اسلامی فتوی
আমি মাঝেমধ্যে ফরয নামায একাকী পড়ার সময় তৃতীয় ও চতুর্থ
جواب
প্রশ্ন আমি মাঝেমধ্যে ফরয নামায একাকী পড়ার সময় তৃতীয় ও চতুর্থ রাকাতে ভুলক্রমে সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলিয়ে ফেলি। এতে করে আমার নামাযে কোনো সমস্যা হবে কি? উত্তর ফরযের তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা না মিলানোই সুন্নত। তাই ইচ্ছাকৃত সূরা মিলাবে না। ভুলে হয়ে গেলে অসুবিধা নেই। এ কারণে সাহু সিজদা আসবে না। উল্লেখ্য, মনোযোগ সহকারে নামায পড়া উচিত। নামাযে প্রায় ভুল হওয়া উদাসীনতার লক্ষণ। এ ব্যাপারে সচেতন হওয়া কর্তব্য। -আলমুহীতুল বুরহানী ২/৩১০; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৪; আলবাহরুর রায়েক ১/২৯৬; শরহুল মুনইয়াহ ৩৩১; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬; রদ্দুল মুহতার ১/৫১১ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার নিজে নিজে ফরজ নামাজ পড়ার নিয়ম একাকী নামাজে কেরাত পড়ার নিয়ম ঘরে নামাজ পড়লে কি নামাজ হবে নামাজে কিরাত পড়ার নিয়ম একা একা যোহরের নামাজ পড়ার নিয়ম কাজা নামাজে কি ইকামত দিতে হবে মাগরিবের নামাজ একা পড়ার নিয়ম নামাজে কেরাত পড়ার বিধান কি