الدخان

الدخان

سورہ 44 مکی 59 آیات

قرآن بک مارک

ابھی تک کسی آیت کو بک مارک نہیں کیا گیا۔

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

میں آغاز کرتا ہوں اللہ کے نام سے جو نہایت مہربان، بے حد رحم والا ہے۔

1
حمٓ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
حٰمٓ۔
بنگلہ مختصر تفسیر
১. হা-মীম, এ সব যুক্তাক্ষরের অর্থের ব্যাপারে আলোচনা সূরা বাকারার শুরুতে করা হয়েছে।
2
وَٱلْكِتَـٰبِ ٱلْمُبِينِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
قسم ہے اس کتاب واضح کی
بنگلہ مختصر تفسیر
২. আল্লাহ হকের পথকে সুস্পষ্টভাবে বর্ণনাকারী কুরআনের নামে শপথ করলেন।
3
إِنَّآ أَنزَلْنَـٰهُ فِى لَيْلَةٍ مُّبَـٰرَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
ہم نے اسکو اتارا ایک برکت کی رات میں (1) ہم ہیں کہہ سنانے والے (2)
بنگلہ مختصر تفسیر
৩. আমি অতীব কল্যাণপূর্ণ কদরের রাতে কুরআন অবতীর্ণ করেছি। আমি এই কুরআন দ্বারা সতর্ককারী।
4
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اسی میں جدا ہوتا ہے ہر کام جانچا ہوا
بنگلہ مختصر تفسیر
৪. উক্ত রজনীতে সকল চূড়ান্ত বিষয়াদি বন্টন করা হয়। যা রিযিক, আয়ু ইত্যাদিসহ উক্ত বছরে আল্লাহ যা কিছু সংঘটিত করবেন তার সাথে সম্পৃক্ত।
5
أَمْرًا مِّنْ عِندِنَآ ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
حکم ہو کر ہمارے پاس سے (1) ہم ہیں بھیجنے والے (2)
بنگلہ مختصر تفسیر
৫. আমি আমার নিকট চূড়ান্ত সকল বিষয় বন্টন করি। আমি রাসূলদের প্রেরণকারী।
6
رَحْمَةً مِّن رَّبِّكَ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
رحمت سے تیرے رب کی وہی ہے سننے جاننے والا (1)
بنگلہ مختصر تفسیر
৬. হে রাসূল! আমি রাসূলদেরকে আপনার রবের পক্ষ থেকে ওদের উদ্দেশ্যে রহমত স্বরূপ প্রেরণ করে থাকি যাদের নিকট তাঁদেরকে প্রেরণ করি। তিনি স্বীয় বান্দাদের কথাসমূহ শ্রবণ করেন এবং তাদের কাজ ও নিয়তসমূহ সম্পর্কে জানেন। তাঁর নিকট এর কিছুই গোপন থাকে না ।
7
رَبِّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُم مُّوقِنِينَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
رب آسمانوں کا اور زمین کا اور جو کچھ انکے بیچ میں ہے اگر تمکو یقین ہے (1)
بنگلہ مختصر تفسیر
৭. তিনি আসমানসমূহ, যমীন ও এতদুভয়ের সব কিছুর মালিক। তোমরা যদি দৃঢ় বিশ্বাস রাখো তবে আমার রাসূলের উপর ঈমান আনয়ন করো।
8
لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ يُحْىِۦ وَيُمِيتُ ۖ رَبُّكُمْ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
کسی کی بندگی نہیں سوائے اسکے جلاتا ہے اور مارتا ہے رب تمہارا اور رب تمہارے اگلے باپ دادوں کا (1)
بنگلہ مختصر تفسیر
৮. তিনি ব্যতীত অন্য কোন সত্যিকার মা’বূদ নেই। যে জীবন ও মরণ দিতে পারে। তিনি ব্যতীত কোন জীবিতকারী ও মৃত্যু প্রদানকারী নেই। যিনি তোমাদের ও তোমাদের পূর্বপূরুষদের প্রতিপালক।
9
بَلْ هُمْ فِى شَكٍّ يَلْعَبُونَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
کوئی نہیں وہ دھوکے میں ہیں کھیلتے (1)
بنگلہ مختصر تفسیر
৯. এ সব মুশরিকরা এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখে না বরং তারা এ ব্যাপারে সন্দেহের মধ্যে নিমজ্জিত। তারা ডুবে থাকা বাতিল দিয়ে এ থেকে উদাসীনতা প্রদর্শন করে থাকে।
10
فَٱرْتَقِبْ يَوْمَ تَأْتِى ٱلسَّمَآءُ بِدُخَانٍ مُّبِينٍ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
سو تو انتظار کر اس دن کا کہ لائے آسمان دھواں صریح
بنگلہ مختصر تفسیر
১০. অতএব, হে রাসূল! আপনি নিজ জাতির নিকটবর্তী শাস্তির অপেক্ষা করুন। যে দিন আসমান সুস্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে। যা তারা কঠিন বেদনা ভরে স্বচক্ষে অবলোকন করবে।
11
يَغْشَى ٱلنَّاسَ ۖ هَـٰذَا عَذَابٌ أَلِيمٌ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
جو گھیر لیوے لوگوں کو یہ ہے عذاب دردناک (1)
بنگلہ مختصر تفسیر
১১. যা আপনার জাতিকে পরিবেষ্টিত করবে এবং তাদেরকে বলা হবে, তোমাদেরকে যে শাস্তি আক্রান্ত করেছে তা অত্যন্ত বেদনাদায়ক।
12
رَّبَّنَا ٱكْشِفْ عَنَّا ٱلْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اے رب کھولدے ہم پر سے یہ عذاب ہم یقین لاتے ہیں (1)
بنگلہ مختصر تفسیر
১২. ফলে তারা স্বীয় প্রতিপালকের দরবারে এই কামনা করবে, হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের থেকে প্রেরিত শাস্তি দূর করুন। আমাদের থেকে তা দূর করলে আমরা অবশ্যই আপনার উপর ঈমান আনবো।
13
أَنَّىٰ لَهُمُ ٱلذِّكْرَىٰ وَقَدْ جَآءَهُمْ رَسُولٌ مُّبِينٌ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
کہاں ملے اُنکو سمجھنا اور آچکا اُنکے پاس رسول کھول کر سنانے والا
بنگلہ مختصر تفسیر
১৩. কীভাবে তারা উপদেশ গ্রহণ করবে ও স্বীয় প্রতিপালকের প্রতি অনুরাগী হবে? অথচ তাদের নিকট রিসালাতের বর্ণনা প্রদানকারী রাসূল আগমন করেছেন এবং তারা তাঁর সত্যতা ও আমনতদারিতার কথা জানতে পেরেছে।
14
ثُمَّ تَوَلَّوْا۟ عَنْهُ وَقَالُوا۟ مُعَلَّمٌ مَّجْنُونٌ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
پھر اس سے پیٹھ پھیری اور کہنے لگے سکھایا ہوا ہے باؤلا (1)
بنگلہ مختصر تفسیر
১৪. অতঃপর তাঁকে সত্যায়ন না করে তারা বলেছে, তিনি এমন এক শিষ্য যাকে অন্য কেউ শিক্ষা দিয়ে থাকে। তিনি রাসূল নন। তারা আরো বলে যে, তিনি একজন পাগল।
