আল-মাআরিজ

المعارج

সূরা 70 মক্কী 44 আয়াত

কোরআন বুকমার্ক

এখনও কোনো আয়াত বুকমার্ক করা হয়নি।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।

1
سَأَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَاقِعٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
এক প্রশ্নকারী জিজ্ঞাসা করল এমন আযাব সম্পর্কে, যা আপতিত হবে-* *আয়াতটির আরেক অর্থ হল, ‘একজন প্রার্থনাকারী এমন আযাবের দো‘আ করল যা আপতিত হবে’।
সংক্ষিপ্ত তাফসীর
১. একজন মুশরিক তার নিজের ও তার জাতির জন্য শাস্তির বদদু‘আ করলো। বাস্তবে যদি তা সত্যি হয়ে থাকে। মূলতঃ এটি তার পক্ষ থেকে ঠাট্টামাত্র। অথচ কিয়ামত দিবসে তা সংঘটিত হবেই।
2
لِّلْكَـٰفِرِينَ لَيْسَ لَهُۥ دَافِعٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কাফিরদের উপর, যার কোন প্রতিরোধকারী নেই।
সংক্ষিপ্ত তাফসীর
২. যা আল্লাহকে অবিশ্বাসীদের জন্য অবধারিত। যে শাস্তিকে প্রতিহত করার কেউ নেই।
3
مِّنَ ٱللَّهِ ذِى ٱلْمَعَارِجِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
ঊর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী আল্লাহর পক্ষ থেকে,
সংক্ষিপ্ত তাফসীর
৩. এটি আল্লাহর পক্ষ থেকে। যিনি উচ্চাসন, সিঁড়ি, অনুগ্রহ ও নিয়ামতসমূহের মালিক।
4
تَعْرُجُ ٱلْمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
ফেরেশতাগণ ও রূহ এমন এক দিনে আল্লাহর পানে ঊর্ধ্বগামী হয়, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
সংক্ষিপ্ত তাফসীর
৪. তাঁর প্রতি ফিরিশতাগণ ও জিবরীল কিয়ামত দিবসে এ সব সিঁড়ি বেয়ে আরোহণ করবেন। যে দিবসটি পঞ্চাশ হাজার বছর সমপরিমাণ দীর্ঘ হবে।
5
فَٱصْبِرْ صَبْرًا جَمِيلًا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতএব তুমি উত্তমরূপে ধৈর্যধারণ কর।
সংক্ষিপ্ত তাফসীর
৫. তাই হে রাসূল! আপনি ধৈর্য ধারণ করুন। যাতে কোনরূপ হাহুতাশ কিংবা অভিযোগ থাকবে না।
6
إِنَّهُمْ يَرَوْنَهُۥ بَعِيدًا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারা তো এটিকে সুদূরপরাহত মনে করে।
সংক্ষিপ্ত তাফসীর
৬. তারা শাস্তি সংঘটিত হওয়াকে দূরবর্তী ও অসম্ভব মনে করে থাকে।
7
وَنَرَىٰهُ قَرِيبًا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর আমি দেখছি তা আসন্ন।
সংক্ষিপ্ত তাফসীর
৭. আর আমি সেটিকে নিকটবর্তী ও অবশ্যম্ভাবী বলে দেখি।
8
يَوْمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلْمُهْلِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সেদিন আসমান হয়ে যাবে গলিত ধাতুর ন্যায়।
সংক্ষিপ্ত তাফসীর
৮. সে দিন আকাশ বিগলিত তামা ও সোনা ইত্যাদির মতো হবে।
9
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
এবং পর্বতসমূহ হয়ে যাবে রঙিন পশমের ন্যায়।
সংক্ষিপ্ত তাফসীর
৯. আর পাহাড়সমূহ পশমের মতো হালকা হয়ে যাবে।
10
وَلَا يَسْـَٔلُ حَمِيمٌ حَمِيمًا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসা করবে না।
