আল-কিয়ামাহ
القيامة
কোরআন বুকমার্ক
এখনও কোনো আয়াত বুকমার্ক করা হয়নি।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।
1
لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَـٰمَةِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আমি কসম করছি কিয়ামতের দিনের!
সংক্ষিপ্ত তাফসীর
১. আল্লাহ কিয়ামত দিবসের শপথ করলেন যে দিন মানুষ জগতসমূহের প্রতিপালকের উদ্দেশ্যে দÐায়মান হবে।
2
وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আমি আরো কসম করছি আত্ম-ভৎর্সনাকারী আত্মার!
সংক্ষিপ্ত তাফসীর
২. তিনি ওই ভালো আত্মার নামে শপথ করলেন যে সৎ কাজে ক্রুটি ও পাপ কাজের জন্য নিজেকে দোষারোপ করে। তিনি এতদুভয়ের নামে শপথ করলেন এই বলে যে, অবশ্যই তিনি মানুষকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে পুনরুত্থিত করবেন।
3
أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
মানুষ কি মনে করে যে, আমি কখনই তার অস্থিসমূহ একত্র করব না?
সংক্ষিপ্ত তাফসীর
৩. মানুষ কি ধারণা করেছে যে, তার মৃত্যুর পর পুনরুত্থানের উদ্দেশ্যে আমি তাদের হাড্ডিগুলোকে সমবেত করতে অক্ষম?!
4
بَلَىٰ قَـٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
হ্যাঁ, আমি তার আংগুলের অগ্রভাগসমূহও পুনর্বিন্যস্ত করতে সক্ষম।
সংক্ষিপ্ত তাফসীর
৪. হ্যাঁ, অবশ্যই আমি তার অঙ্গুলিগুলোর মাথাসহ পূর্বের ন্যায় সেগুলো পরিপূর্ণভাবে জড়ো করতে সক্ষম।
5
بَلْ يُرِيدُ ٱلْإِنسَـٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
বরং মানুষ চায় ভবিষ্যতেও পাপাচার করতে।
সংক্ষিপ্ত তাফসীর
৫. বরং মানুষ পুনরুত্থানকে অবিশ্বাস করার মাধ্যমে এটি চায় যে, সে কোনরূপ প্রতিবন্ধকতা ব্যতিরেকে ভবিষ্যতে পাপমুখী থাকতে।
6
يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَـٰمَةِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সে প্রশ্ন করে, ‘কবে কিয়ামতের দিন’?
সংক্ষিপ্ত তাফসীর
৬. সে অসম্ভব ভেবে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে যে, কখন তা সংঘটিত হবে?
7
فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
যখন চক্ষু হতচকিত হবে।
সংক্ষিপ্ত তাফসীর
৭. অতঃপর চক্ষু যখন এ যাবৎ যে বিষয়ের প্রতি মিথ্যারোপ করতো তা প্রত্যক্ষ করবে তখন সে হয়রান ও হতচকিত হয়ে যাবে।
8
وَخَسَفَ ٱلْقَمَرُ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর চাঁদ কিরণহীন হবে,
সংক্ষিপ্ত তাফসীর
৮. আর চন্দ্রের জ্যোতি দূরীভূত হবে।
9
وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর চাঁদ ও সূর্যকে একত্র করা হবে।
সংক্ষিপ্ত তাফসীর
৯. উপরন্তু চন্দ্র ও সূর্যের অবয়বকে জড়ো করা হবে।
10
يَقُولُ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সেদিন মানুষ বলবে, ‘পালাবার স্থান কোথায়’?
সংক্ষিপ্ত তাফসীর
১০. সে দিন পাপিষ্ঠ বলবে: পলায়ন করার স্থান কোথায়?!
