ইসলামী ফতোয়া
ধর্মীয় প্রশ্নের উত্তর ও ফতোয়া সমূহ
আমার একটি গাড়ির গ্যারেজ আছে। সেখানে বিভিন্ন কাজের জন্য মাসিক বেতন হিসেবে কর্মচারী নিয়োগ দিয়েছি। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে, মাসে ৭/৮ দিন পর্যন্ত কোনো কাজ থাকে না। ফলে কর্মচারীরা বেকার বসে থাকে। এতে কাঙ্খিত আয়ের চেয়ে অনেক কম আয় হয়। এখন জানার বিষয় হল, যদি কোনো মাসে এমন হয় তাহলে কর্মচারীদের মাসিক বেতন হতে বেকার দিনগুলোর টাকা কেটে রাখা বৈধ হবে কি?
ব্যবসা-চাকুরী
যদি কর্মচারীগণকে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ দেওয়া হয় এবং তারা ডিউটির ন...
সম্মান প্রদর্শন পূর্বক আপনার কাছে আমার প্রশ্ন- বর্তমানে আমাদের গ্রামাঞ্চলে পশু বর্গা দেওয়ার একটি পদ্ধতি প্রচলিত আছে। পদ্ধতিটি হল-একজনের গরু বা ছাগল অন্যকে দিয়ে দেয় এ শর্তে যে, এ গরুটি বা ছাগলটি যখন বড় হবে তখন তা বাজারে বিক্রি করে যে দাম পাওয়া যাবে এর অর্ধেক লালন পালনকারী এবং অর্ধেক পশুটির মালিক পাবে। কিংবা এভাবে চুক্তি হয় যে, পশুটির প্রথম বাচ্চা পাবে লালন পালনকারী আর মূল পশু মালিকের রয়ে যাবে। এর বিনিময়ে মালিক কিছুই পাবে না। এ দু’টি পদ্ধতিতে চুক্তি করা কি শরীয়ত সম্মত?
ব্যবসা-চাকুরী
...
আমি একটি কোম্পানিতে চাকরি করি।বিভিন্ন কোম্পানির ওর্ডার নিয়ে কাজ করি। আমি একজন র্মাকেটিং কর্মকর্তা।আমাকে একটি কোম্পানির মাল তৈরির জন্য আমার কোম্পানি রেট দিয়েছে পিছ ৫ টাকা,আমি ঐ কোম্পানিকে রেট দিয়োছি ৬ টাকা।অতিরিক্ত এক টাকা আমার জন্য হালাল ববে কিনা? উল্লেখ্য আমার এক টাকা থেকে ঐ কোম্পানির থেকে যার মাধ্যমে অর্ডার নেই তাকেও অর্ধেক দিতে হয়। না হলে আমাকে সে অর্ডার দিবেনা। তাকে দেওয়া না দেওয়া উভয় অবস্থার মাসয়ালা জানাবেন।
ব্যবসা-চাকুরী
...
বর্তমানে আমাদের ইচ্ছা না থাকা সত্তেও একরকম বাধ্য হয়েই ব্যাংকের সাথে লেনদেন অর্থাৎ টাকা জমা রাখতে হয়। তাই কোন্ ব্যাংকের সাথে লেনদেন করা অপেক্ষাকৃত নিরাপদ? দলিল-প্রমাণসহ জানালে উপকৃত হব।
ব্যবসা-চাকুরী
...
আমি দুবাই থাকি। আমার এক প্রতিবেশী আমাকে কল করে দেশে ফেরার সময় তার জন্য একটা উন্নতমানের ভেন্ডার মেশিন আনতে বলে। আমি আসার সময় তার জন্য একটি ভেন্ডার মেশিন কিনে আমার আসবাবপত্রের সাথে সেটাও লাগেজের মধ্যে বেঁধে দেই। বাড়িতে এসে লাগেজ খুলে দেখি মেশিনের গ্লাসটা ভেঙ্গে গেছে। এখন আমার প্রতিবেশী ঐ ভেন্ডার মেশিনটি গ্রহণ করতে চাচ্ছে না। জানার বিষয় হল, এ অবস্থায় আমার জন্য শরীয়তের বিধান কী? উক্ত মেশিনের ক্ষতিপূরণ আমাকে বহন করতে হবে কি? দয়া করে বিস্তারিত জানাবেন।
ব্যবসা-চাকুরী
প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রতিবেশীর জন্য মেশিনটি কেনার পর থেকে তা আপনার কাছে আম...
আমি একজন কাগজ ব্যবসায়ী। দুই সপ্তাহ আগে আমি এক ব্যক্তিকে এ শর্তে দুই লক্ষ টাকা দিয়েছি যে, সে দুই মাস পর আমাকে ঐ টাকার বিনিময়ে ৭০ গ্রামের ১০০ রিম অফসেট কাগজ দিবে। এ মুহূর্তে আমার ঐ টাকার প্রয়োজন হলে আরেক ব্যক্তি থেকে এ শর্তে এক লক্ষ টাকা নিয়েছি যে, দুই মাস পর কাগজ হস্তগত হলে তাকে চল্লিশ রিম কাগজ দিব। জানার বিষয় হল, উপরোক্ত লেনদেন দুটি শরীয়তসম্মত হয়েছে কি না? জানালে উপকৃত হব।
ব্যবসা-চাকুরী
...
ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন লাইব্রেরির মাঝে এভাবে চুক্তি হয়ে থাকে যে, ঢাকার লাইব্রেরি মালিক চট্টগ্রামের লাইব্রেরি মালিককে বলে, প্রেস থেকে বই ছেপে আসলে আপনাকে ৪০% কমিশনে বই দিব। এখন আমাকে বইয়ের অগ্রিম মূল্য দিয়ে দেন। তখন চট্টগ্রামের লাইব্রেরির মালিকগণ বইয়ের অগ্রিম মূল্য দিয়ে থাকে। এক্ষেত্রে আরো একটি লেনদেন হয়ে থাকে। তা এই যে, চট্টগ্রামের লাইব্রেরি মালিকগণ বিভিন্ন ব্যক্তি থেকে এই বলে টাকা নিয়ে থাকে যে, ঢাকায় অমুক লাইব্রেরি থেকে ৪০% কমিশনে বই কিনতে চাচ্ছি। এখন আমাকে বইয়ের অগ্রিম মূল্য দিতে হচ্ছে। আপনি আমাকে টাকা দেন যেন আমি বইয়ের অগ্রিম মূল্য পরিশোধ করতে পারি। বই কেনার পর আপনার টাকার সাথে ১০% কমিশন পরিমাণ অতিরিক্ত টাকা আপনাকে দিব। এখন আমার প্রশ্ন হল, উল্লেখিত লেনদেন দুটি শরীয়তসম্মত কি না? যদি শরীয়তসম্মত না হয় তাহলে কিভাবে শরীয়তসম্মত হবে?
ব্যবসা-চাকুরী
...
আমাদের প্রিন্টিং প্রেসে ক্রেতাদের সাথে এভাবে লেনদেন হয়ে থাকে যে, যখন তারা কোনো বই-পুস্তক, ড য়েরী, পোস্টার ইত্যাদি ছাপাতে চায় তখন তাদেরকে ভালো কোয়ালিটির কাগজও বাইন্ডিং হিসাবে দাম বলা হয়। যদি তারা ঐ দামের সাথে সন্তুষ্ট না হয় বরং এর চেয়ে অনেক কম দামে দিতে চায় তখন আমরা কম দামে পণ্য বানিয়ে দেই। কিন্তু দাম হিসাবে পণ্যের মান কমিয়ে দেই। অনেক সময় নমুনা দেখিয়ে দরদাম ঠিক করা হয়। যদি তারা ঐ নমুনার ন্যায্য দামের সাথে সন্তুষ্ট না হয় এবং তারা যে দাম বলে ঐ দামে ঐ কোয়ালিটির পণ্য বানিয়ে দেওয়া যদি সম্ভব না হয় তখন আমরা তাদেরকে ঐ দামে ঐ কোয়ালিটির পণ্য বানিয়ে দিতে সম্মত হই। কিন্তু পরে সূ²ভাবে কাগজ ও বাইন্ডিং এর মান কমিয়ে দেই, যা ক্রেতারা বুঝতে পারে না। তবে দাম হিসেবে পণ্যের মান কম হয় না। উল্লেখ্য যে, এভাবেই প্রিন্টিং প্রেসগুলোতে লেনদেন হয়ে থাকে তাই আমরাও এভাবে করতে বাধ্য হই। অন্যথায় ক্রেতা ধরে রাখা এবং ব্যবসার মান ঠিক রাখা সম্ভব হবে না। প্রায় সময় লস দিতে হবে। জানার বিষয় হল, আমাদের এভাবে কারবার করা সহীহ হচ্ছে কি না?
ব্যবসা-চাকুরী
...
আমাদের পড়শী এক বড় ভাই বিদেশ থাকেন। তিনি বলেছেন, আমি যদি কোনো ব্যবসা করতে চাই তাহলে তিনি টাকা দিতে প্রস্তুত আছেন। সে মতে আমি তাকে জানালাম, আমি বইয়ের ব্যবসা করতে চাই। তিনি টাকা দিবেন আর আমি শ্রম দিব। কথা হল যে, মুদারাবার ভিত্তিতেই আমাদের ব্যবসা হবে। তাকে লাভের ৩০% দিব। অতপর আমি বইয়ের ব্যবসার জন্য একটি দোকান ভাড়া নেই এবং আমার সাথে দুজন কর্মচারী নিয়োগ করি। এখন আমার প্রশ্ন হল, ক) ব্যবসার জন্য দোকান ভাড়া, দুইজন কর্মচারীর বেতন কি ব্যবসার খরচ হিসেবে ধরা যাবে? এবং মুদারাবার মাল থেকে নেওয়া যাবে কি? খ) ব্যবসার পরিচিতির জন্য কোনো বিজ্ঞাপণ দিতে চাইলে সেটার খরচ কি মুদারাবার মাল থেকে নিতে পারব?
ব্যবসা-চাকুরী
ব্যবসার জন্য দোকান ভাড়া, কর্মচারীর বেতন এবং ব্যবসার প্রচারের উদ্দেশ্যে প্...
আমাদের এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক সংগঠন আছে। যারা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি মানুষকে ঋণ দিয়ে সহযোগিতা করে। তাদের ঋণ দেওয়ার নিয়ম হল, তারা ঋণের পরিমাণ হিসাবে বিভিন্ন ধরনের ফরম বানিয়েছে। ঋণের পরিমাণ বাড়লে ফরমের মূল্যও বাড়ে। কেউ ঋণ নিতে চাইলে ঋণের পরিমাণ হিসেবে ফরম কিনে চুক্তি করতে হয়। উল্লেখ্য যে, ফরমের মূল্য খরচের চেয়ে অধিক রাখা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে না পারলে পুনরায় ফরম কিনে নতুনভাবে নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তি করতে হয়। এ পদ্ধতিতে ঋণ দেওয়া নেওয়া সহীহ কি না? জানালে উপকৃত হব।
ব্যবসা-চাকুরী
...
ফতোয়া জিজ্ঞাসা করুন
আপনার ধর্মীয় প্রশ্নের উত্তর পেতে নিচের ফর্ম পূরণ করুন।