اسلامی فتوی

নামাযে তাশাহহুদের কিছু অংশ ছুটে গেলে করনীয়

جواب

প্রশ্ন বরাবর, মুফতী মেরাজ তাহসীন সাহেব! আমার একটি প্রশ্ন হল, আজ আমার মাগরীবের নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার সময় ভুলে "আসসালামু আলাইকা" ছুটে যায়। এজন্য আমি সাহু সিজদা করেছি। জানার বিষয় হল, ঐ অংশটুকু ছুটে যাওয়ার কারণে আমার উপর সাহু সিজদা ওয়াজিব ছিল কি না? আমার নামায হয়েছে কি না? উত্তর তাশাহহুদের সামান্য অংশ ছুটে গেলেও সাহু সিজদা ওয়াজিব হয়। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ঐ অংশটুকু ছুটে যাওয়ার কারণে আপনার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছিল। তাই আপনি সাহু সিজদা দিয়ে ঠিকই করেছেন। এবং আপনার নামায সহিহ হয়েছে ৷ -খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৭; আদ্দুররুল মুখতার ১/৪৬৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৯৯ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন জামাতে রাকাত ছুটে গেলে করনীয় নামাজের ফরজ ছুটে গেলে ঈদের নামাজ এক রাকাত ছুটে গেলে দ্বিতীয় রাকাতে বসতে ভুলে গেলে মাসবুকের মাগরিবের নামাজ মাসবুকের নামাজ আদায়ের পদ্ধতি আসরের নামাজ ছুটে গেলে ছুটে যাওয়া নামাজ আদায়ের নিয়ম
تمام فتاوی دیکھیں আজান-নামাজ زمرہ