11
كَلَّا لَا وَزَرَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
না, কোন আশ্রয়স্থল নেই।
সংক্ষিপ্ত তাফসীর
১১. তখন বলা হবে, আজকের দিন পালিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। না আশ্রয় নেয়ার মতো বা আঁকড়ে ধরার মতো পাপীর কোন আশ্রয়স্থল বা কোন কিছু আছে।
12
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
ঠাঁই শুধু সেদিন তোমার রবের নিকট।
সংক্ষিপ্ত তাফসীর
১২. বরং হে রাসূল! এ দিন আপনার রবের কাছেই হিসেব ও প্রতিদানের জন্য প্রত্যাবর্তন করতে হবে।
13
يُنَبَّؤُا۟ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সেদিন মানুষকে অবহিত করা হবে কী সে অগ্রে পাঠিয়েছিল এবং পশ্চাতে পাঠিয়েছিল।
সংক্ষিপ্ত তাফসীর
১৩. সে দিন মানুষকে তার পূর্বাপর কৃত আমলের সংবাদ দেয়া হবে।
14
بَلِ ٱلْإِنسَـٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
বরং মানুষ তার নিজের উপর দৃষ্টিমান।
সংক্ষিপ্ত তাফসীর
১৪. বরং মানুষ নিজের উপরই নিজে সাক্ষী হবে। তার অঙ্গপ্রত্যঙ্গ উপার্জিত পাপ সম্পর্কে সংবাদ প্রদান করবে।
15
وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
যদিও সে নানা অজুহাত পেশ করে থাকে।
সংক্ষিপ্ত তাফসীর
১৫. যদিও সে নিজের প্রতিরক্ষার উদ্দেশ্যে এ বলে কৈফিয়ত উপস্থিত করে যে, সে কোন পাপ করে নি তবুও তা তার কোন উপকারে আসবে না।
16
لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কুরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহবাকে দ্রুত আন্দোলিত করো না।
সংক্ষিপ্ত তাফসীর
১৬. হে রাসূল! আপনার কাছ থেকে কুরআন বিস্মৃত হয়ে যাওয়ার ভয়ে আপনি তাড়াহুড়া করে নিজের জিহŸা নাড়াচাড়া করবেন না।
17
إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্বে।
সংক্ষিপ্ত তাফসীর
১৭. আমার দায়িত্ব হলো যে, আমি তা আপনার বক্ষদেশে একত্রিত করবো এবং এর পঠনকে আপনার রসনায় স্থির করে দিবো।
18
فَإِذَا قَرَأْنَـٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতঃপর যখন আমি তা পাঠ করি তখন তুমি তার পাঠের অনুসরণ কর।
সংক্ষিপ্ত তাফসীর
১৮. অতঃপর জিবরীল যখন তাঁর পাঠ সম্পন্ন করেন তখন আপনি তাঁর পঠনের প্রতি নিরবতা অবলম্বন করুন ও মনোযোগ দিন।
19
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারপর তার বর্ণনার দায়িত্ব আমারই।
সংক্ষিপ্ত তাফসীর
১৯. এরপর আপনার উদ্দেশ্যে এর ব্যাখ্যা দেয়ার দায়িত্বও আমার।
20
كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কখনো না, বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালবাস।
সংক্ষিপ্ত তাফসীর
২০. কষ্মিনকালেও ব্যাপারটি তেমন নয় যেমনটি তোমরা পুনরুত্থান অসম্ভব বলে দাবী করো। কেননা, তোমরা এ কথা জানো যে, যিনি তোমাদেরকে প্রথমবারের মতো সৃষ্টি করতে সক্ষম তিনি তোমাদের মৃত্যুর পর পুনরুত্থানে কখনোই অপারগ নন। বরং পুনরুত্থানকে অস্বীকার করার মূল কারণ হলো ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের প্রতি তোমাদের চরম মোহ।
21
وَتَذَرُونَ ٱلْـَٔاخِرَةَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর তোমরা ছেড়ে দিচ্ছ আখিরাতকে।
সংক্ষিপ্ত তাফসীর
২১. আর পরকালের জীবনকে চরমভাবে পরিত্যাগ করা। যার সঠিক পথ হলো আল্লাহর নির্দেশিত বিষয়াদির আনুগত্য এবং তাঁর নিষিদ্ধ বিষয়াদি থেকে বিরত থাকা।
22
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সেদিন কতক মুখমন্ডল হবে হাস্যোজ্জ্বল।
সংক্ষিপ্ত তাফসীর
২২. ঈমানদার ও সৌভাগ্যবানদের চেহারায় সে দিন আনন্দের ছাপ থাকবে। সেগুলোতে জ্যোতি বহমান থাকবে।
23
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তাদের রবের প্রতি দৃষ্টিনিক্ষেপকারী।
সংক্ষিপ্ত তাফসীর
২৩. সেগুলো স্বীয় প্রতিপালকের দর্শন উপভোগ করে তাঁর প্রতি চেয়ে থাকবে।
24
وَوُجُوهٌ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর সেদিন অনেক মুখমন্ডল হবে বিবর্ণ-বিষন্ন।
সংক্ষিপ্ত তাফসীর
২৪. পক্ষান্তরে কাফির ও হতভাগ্যদের চেহারা সে দিন কুঞ্চিত থাকবে।
25
تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারা ধারণা করবে যে, এক বিপর্যয় তাদের উপর আপতিত করা হবে।
সংক্ষিপ্ত তাফসীর
২৫. সে দৃঢ়ভাবে বিশ্বাস করবে যে, তার উপর মহা শাস্তি ও কষ্টদায়ক ভোগান্তি অবধারিতভাবে নেমে আসবে।
26
كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কখনই না, যখন প্রাণ কণ্ঠাগত হবে।
সংক্ষিপ্ত তাফসীর
২৬. ব্যাপারটি মূলতঃ মুশরিকদের ধারণা অনুযায়ী নয়। যে তারা মারা গেলে তাদেরকে আর শাস্তি প্রদান করা হবে না। বস্তুতঃ তাদের কারো প্রাণ যখন কণ্ঠনালীতে এসে পৌঁছাবে।
27
وَقِيلَ مَنْ ۜ رَاقٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর বলা হবে, ‘কে তাকে বাঁচাবে’?
