানুষের মতো জানাযা পড়িয়ে দাফন করতে বলেছে। এভাবে চিকিৎসা গ্রহণ করা কি জায়েয?
উত্তর
কবিরাজের নির্দেশিত ঐ চিকিৎসা পদ্ধতিটি সম্পূর্ণ শরীয়তপরিপন্থী। সুতরাং তার কথা অনুযায়ী আমল করার কোনো সুযোগ নেই। কেননা এতে একাধিক শরীয়তবিরোধী কাজ রয়েছে। যথা- ১. পুতুল বানানো, যা নাজায়েয। হাদীসে এ বিষয়ে কঠিন সতর্কবাণী এসেছে। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের, যারা প্রতিকৃতি তৈরি করে।- সহীহ বুখারী, হাদীস : ৫৯৫০ ২. পুতুলের জানাযা পড়া। জানাযা শরীয়তের একটি নির্ধারিত ইবাদত, যা মৃতের মাগফিরাতের উদ্দেশ্যে বিশেষ পদ্ধতিতে আদায় করা হয়। কোনো পুতুলের জন্য জানাযা পড়া শরয়ী হুকুমের চরম বিকৃতি, যা বিদআত হওয়ার পাশাপাশি কুফরি তুল্য গুনাহ। ৩. চিত্র, মূর্তি, ভাস্কর্য সামনে রেখে পূজা-অর্চনা করা মুশরিক-পৌত্তলিক সম্প্রদায়ের কাজ। পুতুল সামনে রেখে জানাযা পড়ার দৃশ্যটি সেসব শিরকী কাজের সঙ্গেই সাদৃশ্যপূর্ণ। আর এভাবেই মূর্তিপূজার দ্বার উন্মোচন হয়। ৪. এছাড়া মৃত ব্যক্তির মতো করে পুতুল দাফন করা একটি গর্হিত কাজ, শরয়ী বিধানের সাথে ঠাট্টার শামিল। তাই কোনো ঈমানদারের জন্য এ পদ্ধতি অবলম্বন করা সম্পূর্ণ হারাম। আর এ ধরনের কবিরাজ থেকে ঝাড়-ফুঁক নেওয়া ও তদবীর গ্রহণ করাও নাজায়েয। -সহীহ বুখারী, ১/১১২, আলবাহরুর রায়েক ২/১৭০; ফাতহুল বারী ১০/২০৬; মাজমাউল আনহুর ২/৫১০৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন
01756473393
উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন
সম্পর্কিত পোস্ট:
![গত বছর রযমানের ঈদের নামাযের শেষ খুতবার আগেই জানাযার নামায...]()
গত বছর রযমানের ঈদের নামাযের শেষ খুতবার আগেই জানাযার নামায...
![আমাদের এলাকায় মৃতকে কবরে চিৎ করে শোয়ানো হয় এবং শুধু...]()
আমাদের এলাকায় মৃতকে কবরে চিৎ করে শোয়ানো হয় এবং শুধু...
![আমার এক মেয়ে আমাদের কথার অবাধ্য হয়ে একটি ছেলেকে বিয়ে...]()
আমার এক মেয়ে আমাদের কথার অবাধ্য হয়ে একটি ছেলেকে বিয়ে...
![মৃত ভূমিষ্ট হওয়া শিশুর জানাযা ও কাফন- দাফনের বিধান৷]()
মৃত ভূমিষ্ট হওয়া শিশুর জানাযা ও কাফন- দাফনের বিধান৷
![পিতা তার ছেলেমেয়েদের মধ্যে সম্পদ বণ্টন করার ক্ষেত্রে ছেলে ও...]()
পিতা তার ছেলেমেয়েদের মধ্যে সম্পদ বণ্টন করার ক্ষেত্রে ছেলে ও...
![আমাদের এলাকায় তিন তলা বিশিষ্ট একটি মসজিদ আছে। মসজিদের পশ্চিমে...]()
আমাদের এলাকায় তিন তলা বিশিষ্ট একটি মসজিদ আছে। মসজিদের পশ্চিমে...
![নারি ও পুরুষের লাশে সুগন্ধি ব্যবহার করা৷]()
নারি ও পুরুষের লাশে সুগন্ধি ব্যবহার করা৷
![আত্বীয়-স্বজনের উপস্থিতি বা দেখানোর জন্য মৃতের গোসল, কাফন, জানাযা, দাফন বিলম্ব করা ৷]()
আত্বীয়-স্বজনের উপস্থিতি বা দেখানোর জন্য মৃতের গোসল, কাফন, জানাযা, দাফন বিলম্ব করা ৷
![গায়েবানা জানাযা কি জায়েজ? আমার এক বন্ধু বলেছে রাসুল সা;...]()
গায়েবানা জানাযা কি জায়েজ? আমার এক বন্ধু বলেছে রাসুল সা;...
![আমার আম্মার বয়স সত্তরের ঊর্ধ্বে। গত দুমাস আগে তিনি আমাকে...]()
আমার আম্মার বয়স সত্তরের ঊর্ধ্বে। গত দুমাস আগে তিনি আমাকে...
