اسلامی فتوی

আমাদের এলাকায় এক মসজিদে রমযানে ইতেকাফের জন্য কোনো লোক পাওয়া...

جواب

প্রশ্ন আমাদের এলাকায় এক মসজিদে রমযানে ইতেকাফের জন্য কোনো লোক পাওয়া যাচ্ছিল না। অবশেষে এই মহল্লাবসী মিলে একজন দিনমজুরীকে ঠিক করল যে, সে মসজিদে ইতেকাফ করবে। বিনিময়ে ঐ দিনগুলোতে কাজ করলে যে পরিমান মজুরি সে পেত তাকে তা দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, এভাবে টাকা দিয়ে ইতেকাফে বসানোর দ্বারা ইতেকাফের দায়িত্ব আদায় হবে কি না? উত্তর বিনিময় নিয়ে ইতেকাফ করা বা করানো সম্পুর্ন নাজায়েয। কারন ইতেকাফ একটি ইবাদত। আর ইবাদতের বিনিময় দেওয়া নেওয়া নাজায়েয। ঐ লোকের ইতেকাফের দ্বারা সুন্নতে মুয়াক্কাদা (কেফায়া) এর দায়িত্ব আদায় হবে না। -জামে তিরমিযী ১/৫১; বাদায়েউস সানায়ে ২/৪৪; মাবসুত, সারাখসী ১৬/৩৭; খুলাসাতুল ফাতাওয়া ৩/১১৪; খানিয়া ২/৩২৫; বাযযাযিয়া ৫/৩৭. উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন টাকার বিনিময়ে ইতেকাফ এতেকাফ অবস্থায় আযান দেওয়া যাবে কি
تمام فتاوی دیکھیں রোজা-ইতিকাফ زمرہ