15
إِنَّا كَاشِفُوا۟ ٱلْعَذَابِ قَلِيلًا ۚ إِنَّكُمْ عَآئِدُونَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
ہم کھولے دیتےہیں یہ عذاب تھوڑی مدت تک تم پھر وہی کرو گے (1)
بنگلہ مختصر تفسیر
১৫. বস্তুতঃ আমি যখন তোমাদের থেকে শাস্তিকে একটুখানি ফিরিয়ে রাখি তখনই তোমরা নিজেদের কুফরী ও পাপাচারের প্রতি প্রত্যাবর্তন করো।
16
يَوْمَ نَبْطِشُ ٱلْبَطْشَةَ ٱلْكُبْرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
جس دن پکڑیں گے ہم بڑی پکڑ تحقیق ہم بدلا لینے والے ہیں (1)
بنگلہ مختصر تفسیر
১৬. হে রাসূল! তাদের জন্য আপনি সে দিনের অপেক্ষা করুন যে দিন আপনার সম্প্রদায়ের কাফিরদেরকে বড় ধরনের পাকড়াও করা হবে তথা বদরের দিন। সে দিন আল্লাহকে অবিশ্বাস ও তদীয় রাসূলকে মিথ্যারাপ করার দরুন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করবো।
17
۞ وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَآءَهُمْ رَسُولٌ كَرِيمٌ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور جانچ چکے ہیں ہم ان سے پہلے فرعون کی قوم کو اور آیا ان کے پاس رسول عزت والا (1)
بنگلہ مختصر تفسیر
১৭. আমি তাদের পূর্বে ফিরআউন সম্প্রদায়কে পরীক্ষা করেছি। তাদের নিকট আল্লাহর পক্ষ থেকে এক সম্মানী রাসূল আগমন করেছেন যিনি তাদেরকে আল্লাহর একত্ববাদ ও ইবাদাতের প্রতি আহŸান করেন। তিনি হলেন মূসা (আলাইহিস-সালাম)।
18
أَنْ أَدُّوٓا۟ إِلَىَّ عِبَادَ ٱللَّهِ ۖ إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
کہ حوالے کرو میرے بندے خدا کے (1) میں تمہارے پاس آیا ہوں بھیجا ہوا معتبر
بنگلہ مختصر تفسیر
১৮. মূসা (আলাইহিস-সালাম) ফিরআউন ও তার জাতিকে বললেন, তোমরা আমার জন্য বনী ইসরাইলকে ছেড়ে দাও। তারা মূলতঃ আল্লাহর বান্দা। তাদেরকে তোমাদের দাসে পরিণত করা তোমাদের জন্য আদৗ উচিৎ নয়। আমি তোমাদের উদ্দেশ্যে আল্লাহর প্রেরিত রাসূল। তিনি আমাকে যে বিষয়ে তোমাদেরকে দা’ওয়াত দিতে নির্দেশ করেছেন সে ব্যাপারে আমি বিশ্বস্ত। তা থেকে আমি কোন কিছুই হ্রাসও করবো না; বৃদ্ধিও করবো না।
19
وَأَن لَّا تَعْلُوا۟ عَلَى ٱللَّهِ ۖ إِنِّىٓ ءَاتِيكُم بِسُلْطَـٰنٍ مُّبِينٍ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور یہ کہ چڑھے نہ جاؤ اللہ کے مقابل میں لاتا ہوں تمہارے پاس سند کھلی ہوئی (1)
بنگلہ مختصر تفسیر
১৯. তোমরা আল্লাহর ইবাদাত পরিহার করে এবং তাঁর বান্দাদের উপর বড়ত্ব প্রদর্শন করার মাধ্যমে অহঙ্কার করো না। আমি তোমাদের সামনে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসব।
20
