اسلامی فتوی

আমার খালাতো বোনের সাথে আমার বিয়ের কথাবার্তা বিগত এক বছর...

جواب

প্রশ্ন আমার খালাতো বোনের সাথে আমার বিয়ের কথাবার্তা বিগত এক বছর যাবৎ চলছে। এখন আমার মা বলছেন, আমি তাকে দুধ পান করিয়েছি। এ ব্যাপারে কোনো পুরুষ সাক্ষী নেই। সুতরাং আমি জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে আমার জন্য এই বিয়ে বৈধ হবে কি না? কুরআন-সুন্নাহর আলোকে জানালে কৃতজ্ঞ হব। উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে দুধ পান করার ব্যাপারে কোনো পুরুষ সাক্ষী না থাকলেও আপনার মা যেহেতু ঐ মেয়েকে দুধ পান করানোর কথা বলেছেন এবং এখনো মেয়েটির সাথে আপনার বিবাহ হয়নি তাই সতর্কতামূলক ঐ মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়াই আপনার কর্তব্য। -তাবয়ীনুল হাকায়েক ২/৬৪৪; তানকীহুল ফাতাওয়াল হামীদিয়া ১/৩৪; মিনহাতুল খালেক আলাল বাহরির রায়েক ৩/২৩২; মাবসূত, সারাখসী ৫/১৩৮ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার খালাতো বোন যখন রোমান্টিক বউ খালাতো বোনকে বিয়ে করা কি জায়েজ খালাতো বোন এর ইংরেজি ফুফাতো বোনকে বিয়ে ভাগ্নিকে বিয়ে করা কি জায়েজ আত্মীয়ের মধ্যে বিয়ে ইসলাম
تمام فتاوی دیکھیں বিবাহ-তালাক زمرہ