اسلامی فتوی
এক ব্যক্তি মসজিদ এবং মাদরাসা করার জন্য নিজ বাড়ির পাশে...
جواب
প্রশ্ন এক ব্যক্তি মসজিদ এবং মাদরাসা করার জন্য নিজ বাড়ির পাশে ৬ ডিশিমেল জায়গা দিতে চাচ্ছে। কিন্তু জমিটা গ্রামের মূল রাস্তা থেকে একটু ভিতরে। মসজিদ ও মাদরাসা করার উপযোগী নয়। গ্রামে এমনিতেই মানুষ কম। তারপর জমিটা মানুষের চলাচলের রাস্তা থেকে দূরে এবং বাড়ির সাথেই লাগানো। সেখানে মসজিদ করলে নিয়মিত ৩/৪ জন মুসল্লির বেশি পাওয়া যাবে না বলে মন্তব্য করেন এলাকার মুরব্বী ও বিজ্ঞজনেরা। লোকটির পরিবারের অন্য সদস্যগণও তার এ সিদ্ধান্তে একমত নয় এবং বাড়ির লোকেরা সেখানে মসজিদ হওয়াকে গুরুত্ব দিচ্ছে না। এলাকায় এমন কিছু স্থান আছে, যেখানে মাদরাসা ও মসজিদের খুবই প্রয়োজন। আশেপাশে বাড়িঘর বেশি এবং এলাকার বেশির ভাগ মানুষের চলাচলের রাস্তার পাশে কিছু জমিও আছে। এ অবস্থায় যদি লোকটি জমিটি ওয়াকফ করে তাহলে পরবর্তীতে রাস্তার নিকটে মসজিদ ও মাদরাসার উপযোগী কোনো জমি ক্রয় করে সেখানে মসজিদ ও মাদরাসা করার জন্য উক্ত জমিটি বিক্রয় করা যাবে কি না? উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু এখনো জমিটি ওয়াকফ করা হয়নি বরং শুধু মনে মনে ইচ্ছা করা হয়েছে তাই এ অবস্থায় উত্তম পন্থা হল, তিনি নিজেই তার মালিকানাধীন জমিটি বিক্রি করে উপযুক্ত স্থানে একটি জমি খরিদ করে মসজিদের নামে ওয়াকফ করে দিবেন। উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার মসজিদের পানি ব্যবহার মাসিক আল কাউসার প্রশ্ন উত্তর সদকার টাকা কি মসজিদে দেওয়া যাবে নতুন মসজিদ নির্মাণের মাসায়েল টান সমিতি কি জায়েজ জমির দালালি কি হালাল এতেকাফ মাসিক আল কাউসার জুমার বয়ানের মাঝে টাকা উঠানো জায়েজ আছে কি