وَإِنِّى عُذْتُ بِرَبِّى وَرَبِّكُمْ أَن تَرْجُمُونِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور میں پناہ لے چکا ہوں اپنے رب اور تمہارے رب کی اس بات سے کہ تم مجھ کو سنگسار کرو (1)
بنگلہ مختصر تفسیر
২০. আমি তোমাদের পাথরের আঘাত জনিত মৃত্যু থেকে বাঁচার উদ্দেশ্যে আমার ও তোমাদের রবের নিকট আশ্রয় নিয়েছি।
21
وَإِن لَّمْ تُؤْمِنُوا۟ لِى فَٱعْتَزِلُونِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور اگر تم نہیں یقین کرتے مجھ پر تو مجھ سے پرے ہو جاؤ (1)
بنگلہ مختصر تفسیر
২১. আমার আনিত বিষয় সত্য বলে মেনে নিতে না চাইলে তোমরা আমার থেকে দূরে অবস্থান করো এবং আমাকে কোনরূপ অনিষ্ট দ্বারা স্পর্শ করো না।
22
فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَـٰٓؤُلَآءِ قَوْمٌ مُّجْرِمُونَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
پھر دعا کی اپنے رب سے کہ یہ لوگ گنہگار ہیں
بنگلہ مختصر تفسیر
২২. তখন মূসা (আলাহিস-সালাম) স্বীয় রবকে এই বলে দু‘আ করলেন যে, ফিরআউন ও তার জাতি হলো এমন অপরাধী যারা তড়িৎ শাস্তি পাওয়ার উপযুক্ত।
23
فَأَسْرِ بِعِبَادِى لَيْلًا إِنَّكُم مُّتَّبَعُونَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
پھر لے نکل رات سے میرے بندوں کو البتہ تمہارا پیچھا کریں گے (1)
بنگلہ مختصر تفسیر
২৩. আল্লাহ মূসা (আলাহিস-সালাম) কে নির্দেশ দিলেন যেন তিনি নিজ জাতিকে নিয়ে রাতে ভ্রমণ করে। তিনি তাঁকে আরো জানিয়ে দিলেন যে, ফিরআউন ও তার জাতি তাঁদের পেছনে ছুটবে।
24
وَٱتْرُكِ ٱلْبَحْرَ رَهْوًا ۖ إِنَّهُمْ جُندٌ مُّغْرَقُونَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور چھوڑ جا دریا کو تھما ہوا البتہ وہ لشکر ڈوبنے والے ہیں (1)
بنگلہ مختصر تفسیر
২৪. তিনি তাঁকে নির্দেশ দিলেন যে, যখন তিনি ও তাঁর জাতি পার হয়ে যাবেন তখন যেন সাগরটিকে শান্ত অবস্থায় রেখে দেন। অবশ্যই ফিরআউন ও তার জাতি সাগরে ডুবে মরবে।
25
كَمْ تَرَكُوا۟ مِن جَنَّـٰتٍ وَعُيُونٍ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
بہت سے چھوڑ گئے باغ اور چشمے
بنگلہ مختصر تفسیر
২৫. ফিরাউন ও তার জাতি কতো বাগান আর ঝর্না রেখে গিয়েছে!
26
وَزُرُوعٍ وَمَقَامٍ كَرِيمٍ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور کھیتیں اور گھر خاصے
بنگلہ مختصر تفسیر
২৬. আর কতোই না খামার ও সুন্দরতম বৈঠক খানা রেখে গিয়েছে!
27
وَنَعْمَةٍ كَانُوا۟ فِيهَا فَـٰكِهِينَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور آرام کا سامان جس میں باتیں بنایا کرتے تھے
بنگلہ مختصر تفسیر
২৭. আর কতোই না আরাম-আয়েশের ভোগসামগ্রী রেখে গেছে!