সংক্ষিপ্ত তাফসীর
১০. কোন নিকটাত্মীয় আপনজনের কথা জিজ্ঞেস করবে না। কেননা, প্রত্যেকেই নিজকে নিয়ে ব্যস্ত থাকবে।
11
يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ ٱلْمُجْرِمُ لَوْ يَفْتَدِى مِنْ عَذَابِ يَوْمِئِذٍۭ بِبَنِيهِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তাদেরকে একে অপরের দৃষ্টিগোচর করা হবে। অপরাধী চাইবে যদি সে সেদিনের শাস্তি থেকে তার সন্তান-সন্ততিকে পণ হিসেবে দিয়ে মুক্তি পেতে,
সংক্ষিপ্ত তাফসীর
১১. প্রত্যেকেই তার আপনজনকে দেখতে পাবে। একে অপরের নিকট গোপন থাকবে না। কিন্তু পরিস্থিতির ভয়াবহতার ফলে কেউ কারো অবস্থা জিজ্ঞেস করবে না। বরং যে আগুনের হকদার হবে সে চাইবে, শাস্তির জন্য তার পরিবর্তে নিজ সন্তানকে সামনে বাড়িয়ে দিতে।
12
وَصَـٰحِبَتِهِۦ وَأَخِيهِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর তার স্ত্রী ও ভাইকে,
সংক্ষিপ্ত তাফসীর
১২. নিজ স্ত্রী ও ভাইকে দিয়ে মুক্তিপণের ব্যবস্থা করতে।
13
وَفَصِيلَتِهِ ٱلَّتِى تُـْٔوِيهِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর তার জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত।
সংক্ষিপ্ত তাফসীর
১৩. নিজ নিকটতম বংশধরদেরকে দিয়ে মুক্তিপণ দিতে। যারা কঠিন মুহূর্তে তার পাশে দাঁড়াতো।
14
وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর যমীনে যারা আছে তাদের সবাইকে, যাতে এটি তাকে রক্ষা করে।
সংক্ষিপ্ত তাফসীর
১৪. গোটা পৃথিবীর সকল জিন, ইনসান ইত্যাদিকে দিয়ে মুক্তিপণ দিতে। তারপরও যেন এ মুক্তিপণ তাকে শাস্তি থেকে নিরাপদ ও মুক্ত করে।
15
كَلَّآ ۖ إِنَّهَا لَظَىٰ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কখনো নয়! এটিতো লেলিহান আগুন।
সংক্ষিপ্ত তাফসীর
১৫. অথচ ব্যাপারটি উক্ত অপরাধী যেমন ভেবেছে তেমন নয়। বরং এটি পরকালের এমন আগুন যা লেলিহানযুক্ত ও প্রজ্জলিত।
16
نَزَّاعَةً لِّلشَّوَىٰ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
যা মাথার চামড়া খসিয়ে নেবে।
সংক্ষিপ্ত তাফসীর
১৬. যার প্রচÐ তেজ ও উত্তাপের ফলে মাথার চামড়া উঠে যাবে।
17
تَدْعُوا۟ مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
জাহান্নাম তাকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল ।
সংক্ষিপ্ত তাফসীর
১৭. আগুন তাকে আহŸান করবে যে সত্য থেকে বিমুখ ও তা থেকে দূরে অবস্থান করেছে। উপরন্তু তাতে আস্থা রাখেনি এবং না সে অনুযায়ী আমল করেছে।
18
وَجَمَعَ فَأَوْعَىٰٓ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর সম্পদ জমা করেছিল, অতঃপর তা সংরক্ষণ করে রেখেছিল।
সংক্ষিপ্ত তাফসীর
১৮. শুধু সম্পদ জমা করেছে এবং আল্লাহর পথে তা থেকে ব্যয় করতে কার্পণ্য করেছে।
19
۞ إِنَّ ٱلْإِنسَـٰنَ خُلِقَ هَلُوعًا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে।
সংক্ষিপ্ত তাফসীর
১৯. বস্তুতঃ মানুষকে প্রচÐ লোভী হিসাবে সৃষ্টি করা হয়েছে।