সংক্ষিপ্ত তাফসীর
২৭. আর তারা পরস্পর বলাবলি করবে, কেউ কি একে ঝাড়ফুঁক করবে; যাতে সে অরোগ্য লাভ করতে পারে?!
28
وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর সে মনে করবে, এটিই বিদায়ক্ষণ।
সংক্ষিপ্ত তাফসীর
২৮. যে মৃত্যুর যন্ত্রণায় তখন আক্রান্ত সে নিশ্চিত হয়ে যাবে যে, এখনই দুনিয়া থেকে মরণের মাধ্যমে তাকে পৃথক হতে হবে।
29
وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর পায়ের গোছার সংগে পায়ের গোছা জড়িয়ে যাবে।
সংক্ষিপ্ত তাফসীর
২৯. দুনিয়ার শেষ প্রান্তে এবং আখিরাতের শুরুতে তখন সকল বিপদাপদ একত্রিত হবে।
30
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সেদিন তোমার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেয়া হবে।
সংক্ষিপ্ত তাফসীর
৩০. যখন এ পরিস্থিতি তৈরী হবে তখন মৃত ব্যক্তিকে তার রবের দিকে হাঁকিয়ে নেয়া হবে।
31
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সুতরাং সে বিশ্বাসও করেনি এবং সালাতও আদায় করেনি।
সংক্ষিপ্ত তাফসীর
৩১. বস্তুতঃ কাফির স্বীয় রাসূল তার নিকট যা নিয়ে আগমন করেছেন সে সেটিকে সত্যায়ন করে নি। আর না মহান আল্লাহর উদ্দেশ্যে সে নামায পড়েছে।
32
وَلَـٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল এবং ফিরে গিয়েছিল।
সংক্ষিপ্ত তাফসীর
৩২. বরং সে স্বীয় রাসূল তার নিকট যা নিয়ে আগমন করেছেন সে সেটির প্রতি মিথ্যারোপ করেছে এবং তা থেকে বিমুখ থেকেছে।
33
ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারপর সে দম্ভভরে পরিবার-পরিজনের কাছে চলে গিয়েছিল।
সংক্ষিপ্ত তাফসীর
৩৩. অতঃপর এ কাফির স্বীয় পরিজনের নিকট তার পদচালনায় অহঙ্কার প্রদর্শন করে চলে যায়।
34
أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ!
সংক্ষিপ্ত তাফসীর
৩৪. ফলে আল্লাহ উক্ত কাফিরকে এ বলে সাবধান করলেন যে, তার শাস্তি তার পেছন ধরেছে এবং সেটি তার নিকটবর্তী হয়েছে।
35
ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারপরও দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ!
সংক্ষিপ্ত তাফসীর
৩৫. অতঃপর তিনি বাক্যটিকে তাগিদের জন্য পুনর্বার আওড়ালেন। তাই তিনি বললেন, অতঃপর শাস্তি তার পেছন ধরেছে এবং সেটি তার নিকটবর্তী হয়েছে।
36
أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَن يُتْرَكَ سُدًى
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
সংক্ষিপ্ত তাফসীর
৩৬. মানুষ কি মনে করেছে যে, আল্লাহ তার উপর কোনরূপ বিধি-বিধান আরোপ করা ব্যতীত দায়িত্বহীনভাবে তাকে ছেড়ে দিয়েছেন?
37
أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِىٍّ يُمْنَىٰ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সে কি বীর্যের শুক্রবিন্দু ছিল না যা স্খলিত হয়?
সংক্ষিপ্ত তাফসীর
৩৭. এ মানুষটি কি একদিন বীর্যের ফোটারূপে ছিলো না। যা গর্ভাশয়ে স্থির করা হতো।
38
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতঃপর সে ‘আলাকায় পরিণত হয়। তারপর আল্লাহ তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
সংক্ষিপ্ত তাফসীর
৩৮. অতঃপর তা একটি জমাট রক্তপিÐে পরিণত হয়। অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেন এবং তার সৃষ্টিকে পরিপূর্ণতা দেন।
39
فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতঃপর তিনি তা থেকে সৃষ্টি করেন জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী।
সংক্ষিপ্ত তাফসীর
৩৯. পরিশেষে তিনি তাকে পুরুষ ও নারী হিসাবে দু’ ভাগে বিভক্ত করেন?!
40
أَلَيْسَ ذَٰلِكَ بِقَـٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْـِۧىَ ٱلْمَوْتَىٰ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তিনি কি মৃতদের জীবিত করতে সক্ষম নন?
সংক্ষিপ্ত তাফসীর
৪০. বস্তুতঃ যিনি মানুষকে বীর্য থেকে সৃষ্টি করেছেন অতঃপর তাকে রক্তপিÐে পরিণত করেছেন তিনি কি মৃতদেরকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে নতুন করে জীবন দিতে সক্ষম নন?! হ্যাঁ, অবশ্যই তিনি তা করতে সক্ষম।