28
كَذَٰلِكَ ۖ وَأَوْرَثْنَـٰهَا قَوْمًا ءَاخَرِينَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
یونہی ہوا اور وہ سب ہاتھ لگا دیا ہم نے ایک دوسری قوم کے (1)
بنگلہ مختصر تفسیر
২৮. বস্তুতঃ তোমাদেরকে যেভাবে বর্ণনা দেয়া হয়েছে তাদের ক্ষেত্রে তাই ঘটে। আর আমি তাদের বাগান, ঝর্নাধারা, ক্ষেত-খামার ও আসনগুলোকে অন্য জাতির উত্তরাধিকারে পরিণত করেছি। যারা ছিলো বনী ইসরাইল।
29
فَمَا بَكَتْ عَلَيْهِمُ ٱلسَّمَآءُ وَٱلْأَرْضُ وَمَا كَانُوا۟ مُنظَرِينَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
پھر نہ رویا ان پر آسمان اور زمین (1) اور نہ ملی انکو ڈھیل
بنگلہ مختصر تفسیر
২৯. ফলে ফিরআউন ও তার জাতি ডুবার সময় তাদের জন্য আসমান ও যমীনবাসীর কেউ কাঁদে নি। আর না তারা তাওবার সুযোগ পেয়েছিলো।
30
وَلَقَدْ نَجَّيْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مِنَ ٱلْعَذَابِ ٱلْمُهِينِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور ہم نے بچا نکالا بنی اسرائیل کو ذلت کی مصیبت سے
بنگلہ مختصر تفسیر
৩০. বস্তুতঃ আমি বনী ইসরাইলকে অপমানকর শাস্তি থেকে মুক্তি দিয়েছি। যখন ফিরআউন তাদের ছেলে-সন্তানদেরকে হত্যা করতো এবং কন্যা-সন্তানদেরকে জীবিত রাখতো।
31
مِن فِرْعَوْنَ ۚ إِنَّهُۥ كَانَ عَالِيًا مِّنَ ٱلْمُسْرِفِينَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
جو فرعون کی طرف سے تھی (1) بیشک وہ تھا چڑھ رہا حد سے بڑھ جانے والا (2)
بنگلہ مختصر تفسیر
৩১. আমি তাদেরকে ফিরআউনের শাস্তি থেকে নিস্কৃতি দিয়েছি। সে ছিলো অহঙ্কারী, আল্লাহর নির্দেশ ও তাঁর দ্বীনকে লঙ্ঘনকারী।
32
وَلَقَدِ ٱخْتَرْنَـٰهُمْ عَلَىٰ عِلْمٍ عَلَى ٱلْعَـٰلَمِينَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور اُنکو ہم نے پسند کیا جان بوجھ کر جہان کے لوگوں سے (1)
بنگلہ مختصر تفسیر
৩২. আমি বনী ইসরাইলকে আমার জ্ঞানগোচরে অধিকহারে নবীদের মাধ্যমে সমসাময়িক সকলের উপর প্রাধান্য দিয়েছি।
33
وَءَاتَيْنَـٰهُم مِّنَ ٱلْـَٔايَـٰتِ مَا فِيهِ بَلَـٰٓؤٌا۟ مُّبِينٌ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور دیں ہم نے انکو نشانیاں جن میں تھی مدد صریح (1)
بنگلہ مختصر تفسیر
৩৩. তাদেরকে এমন সব দলীল-প্রমাণাদি দিয়েছি যদ্বারা আমি মূসা (আলাহিস-সালাম) কে সহযোগিতা করেছি। যাতে তাদের জন্য মান্না-সালওয়ার মতো স্পষ্ট নি‘আমত রয়েছে।
34
إِنَّ هَـٰٓؤُلَآءِ لَيَقُولُونَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
یہ لوگ کہتے ہیں
بنگلہ مختصر تفسیر
৩৪. এ সব মিথ্যারোপকারী মুশরিক পুনরুত্থানকে অবিশ্বাস করতে গিয়ে বলে:
35
إِنْ هِىَ إِلَّا مَوْتَتُنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُنشَرِينَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور کچھ نہیں ہمارا یہی مرنا ہے پہلا اور ہمکو پھر اٹھنا نہیں (1)
بنگلہ مختصر تفسیر
৩৫. এতো কেবল আমাদের একটাই মৃত্যু। এরপর আর কোন জীবন নেই। আর না আমরা এই মৃত্যুর পর পুনরুত্থিত হবো।
