اسلامی فتوی

নামাযে ভুলে তাশাহহুদের স্থলে সূরা ফাতেহা পড়ে ফেললে করনীয়

جواب

প্রশ্ন হুজুর আমি আজ মাগরীবের নামাযের শেষ বৈঠকে তাশাহহুদের জায়গায় ভুলবশত সূরা ফাতিহা পড়ে ফেলি। পরে মনে হলে তাশাহহুদ, দরূদ ও দুআ পড়ে নামায শেষ করে। সাহু সেজদা দেয়নি ৷ জানতে চাই, আমার নামায কি আদায় হয়েছে? নাকি পুনরায় পড়তে হবে? উত্তর প্রশ্নে বর্নিত সুরতে তাশাহহুদের স্থলে সূরা ফাতেহা পড়ার কারণে আপনার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে। যেহেতু আপনি সাহু সেজদা দেননি, তাই নামাযটি পুনরায় পড়ে নেওয়া জরুরি। -ফাতহুল কাদীর ১/৩০৮; আলমুহীতুল বুরহানী ২/৩১৩; আলবাহরুর রায়েক: ১/২৯৬; শরহুল মুনইয়া পৃ. ২৯৭ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন তাশাহুদে বসার দোয়া নামাজে কেরাত ভুলে গেলে নামাজে সুরা ফাতিহা পড়তে ভুলে গেলে তাশাহুদে বসার নিয়ম নামাযের শেষ বৈঠকে তাশাহুদ তাশাহুদ না পড়লে কি নামাজ হবে নামাজে বৈঠকে কি পড়তে হয় তাশাহুদের হাদিস
تمام فتاوی دیکھیں আজান-নামাজ زمرہ