اسلامی فتوی

হাফ- হাতা শার্ট অথবা গেঞ্জী পরে কি জামাতে অথবা একাকী নামায আদায় করা যায়? আমার এক বড় ভাই বললেন, হাফ-হাতা শার্ট অথবা গেঞ্জী পরে না-কি জামাতে নামায আদায় করা মাকরুহ। দয়া করে জানাবেন।

جواب

বিধর্মীদের ধর্মীয় নিদর্শন নয় এমন শালীন পোশাক যা পরিধান করে অনুষ্ঠানে উপস্থিত হতে স্বাচ্ছন্দবোধ করে এবং উপযোগী হিসেবে মনে করে এমন পোশাক পরিধান করে নামায পড়া উচিত। যে পোশাক পরিধান করে মানসম্মত অনুষ্ঠানে অংশগ্রহণকে মানুষ অপছন্দ করে এমন পোশাক পরিধান করে নামায পড়া মাকরূহে তানজিহী। এ মূলনীতির আলোকে ফকিহগণ বলেন, যেহেতু বুজুর্গানেদ্বীনের মজলিস বা অন্য সম্মানিত মজলিসে হাফ-হাতা শার্ট বা গেঞ্জী পরিধান করে যাওয়াকে অপছন্দ করা হয়, তাই এরকম কাপড় পরিধান করে একাকী কিংবা জামাতে নামায পড়া খেলাফে সুন্নত তথা মাকরূহে তানজিহী হবে। অন্য কোন কাপড় না থাকলে মাকরূহ হবে না। ফাতাওয়া উসমানী ১/৪২৩, কিফায়াতুলমুফতী ৩/৪২৮, ইমদাদুলআহকাম ১/৫৬১,৫৬৩ খুলাসাতুলফাতাওয়া ১/৫৮৷ প্রয়োজনে 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন হাফ হাতা শার্ট পরে নামাজ আহলে হক মিডিয়া মেয়েদের গেঞ্জি পরে নামাজ হবে কি কনুই বের করে নামাজ সেন্টু গেঞ্জি পড়ে কি নামাজ হবে গেঞ্জি গায়ে নামাজ টি শার্ট পরে নামাজ
تمام فتاوی دیکھیں খাওয়া-পোশাক زمرہ