36
فَأْتُوا۟ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
بھلا لے تو آؤ ہمارے باپ دادوں کو اگر تم سچے ہو (1)
بنگلہ مختصر تفسیر
৩৬. তবে হে মুহাম্মদ! আপনি তোমার সাথীদেরসহ আমাদের মৃত পূর্বসূরীদেরকে জীবিত অবস্থায় নিয়ে আসো। যদি তোমরা নিজেদের উক্ত দাবিতে সত্যবাদী হয়ে থাকো যে, আল্লাহ মৃতদেরকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে পুনরুত্থিত করবেন।
37
أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ أَهْلَكْنَـٰهُمْ ۖ إِنَّهُمْ كَانُوا۟ مُجْرِمِينَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
بھلا یہ بہتر ہیں یا تُبّع کی قوم (1) اور جو اُن سے پہلے تھے ہم نے اُنکو غارت کر دیا بیشک وہ تھے گنہگار (2)
بنگلہ مختصر تفسیر
৩৭. হে রাসূল! আপনার প্রতি মিথ্যারোপকারী এ সব মুশরিক কি ক্ষমতা ও প্রতিরক্ষায় ভালো, না কি তুব্বা ও তাদের পূর্ববর্তী আদ ও সামূদ জাতি। যাদের সবাইকে আমি ধ্বংস করেছি। তারা ছিলো সত্যিই অপরাধী।
38
وَمَا خَلَقْنَا ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَـٰعِبِينَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور ہم نے جو بنایا آسمان اور زمین اور جو اُنکے بیچ ہے کھیل نہیں بنایا
بنگلہ مختصر تفسیر
৩৮. আমি আসমান, যমীন ও এতদুভয়ের মধ্যবর্তী বস্তুসামগ্রীকে খেল-তামাশা স্বরূপ সৃষ্টি করি নি।
39
مَا خَلَقْنَـٰهُمَآ إِلَّا بِٱلْحَقِّ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اُنکو تو بنایا ہم نے ٹھیک کام پر بہت لوگ نہیں سمجھتے (1)
بنگلہ مختصر تفسیر
৩৯. বরং আমি আসমান ও যমীনকে এক মহৎ তাৎপর্যকে সামনে রেখে সৃষ্টি করেছি। কিন্তু বেশীর ভাগ মানুষ তা বুঝতে অক্ষম।
40
إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ مِيقَـٰتُهُمْ أَجْمَعِينَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
تحقیق فیصلہ کا دن وعدہ ہے اُن سب کا (1)
بنگلہ مختصر تفسیر
৪০. নিশ্চয়ই কিয়ামত দিবস যাতে আল্লাহ বান্দাদের মধ্যে বিচার ফায়সালা করবেন তা সকল সৃষ্টির জন্য এক নির্ধারিত দিবস। সে দিন আল্লাহ সবাইকে সমবেত করবেন।
41
يَوْمَ لَا يُغْنِى مَوْلًى عَن مَّوْلًى شَيْـًٔا وَلَا هُمْ يُنصَرُونَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
جس دن کام نہ آئے کوئی رفیق کسی رفیق کے کچھ بھی اور نہ اُنکو مدد پہنچے (1)
بنگلہ مختصر تفسیر
৪১. সে দিন নিকটতম ব্যক্তি তার নিকটতমজনের উপকার করতে পারবে না। আর না কোন বন্ধু তার বন্ধুর উপকার করতে পারবে। তাদেরকে আল্লাহর শাস্তি থেকেও মুক্ত করতে পারবে না। কেননা, সে দিনের রাজত্ব কেবল আল্লাহর জন্য নির্ধারিত। কেউ তা দাবি করতে পারবে না।
42
إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ هُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
مگر جس پر رحم کرے اللہ بیشک وہی ہے زبردست رحم والا (1)
بنگلہ مختصر تفسیر