![কাসেম, শফিক ও দীন মুহাম্মাদ। তারা তিন ভাই একসাথে নৌকা...]()
কাসেম, শফিক ও দীন মুহাম্মাদ। তারা তিন ভাই একসাথে নৌকা...
![মুসলিম, যারা কালিমা পড়েছে কিন্তু পরবর্তী জীবনে ঠিকমতো ইবাদত করেনি।...]()
মুসলিম, যারা কালিমা পড়েছে কিন্তু পরবর্তী জীবনে ঠিকমতো ইবাদত করেনি।...
![জানাজার নামাযে কখন হাত ছাড়তে হবে? সালামের আগে না পরে?]()
জানাজার নামাযে কখন হাত ছাড়তে হবে? সালামের আগে না পরে?
![কিছুদিন আগে আমাদের মসজিদে ফজরের নামাযের আগ মুহূর্তে একটি জানাযা...]()
কিছুদিন আগে আমাদের মসজিদে ফজরের নামাযের আগ মুহূর্তে একটি জানাযা...
![আমাদের এলাকায় তিন তলাবিশিষ্ট একটি মসজিদ আছে। মসজিদের পশ্চিমে মসজিদের...]()
আমাদের এলাকায় তিন তলাবিশিষ্ট একটি মসজিদ আছে। মসজিদের পশ্চিমে মসজিদের...
![কিছুদিন আগে আমার এক আত্মীয় মারা যায়। ইন্তেকালের একমাস আগ...]()
কিছুদিন আগে আমার এক আত্মীয় মারা যায়। ইন্তেকালের একমাস আগ...
![কিছুদিন আগে আমার স্বামী মারা যান। তার ইন্তেকালের মাসখানেক পর...]()
কিছুদিন আগে আমার স্বামী মারা যান। তার ইন্তেকালের মাসখানেক পর...
![আমার চাচা ঢাকায় চাকরি করতেন। কিছুদিন পূর্বে তিনি ঢাকায় ইন্তেকাল...]()
আমার চাচা ঢাকায় চাকরি করতেন। কিছুদিন পূর্বে তিনি ঢাকায় ইন্তেকাল...
![অনেকে বলে, মৃত ব্যক্তিকে দাফনের পর কিছু সময় ধরে মৃতের...]()
অনেকে বলে, মৃত ব্যক্তিকে দাফনের পর কিছু সময় ধরে মৃতের...
![কয়েক দিন আগে আমার বড় মামা মারা গিয়েছেন। গোসল দেওয়ার...]()
কয়েক দিন আগে আমার বড় মামা মারা গিয়েছেন। গোসল দেওয়ার...
![আমার নানার দুই ছেলে। বড় ছেলে সরকারি চাকরি করে। ছোট...]()
আমার নানার দুই ছেলে। বড় ছেলে সরকারি চাকরি করে। ছোট...
![গত শুক্রবার আমার বড় ভাই মারা গিয়েছেন। আমি এবং অন্য...]()
গত শুক্রবার আমার বড় ভাই মারা গিয়েছেন। আমি এবং অন্য...
![মুহতারাম, আমার বাবা এবং বড় ভাই একসাথে ঢাকা যাওয়ার পথে...]()
মুহতারাম, আমার বাবা এবং বড় ভাই একসাথে ঢাকা যাওয়ার পথে...
![কোনো মুসলমানকে দাফন করার জন্য কোন তরীকায় কীভাবে কতুটুকু কবর...]()
কোনো মুসলমানকে দাফন করার জন্য কোন তরীকায় কীভাবে কতুটুকু কবর...
![সাত বছর বয়সের একটি মেয়েকে তার খালাত ভাইয়ের সাথে বিয়ে...]()
সাত বছর বয়সের একটি মেয়েকে তার খালাত ভাইয়ের সাথে বিয়ে...
![আমার পিতাকে তার এক ঘনিষ্ট বন্ধু কিছু জমি হেবা (দান)...]()
আমার পিতাকে তার এক ঘনিষ্ট বন্ধু কিছু জমি হেবা (দান)...
![জানাযার নামাযে দেখা যায়, অনেক লোক জুতা খুলে তার উপর...]()
জানাযার নামাযে দেখা যায়, অনেক লোক জুতা খুলে তার উপর...
![আমাদের এলাকায় প্রচলন আছে যে, ফরয নামাযের পর সুন্নত পড়া...]()
আমাদের এলাকায় প্রচলন আছে যে, ফরয নামাযের পর সুন্নত পড়া...
![আমার চাচা তার একটি দোতলা বাড়ি মাদরাসার নামে ওয়াকফ করে...]()
আমার চাচা তার একটি দোতলা বাড়ি মাদরাসার নামে ওয়াকফ করে...
![ক) মায়্যেতের গোসলদাতা ও দাফনকার্য সম্পাদনকারী যেমন, কবর খননকারী, বাঁশ...]()
ক) মায়্যেতের গোসলদাতা ও দাফনকার্য সম্পাদনকারী যেমন, কবর খননকারী, বাঁশ...
হারাম জিনিষ দ্বারা কবিরাজী চিকিৎসা৷ Download করতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে জানান।