20
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعًا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকন্ঠিত।
সংক্ষিপ্ত তাফসীর
২০. যখন তাকে কোন অসুখ কিংবা অভাব জাতীয় বিপদ পেয়ে বসে তখন সে খুব অল্প ধৈর্য ধারণকারী হয়।
21
وَإِذَا مَسَّهُ ٱلْخَيْرُ مَنُوعًا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপণ।
সংক্ষিপ্ত তাফসীর
২১. আর যখন তাকে আনন্দদায়ক কোন প্রাচুর্য ও ধনাঢ্যতা পায় তখন আল্লাহর পথে ব্যয় করা থেকে সে কঠিন কৃপণ হয়ে যায়।
22
إِلَّا ٱلْمُصَلِّينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সালাত আদায়কারীগণ ছাড়া,
সংক্ষিপ্ত তাফসীর
২২. কেবল নামাযীরা ব্যতীত। কারণ, তারা এ সব নিন্দিত স্বভাব থেকে নিরাপদ থাকে।
23
ٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَآئِمُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
যারা তাদের সালাতের ক্ষেত্রে নিয়মিত।
সংক্ষিপ্ত তাফসীর
২৩. যারা এমন নিয়মিত নামাযী যে, তারা একে ছেড়ে অন্য কিছুতে ব্যস্ত হয় না এবং একে তার নির্ধারিত সময়মতো সুসম্পন্ন করে।
24
وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّ مَّعْلُومٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর যাদের ধন-সম্পদে রয়েছে নির্ধারিত হক,
সংক্ষিপ্ত তাফসীর
২৪. আর যাদের সম্পদে নির্ধারিত অবধারিত অংশ রয়েছে।
25
لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
যাচঞাকারী ও বঞ্চিতের,
সংক্ষিপ্ত তাফসীর
২৫. যে কোন কারণে জীবিকা থেকে বঞ্চিতদের মধ্য থেকে যারা তাদের নিকট চায় এবং যারা না চায় তারা ওদের উভয়কেই এগুলো দিয়ে থাকে।
26
وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ ٱلدِّينِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর যারা প্রতিফল-দিবসকে সত্য বলে বিশ্বাস করে।
সংক্ষিপ্ত তাফসীর
২৬. যারা কিয়ামত দিবস সম্পর্কে বিশ্বাস রাখে। সে দিন আল্লাহ প্রত্যেককে তার পাওনা অনুযায়ী প্রতিদান দিবেন।
27
وَٱلَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর যারা তাদের রবের আযাব সম্পর্কে ভীত-সন্ত্রস্ত।
সংক্ষিপ্ত তাফসীর
২৭. যারা পুণ্য কর্ম সম্পাদন করা সত্তে¡ও তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত থাকে।
28
إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
নিশ্চয় তাদের রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়।
সংক্ষিপ্ত তাফসীর
২৮. নিশ্চয়ই তাদের রবের শাস্তি ভয়যোগ্য। যা থেকে কোন বিবেকবান নিরাপদ থাকতে পারে না।
29
وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَـٰفِظُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর যারা তাদের যৌনাংগসমূহের হিফাযতকারী।
সংক্ষিপ্ত তাফসীর
২৯. আর যারা নিজেদের গুপ্তাঙ্গকে আবৃত করা ও অশ্লীল কাজ থেকে দূরে রাখার মাধ্যমে হেফজত করেন।
30
إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَـٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যাদের মালিক হয়েছে সে দাসীগণের ক্ষেত্র ছাড়া। তাহলে তারা সে ক্ষেত্রে নিন্দনীয় হবে না।
সংক্ষিপ্ত তাফসীর
৩০. তবে তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপার ভিন্ন। যেহেতু তাদের সাথে সঙ্গমসহ যে কোন আচরণের মাধ্যমে তাদেরকে ভোগ করায় কোন দোষ নেই।
31
فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তবে যে কেউ এদের বাইরে অন্যকে কামনা করে, তারাই তো সীমালংঘনকারী।
সংক্ষিপ্ত তাফসীর
৩১. তাই যে ব্যক্তি পূর্বোল্লিøখিত স্ত্রী ও দাসী ব্যতীত অন্যদেরকে উপভোগ করতে চাইবে তারা হবে আল্লাহর সীমা লঙ্ঘনকারী।
32
وَٱلَّذِينَ هُمْ لِأَمَـٰنَـٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর যারা নিজদের আমানত ও ওয়াদা রক্ষাকারী,
সংক্ষিপ্ত তাফসীর
৩২. আর যারা তাদের নিকট রাখা সম্পদ, গোপন কথা ইত্যাদি এবং তাদের কৃত অঙ্গীকার রক্ষা করে। তারা নিজেদের কাছে রাখা আমানত খর্ব করে না। না নিজেদের কৃত অঙ্গীকার ভঙ্গ করে।
33
وَٱلَّذِينَ هُم بِشَهَـٰدَٰتِهِمْ قَآئِمُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর যারা তাদের সাক্ষ্যদানে অটল,
সংক্ষিপ্ত তাফসীর
৩৩. যারা নিজেদের সাক্ষ্য কাক্সিক্ষত নিয়মে সুসম্পন্ন করে। তাতে বংশীয় সম্পর্ক কিংবা শত্রæতা কোনরূপ প্রভাব ফেলে না।
34
وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর যারা নিজদের সালাতের হিফাযত করে,
সংক্ষিপ্ত তাফসীর
৩৪. আর যারা নিজেদের নামায সময় মতো পবিত্রতা সহকারে এবং ধীরতার সাথে আদায় করার কাজ যতœসহ সুসম্পন্ন করে। তাদেরকে এ থেকে কোন ব্যস্ততাই বারণ করতে পারে না।
35
أُو۟لَـٰٓئِكَ فِى جَنَّـٰتٍ مُّكْرَمُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারাই জান্নাতসমূহে সম্মানিত হবে।
সংক্ষিপ্ত তাফসীর
৩৫. এ সব গুণে গুণান্বিত ব্যক্তিরা জান্নাতে সসম্মানে বাস করবে। যেহেতু তারা স্থায়ী নিয়ামত ও আল্লাহর মর্যাদাপূর্ণ চেহারা দর্শনে ধন্য হবে।
36
فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟ قِبَلَكَ مُهْطِعِينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কাফিরদের কী হল যে, তারা তোমার দিকে ছুটছে,
সংক্ষিপ্ত তাফসীর
৩৬. হে রাসূল! কোন্ বস্তু এ সব মুশরিককে আপনার প্রতি মিথ্যারোপ করার উদ্দেশ্যে আপনার আশপাশে দ্রæত টেনে নিয়ে আসে?!
37
عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
ডানে ও বামে দলে দলে?
সংক্ষিপ্ত তাফসীর
৩৭. তারা দলে দলে আপনার ডান বামে এসে আপনাকে ঘিরে নেয়।
38
أَيَطْمَعُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তাদের প্রত্যেক ব্যক্তি কি আশা করে যে, তাকে প্রাচুর্যময় জান্নাতে দাখিল করা হবে?
সংক্ষিপ্ত তাফসীর
৩৮. তাদের প্রত্যেকে কি এ আশা করে যে, আল্লাহ তাকে ভোগ-বিলাসের জান্নাতে প্রবিষ্ট করবেন। যথায় সে স্থায়ী নিয়ামতে বসবাস করবে। অথচ সে এখনো নিজ কুফরীর উপর অটল রয়েছে?!