৪২. কেবল মানুষের মধ্যে যাকে আল্লাহ দয়া করবেন। কেননা, সে পূর্বে প্রেরিত নেক আমল দ্বাারা উপকৃত হবে। আল্লাহ সেই পরাক্রমশালী যাঁকে কেউ পরাস্ত করতে পারে না। তিনি তাঁর সৃষ্টি, নির্ধারণ ও পরিচালনায় প্রজ্ঞাবান।
43
إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
مقرر درخت سیہنڈ کا
بنگلہ مختصر تفسیر
৪৩. যে যাক্কুম বৃক্ষ আল্লাহ জাহান্নামের গভীরে উদ্গত করেছেন।
44
طَعَامُ ٱلْأَثِيمِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
کھانا ہے گنہگار کا (1)
بنگلہ مختصر تفسیر
৪৪. এটি মহাপাপীর খাদ্য। আর সে হলো কাফির যে এর অভোগ্য ফল ভক্ষণ করবে।
45
كَٱلْمُهْلِ يَغْلِى فِى ٱلْبُطُونِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
جیسے پگھلا ہوا تانبا کھولتا ہے پیٹوں میں
بنگلہ مختصر تفسیر
৪৫. উক্ত ফল হলো কালো তেল তথা আলকাতরার মতো। যা প্রচÐ গরমের তাপে তাদের পেটে উৎলাতে থাকবে।
46
كَغَلْىِ ٱلْحَمِيمِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
جیسے کھولتا ہوا پانی
بنگلہ مختصر تفسیر
৪৬. চূড়ান্ত পর্যায়ের গরম পানির উৎলানোর মতো।
47
خُذُوهُ فَٱعْتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلْجَحِيمِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
پکڑو اسکو اور دھکیل کر لیجاؤ بیچوں بیچ دوزخ کے (1)
بنگلہ مختصر تفسیر
৪৭. জানান্নামের প্রহরীকে বলা হবে, তোমরা একে ধরো এবং কঠোর ও নির্দয়ভাবে তাকে জাহান্নামের মধ্যভাগে নিক্ষেপ করো।
48
ثُمَّ صُبُّوا۟ فَوْقَ رَأْسِهِۦ مِنْ عَذَابِ ٱلْحَمِيمِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
پھر ڈالو اُسکے سر پر جلتے پانی کا عذاب (1)
بنگلہ مختصر تفسیر
৪৮. অতঃপর উক্ত শাস্তিপ্রাপ্ত ব্যক্তির মাথার উপর গরম পানি ঢেলে দাও। যাতে তার থেকে শাস্তি দূর না হয়।
49
ذُقْ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْكَرِيمُ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
یہ چکھ تو ہی ہے بڑا عزت والا سردار (1)
بنگلہ مختصر تفسیر
৪৯. আর তাকে ঠাট্টার ছলে বলা হবে, এই স্বাদ আস্বাদন করো। কেননা, তুমি এমন পরাক্রমশালী যার সম্মান ক্ষুন্ন করা হয় না এবং তুমি আপন জাতির নিকট এক মহা মর্যাদাবান ব্যক্তি।
50
إِنَّ هَـٰذَا مَا كُنتُم بِهِۦ تَمْتَرُونَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
یہ وہی ہے جس میں تم دھوکے میں پڑے تھے (1)
بنگلہ مختصر تفسیر
৫০. এটা সেই শাস্তি যা সংঘটিত হওয়ার ব্যাপারে তোমরা সন্দিহান ছিলে। অথচ প্রত্যক্ষ করার মাধ্যমে তা দূর হয়ে গেলো।
51
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى مَقَامٍ أَمِينٍ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
بیشک ڈرنے والے گھر میں ہیں چین کے (1)
بنگلہ مختصر تفسیر
৫১. অবশ্যই আল্লাহর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাকওয়া অবলম্বনকারীরা তাদের বসবাস করার স্থানে সর্ব প্রকার কষ্ট থেকে নিরাপদে থাকবে।
52
فِى جَنَّـٰتٍ وَعُيُونٍ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
