اسلامی فتوی

অর্ধ রাত্রির পর এশার নামায পড়া মাকরূহ কি না? মাকরূহ...

جواب

প্রশ্ন অর্ধ রাত্রির পর এশার নামায পড়া মাকরূহ কি না? মাকরূহ হলে মাকরূহ তাহরীমী না তানযিহী? যদি সফরের কারণে বিলম্ব হয় তাহলেও কি মাকরূহ? উত্তর বিনা ওজরে মধ্য রাতের পর পর্যন্ত ইশার নামায বিলম্বিত করা মাকরূহ। এ বিষয়ে ফকীহগণ একমত। তবে এটিকে কেউ কেউ মাকরূহে তাহরীমী বললেও আল্লামা ইবনে আবেদীন শামী রাহ. ইমাম তহাবী রাহ.-এর উদ্ধৃতিতে মাকরূহ তানযিহীর মতকে প্রাধান্য দিয়েছেন। পরবর্তী ফকীহদের অনেকে এ মতকে গ্রহণ করেছেন। উল্লেখ্য যে, সফরের কারণে বিলম্বিত হলে তা ওজরের অন্তর্ভুক্ত। শরহু মাআনিল আছার ১/১৮; মাবসূত সারাখসী ১/১৪৭; শরহুল মুনইয়াহ পৃ. ৩৩৫; ফাতাওয়া খানিয়া ১/৭৩; আলমুহীতুল বুরহানী ২/৯; হেদায়া (ফাতহুল কাদীর) ১/২০১; তাবয়ীনুল হাকায়েক ১/২২৬; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪০৬; আলবাহরুর রায়েক ১/৩৪৮; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী পৃ. ৯৯; রদ্দুল মুহতার ১/৩৬৯; মুখতাসারুত তহাবী পৃ. ২৪; বাদায়েউস সানায়ে ১/৩২৬ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার রাত ১২টার পর কি তারাবির নামাজ পড়া যাবে রাত ১২টার পর কি এশার নামাজ পড়া যাবে মধ্যরাত কয়টা পর্যন্ত এশার নামাজের উত্তম সময় এশার নামাজের ওয়াক্ত শুরু ও শেষ এশার নামাজের শেষ ওয়াক্ত এশার কাজা নামাজ কয় রাকাত এশার নামাজ কয় রাকাত
تمام فتاوی دیکھیں সফর زمرہ