39
كَلَّآ ۖ إِنَّا خَلَقْنَـٰهُم مِّمَّا يَعْلَمُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কখনো নয়, নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি তারা যা জানে তা থেকে।
সংক্ষিপ্ত তাফসীর
৩৯. বিষয়টি তেমন নয় যেমন তারা ধারণা করছে। আমি তাদেরকে নিজেদের পরিচিত বস্তু তথা নগণ্য পানি থেকে সৃষ্টি করেছি। ফলে তারা এমন দুর্বল যে, তারা নিজেদের জন্য কোন উপকার কিংবা অপকারের অধিকার রাখে না। এতদসত্তে¡ও তারা কীভাবে অহঙ্কার করে?!
40
فَلَآ أُقْسِمُ بِرَبِّ ٱلْمَشَـٰرِقِ وَٱلْمَغَـٰرِبِ إِنَّا لَقَـٰدِرُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতএব, আমি উদয়স্থল ও অস্তাচলসমূহের রবের কসম করছি যে, আমি অবশ্যই সক্ষম!
সংক্ষিপ্ত তাফসীর
৪০. আল্লাহ চন্দ্র ও সূর্যের উদয় এবং অস্তাচলের প্রতিপালকের কসম খেয়ে বলছেন, অবশ্যই আমি সক্ষম।
41
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তাদের চাইতে উত্তমদেরকে তাদের স্থলে নিয়ে আসতে এবং আমি অক্ষম নই।
সংক্ষিপ্ত তাফসীর
৪১. বস্তুতঃ আমি তাদেরকে আল্লাহর অনুগতদের মাধ্যমে পরিবর্তন করে তাদেরকে ধ্বংস করতে অপারগ নই। আর আমি অন্যদের দ্বারা তাদেরকে পরিবর্তন করতে চাইলে কিংবা তাদেরকে ধ্বংস করতে চাইলে একাজে আমাকে পরাস্তকারী কেউ নেই।
42
فَذَرْهُمْ يَخُوضُوا۟ وَيَلْعَبُوا۟ حَتَّىٰ يُلَـٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى يُوعَدُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতএব তাদেরকে ছেড়ে দাও, তারা (বেহুদা কথায়) মত্ত থাকুক আর খেল-তামাশা করুক যতক্ষণ না তারা দেখা পায় সেদিনের, যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে।
সংক্ষিপ্ত তাফসীর
৪২. অতএব, হে রাসূল! আপনি তাদেরকে ওদের বাতিল ও ভ্রষ্টতায় ছেড়ে দিন। তারা নিজেদের দুনিয়ার জীবনে খেল-তামাশা করতে থাকুক। অবশেষে কুরআনে বর্ণিত কৃত অঙ্গীকার অনুযায়ী তারা কিয়ামত দিবসের সাথে সাক্ষাত করবে।
43
يَوْمَ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
যেদিন দ্রুতবেগে তারা কবর থেকে বের হয়ে আসবে, যেন তারা কোন লক্ষ্যের দিকে ছুটছে,
সংক্ষিপ্ত তাফসীর
৪৩. সে দিন তারা কবর থেকে এমনভাবে দ্রæত বেরিয়ে পড়বে যেন তারা কোন নিশানার দিকে প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হচ্ছে।
44
خَـٰشِعَةً أَبْصَـٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۚ ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অবনত চোখে। লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে! এটিই সেদিন যার ওয়াদা তাদেরকে দেয়া হয়েছিল।
সংক্ষিপ্ত তাফসীর
৪৪. চোখ নিচু করে। সেগুলোকে তখন লাঞ্ছনা ঘিরে রাখবে। এ হলো সে দিন যে দিনের ব্যাপারে তাদের সাথে অঙ্গীকার করা হয়েছে। অথচ তারা এ ব্যাপারে কোন পরওয়াই করতো না।