باغوں میں اور چشموں میں
بنگلہ مختصر تفسیر
৫২. উদ্যান ও বহমান ঝর্না ধারার মাঝে।
53
يَلْبَسُونَ مِن سُندُسٍ وَإِسْتَبْرَقٍ مُّتَقَـٰبِلِينَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
پہنتے ہیں پوشاک ریشمی پتلی اور گاڑھی ایک دوسرے کے سامنے (1)
بنگلہ مختصر تفسیر
৫৩. তারা জান্নাতে চিকন ও মোটা প্রকৃতির রেশমী কাপড় পরিধান করবে। একে অপরের সম্মুখ পানে তাকাবে। কেউ কারো পেছন দেখবে না।
54
كَذَٰلِكَ وَزَوَّجْنَـٰهُم بِحُورٍ عِينٍ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اسی طرح ہو گا اور بیاہ دیں گے ہم اُنکو حوریں بڑی آنکھوں والیاں (1)
بنگلہ مختصر تفسیر
৫৪. তাদেরকে যেমনিভাবে উল্লেখিত পুরস্কার দ্বারা সম্মাননা প্রদান করবো ঠিক তদ্রƒপ তাদেরকে সুন্দরী এমন নারীদের সাথে বিয়েও করাবো যারা হবে পদ্মলোচন চোখের অধিকারিণী।
55
يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَـٰكِهَةٍ ءَامِنِينَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
منگوائیں گے وہاں ہر میوہ دل جمعی سے (1)
بنگلہ مختصر تفسیر
৫৫. তারা তথায় তাদের সেবকদেরকে ডেকে তাদের পছন্দের ফল আনাবে। যেগুলো না ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। আর না তাতে কোন ক্ষতির সম্ভাবনা থাকবে।
56
لَا يَذُوقُونَ فِيهَا ٱلْمَوْتَ إِلَّا ٱلْمَوْتَةَ ٱلْأُولَىٰ ۖ وَوَقَىٰهُمْ عَذَابَ ٱلْجَحِيمِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
نہ چکھیں گے وہاں موت مگر جو پہلے آچکی (1) اور بچایا انکو دوزخ کے عذاب سے
بنگلہ مختصر تفسیر
৫৬. তারা তথায় চিরস্থায়ীভাবে বসবাস করতে থাকবে। সেখানে তারা কখনো মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না। কেবল সেটি ব্যতীত যা দুনিয়ার জীবনে প্রথমবার আস্বাদন করেছিলো। আর তাদের প্রতিপালক তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন।
57
فَضْلًا مِّن رَّبِّكَ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
فضل سے تیرے رب کے یہی ہے بڑی مراد ملنی (1)
بنگلہ مختصر تفسیر
৫৭. উপরোক্ত নিয়ামত তথা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান ও জান্নাতে প্রবিষ্ট করা এটি আপনার রবের পক্ষ থেকে তাদের জন্য দয়া ও অনুগ্রহস্বরূপ। বস্তুতঃ এটিই সেই সফলতা যার সাথে কোন সফলতার তুলনা হয় না।
58
فَإِنَّمَا يَسَّرْنَـٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
سو یہ قرآن آسان کیا ہم نے اسکو تیری بولی میں تاکہ وہ یاد رکھیں (1)
بنگلہ مختصر تفسیر
৫৮. হে রাসূল! আমি এই কুরআনকে আরবী ভাষায় অবতীর্ণ করার মাধ্যমে সহজ ও সরল করেছি। যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে।
59
فَٱرْتَقِبْ إِنَّهُم مُّرْتَقِبُونَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اب تو راہ دیکھ وہ بھی راہ تکتے ہیں (1)
بنگلہ مختصر تفسیر
৫৯. অতএব, আপনি নিজ বিজয় ও তাদের ধ্বংসের অপেক্ষা করুন। তারা কিন্তু আপনার ধ্বংসের অপেক্ষায় রয়েছে।