আমাদের জানামতে ব্যাংকে সাধারণত সুদী লেনদেন হয়ে থাকে। এখন যারা ব্যাংকে চাকুরি করে তাদের বেতনের টাকা হালাল কি না? আর তারা কিছু হাদিয়া দিলে তা ব্যবহার করা যাবে কি না?

جواب

সুদী ব্যাংক বা শরীয়তের বিধিনিষেধ মেনে লেনদেন করে না-এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকুরি করা নাজায়েয। এ থেকে প্রাপ্ত বেতন-ভাতা হালাল নয়। এবং এর পেছনে শ্রম ব্যয় করাও জায়েয নয়। হাদীস শরীফে সুদখোর, সুদদাতা, সুদের হিসাব-কিতাবকারী ও সাক্ষ্যদাতা সকলের উপর অভিশম্পাত এসেছে। তাই এসব প্রতিষ্ঠানে চাকুরিরত ব্যক্তির কর্তব্য হল, বৈধ কোনো উপার্জনের ব্যবস্থা করা এবং দ্রুত ঐ চাকুরি ছেড়ে দেওয়া। আর তাদের চাকুরির টাকা যেহেতু হালাল নয় তাই এ থেকে কাউকে কোনো কিছু হাদিয়া দিলে জেনেশুনে তা গ্রহণ করা জায়েয হবে না। অবশ্য তাদের কোনো বৈধ উপার্জন থেকে হাদিয়া দিলে তা গ্রহণ করা জায়েয হবে। -সহীহ মুসলিম, হাদীস : ১৫৯৮; তাকমিলা ফাতহিল মুলহিম ১/৬১৯; আলমুহীতুল বুরহানী ৮/৭৩ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার Feedback কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় হিসাববিজ্ঞান ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাংক জমার উদ্বৃত্ত ডেবিট নাকি ক্রেডিট ব্যাংক সমন্বয় বিবরণী pdf ব্যাংক জমার উদ্বৃত্ত জাবেদা ব্যাংক জমার উদ্বৃত্ত কি হিসাব ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয়
تمام فتاوی دیکھیں ব্যবসা-চাকুরী زمرہ