اسلامی فتوی

আমার এক সহপাঠী অযুতে চেহারা ধোয়ার সময় চোখ বন্ধ করে

جواب

প্রশ্ন আমার এক সহপাঠী অযুতে চেহারা ধোয়ার সময় চোখ বন্ধ করে ফেলে। আমি তাকে বললাম, চোখ বন্ধ রাখলে তো চোখের ভিতরে পানি প্রবেশ করে না। তাই আপনার অযু হবে না। সে বলল, চোখের ভিতরে পানি পৌঁছানো জরুরি নয়। সঠিক মাসআলা জানতে চাই। উত্তর অযু-গোসলে চোখের ভেতরের অংশ ধোয়ার হুকুম নেই। তবে চোখের পাতার উপরের সর্বত্র পানি পৌঁছানো জরুরি। তাই অযুর সময় চোখ বেশি এঁটে বন্ধ করবে না। কেননা, এতে পাতার ভাঁজে পানি না পৌঁছার আশঙ্কা থাকে। -ফাতাওয়া হিন্দিয়া ১/৪; রদ্দুল মুহতার ১/৯৭ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার মাসিক আল কাউসার প্রশ্ন উত্তর এতেকাফ মাসিক আল কাউসার টান সমিতি কি জায়েজ মাসিক আল কাউসার তাবিজ মাসিক আল কাউসার app সাহু সিজদা আল কাউসার নামাজের মাসায়েল আল কাউসার টাইলসের উপর তায়াম্মুম
تمام فتاوی دیکھیں অজু زمرہ