اسلامی فتوی
আমাদের এক গরীব প্রতিবেশী বিদ্যুতের সাইট লাইন ব্যবহারের দায়ে আটক...
جواب
প্রশ্ন আমাদের এক গরীব প্রতিবেশী বিদ্যুতের সাইট লাইন ব্যবহারের দায়ে আটক হন। পরে তার এবং তার পরিবারের অনুরোধে আমার পিতা তাকে জেল থেকে ছাড়িয়ে আনেন। এবং নিজের যাকাতের টাকা থেকে ঐ ব্যক্তির অনুমতিক্রমে তার জরিমানাসহ বিদ্যুত অফিসের বিল পরিশোধ করেন। এমতাবস্থায় আমার পিতার যাকাত আদায় হয়েছে কি? জানালে উপকৃত হব। উত্তর হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তির অনুমতিক্রমে তার বিল পরিশোধ করে দেওয়ার দ্বারা আপনার পিতার যাকাত আদায় হয়ে গেছে। -মুসনাদে আহমদ ৩৪/২০৬; তাফসীরে ইবনে কাসীর ২/৫৬৯; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২৭২; বাদায়েউস সানায়ে ২/১৪৩; কিতাবুল আসল ২/১১; ফাতহুল কাদীর ২/২০৮ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার