আল-মুদ্দাসসির

المدثر

সূরা 74 মক্কী 56 আয়াত

কোরআন বুকমার্ক

এখনও কোনো আয়াত বুকমার্ক করা হয়নি।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।

1
يَـٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
হে বস্ত্রাবৃত!
সংক্ষিপ্ত তাফসীর
১. হে চাদরাচ্ছাদিত! তথা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
2
قُمْ فَأَنذِرْ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
উঠ, অতঃপর সতর্ক কর।
সংক্ষিপ্ত তাফসীর
২. আপনি উঠুন এবং আল্লাহর শাস্তির ভীতি প্রদর্শন করুন।
3
وَرَبَّكَ فَكَبِّرْ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
সংক্ষিপ্ত তাফসীর
৩. আপনার রবের মাহত্ত¡ বর্ণনা করুন।
4
وَثِيَابَكَ فَطَهِّرْ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র কর।
সংক্ষিপ্ত তাফসীর
৪. নিজ অন্তরকে পাপ থেকে আর পোশাককে নাপাকী থেকে পবিত্র করুন।
5
وَٱلرُّجْزَ فَٱهْجُرْ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর অপবিত্রতা বর্জন কর।
সংক্ষিপ্ত তাফসীর
৫. তেমনিভাবে মূর্তিপূজা থেকে দূরে থাকুন।
6
وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর অধিক পাওয়ার আশায় দান করো না।
সংক্ষিপ্ত তাফসীর
৬. নিজ রবের উপর প্রচুর নেক আমল দ্বারা অনুগ্রহ প্রদর্শন করবেন না।
7
وَلِرَبِّكَ فَٱصْبِرْ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর তোমার রবের জন্যই ধৈর্যধারণ কর।
সংক্ষিপ্ত তাফসীর
৭. নিজের উপর পতিত কষ্টের জন্য আল্লাহর উদ্দেশ্যে ধৈর্য ধারণ করুন।
8
فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতঃপর যখন শিঙ্গায় ফুঁক দেয়া হবে,
সংক্ষিপ্ত তাফসীর
৮. অতঃপর যখন দ্বিতীয়বারের মতো শিঙ্গায় ফুৎকার দেয়া হবে।
9
فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর সেদিন হবে কঠিন দিন।
সংক্ষিপ্ত তাফসীর
৯. সে দিন হবে কঠিন এক দিন।
10
عَلَى ٱلْكَـٰفِرِينَ غَيْرُ يَسِيرٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কাফিরদের জন্য সহজ নয়।
সংক্ষিপ্ত তাফসীর
১০. যা আল্লাহ ও তদীয় রাসূলদেরকে অস্বীকারকারীদের উপর অসাধারণ হবে।
11
ذَرْنِى وَمَنْ خَلَقْتُ وَحِيدًا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি তাকে একাকী ছেড়ে দাও।
সংক্ষিপ্ত তাফসীর
১১. হে রাসূল! আমার ও তার বিষয়টি রেখে দিন। যাকে আমি তার মায়ের গর্ভে একাকী সৃষ্টি করেছি। যখন তার কোন সম্পদ কিংবা সন্তানাদি ছিলো না। আর সে হলো ওলীদ ইবনু মুগীরা।
12
وَجَعَلْتُ لَهُۥ مَالًا مَّمْدُودًا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর আমি তাকে দিয়েছি অঢেল সম্পদ,
সংক্ষিপ্ত তাফসীর
১২. অতঃপর আমি তাকে বিস্তর সম্পদ দিয়েছি।
13
وَبَنِينَ شُهُودًا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর উপস্থিত অনেক পুত্র।
সংক্ষিপ্ত তাফসীর
১৩. আমি তাকে সদা তার সঙ্গে আচার-অনুষ্ঠানে উপস্থিত এমনকি অর্থের প্রাচুর্যের কারণে সফরেও যারা তার সঙ্গ ছাড়ে না এমন সন্তানাদি দিয়েছি।
14
وَمَهَّدتُّ لَهُۥ تَمْهِيدًا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর তার জন্য (জীবনকে) সুগম স্বাচ্ছন্দ্যময় করেছি।
সংক্ষিপ্ত তাফসীর
১৪. আমি তার জীবনধারা, জীবনোপকরণ ও সন্তানাদিতে প্রাচুর্য দিয়েছি।
15
ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
এসবের পরেও সে আকাংখা করে যে, আমি আরো বাড়িয়ে দেই।
সংক্ষিপ্ত তাফসীর
১৫. অতঃপর সে আমার সাথে কুফরী করা সত্তে¡ও এ সব পাওয়ার পর আমার পক্ষ থেকে আরো কিছু পাওয়ার লোভ করে।
16
كَلَّآ ۖ إِنَّهُۥ كَانَ لِـَٔايَـٰتِنَا عَنِيدًا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কখনো নয়, নিশ্চয় সে ছিল আমার নিদর্শনাবলীর বিরুদ্ধাচারী।
সংক্ষিপ্ত তাফসীর
১৬. অথচ ব্যাপারটি তার ধারণা অনুযায়ী নয়। বরং সে আমার রাসূলের উপর অবতীর্ণ আয়াতসমূহ অস্বীকারকারী ও সেগুলোর প্রতি মিথ্যারোপকারী।
17
سَأُرْهِقُهُۥ صَعُودًا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অচিরেই আমি তাকে জাহান্নামের পিচ্ছিল পাথরে আরোহণ করতে বাধ্য করব।
সংক্ষিপ্ত তাফসীর
১৭. আমি অচিরেই তাকে এমন শাস্তি পোহাবো যা বহন করার ক্ষমতা তার নেই।
18
إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
নিশ্চয় সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল।
সংক্ষিপ্ত তাফসীর
১৮. এ কাফির যাকে আমি এতো সব নিয়ামত দ্বারা ধন্য করেছি সে কুরআনকে বাতিল সাব্যস্ত করার উদ্দেশ্যে যা বলবে সে ব্যাপারে চিন্তা ও তা মনে মনে নির্ধারণ করলো।
19
فَقُتِلَ كَيْفَ قَدَّرَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতঃপর সে ধ্বংস হোক! কীভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করল?
সংক্ষিপ্ত তাফসীর
১৯. তাকে অভিশাপ দেয়া হয়েছে এবং তার জন্য শাস্তি অবধারিত হয়েছে। সে কীভাবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।
20
ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারপর সে ধ্বংস হোক! কীভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করল?
সংক্ষিপ্ত তাফসীর
২০. আবারো তাকে অভিশাপ দেয়া হয়েছে এবং তার জন্য শাস্তি অবধারিত হয়েছে। সে কীভাবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।
21
ثُمَّ نَظَرَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারপর সে তাকাল।
সংক্ষিপ্ত তাফসীর
২১. অতঃপর সে তার কথায় পুনঃদৃষ্টি দিলো এবং ধীরতা অবলম্বন করলো।
22
ثُمَّ عَبَسَ وَبَسَرَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারপর সে ভ্রূকুঞ্চিত করল এবং মুখ বিকৃত করল।
সংক্ষিপ্ত তাফসীর
২২. অতঃপর কুরআনের ব্যাপারে কট‚ক্তি করার জন্য সে কিছু না পেয়ে তার ভ্রƒ কুঞ্চিত করলো এবং তার চেহারাকে কালো করলো।
23
ثُمَّ أَدْبَرَ وَٱسْتَكْبَرَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারপর সে পিছনে ফিরল এবং অহংকার করল।
সংক্ষিপ্ত তাফসীর
২৩. অতঃপর সে ঈমান থেকে পেছনে রয়ে গেলো এবং নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর অনুসরণ করা থেকে অহঙ্কার প্রদর্শন করলো।
24
فَقَالَ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ يُؤْثَرُ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতঃপর সে বলল, ‘এ তো লোক পরম্পরায়প্রাপ্ত যাদু ছাড়া আর কিছুই নয়’।
সংক্ষিপ্ত তাফসীর
২৪. তাই সে বললো, মুহাম্মাদ যা নিয়ে এসেছে তা আল্লাহর কালাম নয়। বরং তা হলো যাদু; যা সে অন্যের নিকট থেকে বর্ণনা করে।
25
إِنْ هَـٰذَآ إِلَّا قَوْلُ ٱلْبَشَرِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
‘এটা তো মানুষের কথামাত্র’।
সংক্ষিপ্ত তাফসীর
২৫. এটি আল্লাহর কালাম নয়। বরং এটি হলো মানুষের কথা।
26
سَأُصْلِيهِ سَقَرَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অচিরেই আমি তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাব।
সংক্ষিপ্ত তাফসীর
২৬. অচিরেই আমি এ কাফিরকে আগুনের একটি স্তরে প্রবিষ্ট করবো। যা হলো “সাক্বার”। সে এর শাস্তি পোহাবে।
27
وَمَآ أَدْرَىٰكَ مَا سَقَرُ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কিসে তোমাকে জানাবে জাহান্নামের আগুন কী?
সংক্ষিপ্ত তাফসীর
২৭. হে মুহাম্মাদ! আপনাকে “সাক্বার” সম্পর্কে কে অবগত করবে?!
28
لَا تُبْقِى وَلَا تَذَرُ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
এটা অবশিষ্টও রাখবে না এবং ছেড়েও দেবে না।
সংক্ষিপ্ত তাফসীর
২৮. সে শাস্তিপ্রাপ্ত ব্যক্তির সর্বাঙ্গে পরিব্যাপ্ত হবে। অতঃপর পূর্বের অবস্থায় ফিরে আসবে। এভাবে চলতে থাকবে।
29
لَوَّاحَةٌ لِّلْبَشَرِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
চামড়াকে দগ্ধ করে কালো করে দেবে।
সংক্ষিপ্ত তাফসীর
২৯. যা হবে কঠোর প্রজ্বলন শক্তিসম্পন্ন এবং চামড়া পরিবর্তনকারী।
30
عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তার উপর রয়েছে ঊনিশজন (প্রহরী)।
সংক্ষিপ্ত তাফসীর
৩০. তাতে উনিশজন প্রহরী ফিরিশতা থাকবেন।
31
وَمَا جَعَلْنَآ أَصْحَـٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَـٰٓئِكَةً ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا۟ لِيَسْتَيْقِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ وَيَزْدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِيمَـٰنًا ۙ وَلَا يَرْتَابَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ وَٱلْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ وَٱلْكَـٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَـٰذَا مَثَلًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِىَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর আমি ফেরেশতাদেরকেই জাহান্নামের তত্ত্বাবধায়ক বানিয়েছি। আর কাফিরদের জন্য পরীক্ষাস্বরূপ আমি তাদের সংখ্যা নির্ধারণ করেছি। যাতে কিতাবপ্রাপ্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করে; আর মুমিনদের ঈমান বেড়ে যায় এবং কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে। আর যেন যাদের অন্তরে রোগ আছে তারা এবং অবশিষ্টরা বলে, এরূপ উপমা দ্বারা আল্লাহ কী ইচ্ছা করেছেন? এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। আর তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না। আর এ হচ্ছে মানুষের জন্য উপদেশমাত্র।
সংক্ষিপ্ত তাফসীর
৩১. আমি ফিরিশতাদেরকে জাহান্নামের প্রহরী বানিয়েছি। ফলে মানুষ তাদের মুকাবিলা করতে পারবে না। আবু জাহলের দাবীতে সে মিথ্যাবাদী। সে দাবী করেছে যে, সে ও তার সম্প্রদায় ফিরিশতাগণের উপর আক্রমণ করে জাহান্নাম থেকে বেরিয়ে পড়তে সক্ষম। আমি তাদের এই সংখ্যাকে আল্লাহর সাথে কুফরীকারীদের জন্যে পরীক্ষা বানিয়েছি। যাতে করে তারা এ ব্যাপারে কুমন্তব্য করে অতঃপর তাদের শাস্তি দ্বিগুণ করা হয়। যাতে তাওরাতধারী ইহুদিরা এবং ইঞ্জীলধারী খ্রিস্টানরা এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস করে। যখন কুরআন তাদের উভয় কিতাবের তথ্যকে সত্যায়ন করে এবং যাতে করে মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। যখন তাদের সাথে কিতাবধারীরা একাত্মতা ঘোষণা করে। আর যাতে ইহুদি, খ্রিস্টান ও মুমিনরা এ ব্যাপারে সন্দেহ পোষণ না করে। আর যাতে ঈমানের ব্যাপারে সন্দেহ পোষণকারী ও কাফিররা বলে: আল্লাহ এ আজব সংখ্যা দ্বারা কী বুঝাতে চেয়েছেন?! এ সংখ্যা অস্বীকারকারীকে ভ্রষ্ট করা এবং তাতে বিশ্বাসীকে পথ প্রদর্শন করার মতো আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন এবং যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। বস্তুতঃ আপনার রবের এ সব পর্যাপ্ত বাহিনীর খবর তিনি ব্যতীত আর কেউ জানে না। অতএব, আবু জাহল যেন এটি জেনে নেয়; যে তাচ্ছিল্য ও মিথ্যারোপ করে বলে: উনিশজন ব্যতিরেকে মুহাম্মাদের কি আর কোন সাহায্যকারী আছে?! বস্তুতঃ জাহান্নাম তো কেবল মানুষদের জন্য উপদেশ মাত্র। যদ্বারা তারা আল্লাহর মাহাত্ম্য সম্পর্কে অবগত হতে পারে।
32
كَلَّا وَٱلْقَمَرِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কখনো নয়, চাঁদের কসম!
সংক্ষিপ্ত তাফসীর
৩২. চন্দ্রের শপথ! ব্যাপারটি এমন নয় যেমনটি ধারণা করে কোন কোন মুশরিক। তার ধারণা, তার সাথীরা জাহান্নামের প্রহরীদেরকে পরাস্ত করে ফেলবে। ফলে সে তাদেরকে সেখান থেকে বের করে ফেলবে।
33
وَٱلَّيْلِ إِذْ أَدْبَرَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
রাতের কসম, যখন তা সরে চলে যায়,
সংক্ষিপ্ত তাফসীর
৩৩. তিনি রাতের শপথ করলেন যখন তা বিদায় নেয়।
34
وَٱلصُّبْحِ إِذَآ أَسْفَرَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
প্রভাতের কসম, যখন তা উদ্ভাসিত হয়।
সংক্ষিপ্ত তাফসীর
৩৪. তিনি প্রভাতের শপথও করলেন যখন তা আলো ছড়ায়।
35
إِنَّهَا لَإِحْدَى ٱلْكُبَرِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
নিশ্চয় জাহান্নাম মহাবিপদসমূহের অন্যতম।
সংক্ষিপ্ত তাফসীর
৩৫. অবশ্যই জাহান্নামের আগুন মহা বিপদের একটি।
36
نَذِيرًا لِّلْبَشَرِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
মানুষের জন্য সতর্ককারীস্বরূপ।
সংক্ষিপ্ত তাফসীর
৩৬. যা মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করে।
37
لِمَن شَآءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তোমাদের মধ্যে যে চায় অগ্রসর হতে অথবা পিছিয়ে থাকতে, তার জন্য।
সংক্ষিপ্ত তাফসীর
৩৭. তাই হে মানব সমাজ! তোমাদের মধ্যে যে চায় সে যেন ঈমান ও নেক আমল দ্বারা অগ্রসর হয়। আর যে চায় সে যেন কুফরী ও পাপাচারের মাধ্যমে পিছিয়ে যায়।
38
كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
প্রতিটি প্রাণ নিজ অর্জনের কারণে দায়বদ্ধ।
সংক্ষিপ্ত তাফসীর
৩৮. বস্তুতঃ প্রত্যেকটি ব্যক্তিসত্তা নিজ আমলের কাছেই দায়বদ্ধ। ফলে হয় তাকে তার আমল ধ্বংস করবে। আর না হয় তাকে তার আমল ধ্বংসের হাত থেকে মুক্ত করবে।
39
إِلَّآ أَصْحَـٰبَ ٱلْيَمِينِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কিন্তু ডান দিকের লোকেরা নয়,
সংক্ষিপ্ত তাফসীর
৩৯. কেবল মুমিনরা ব্যতীত। কেননা, তাদেরকে গুনাহর জন্য পাকড়াও করা হবে না। বরং নেক আমলের বিনিময়ে তাদেরকে ক্ষমা করে দেয়া হবে।
40
فِى جَنَّـٰتٍ يَتَسَآءَلُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
বাগ-বাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে,
সংক্ষিপ্ত তাফসীর
৪০. তারা কিয়ামত দিবসে উদ্যানসমূহে থাকবে। তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করবে।
41
عَنِ ٱلْمُجْرِمِينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অপরাধীদের সম্পর্কে,
সংক্ষিপ্ত তাফসীর
৪১. ওই সব কাফিরদের সম্পর্কে যারা অন্যায়-অপকর্মের মাধ্যমে নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে।
42
مَا سَلَكَكُمْ فِى سَقَرَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাল?
সংক্ষিপ্ত তাফসীর
৪২. এরা তাদেরকে জিজ্ঞেস করবে, কোন্ অপরাধ তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো?
43
قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারা বলবে, ‘আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না’।
সংক্ষিপ্ত তাফসীর
৪৩. প্রতি উত্তরে কাফিররা তাদেরকে বলবে: দুনিয়ার জীবনে আমরা নামাযী ছিলাম না। যা ছিলো আমাদের জন্য বাধ্যতামূলক।
44
وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
‘আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না’।
সংক্ষিপ্ত তাফসীর
৪৪. না আমরা ফকীরকে আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে খাবার দিতাম।
45
وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
‘আর আমরা অনর্থক আলাপকারীদের সাথে (বেহুদা আলাপে) মগ্ন থাকতাম’।
সংক্ষিপ্ত তাফসীর
৪৫. বরং আমরা বাতিলপন্থীদের সাথে ঘুরপাক খেতাম এবং ভ্রষ্ট ও বক্র পথের পথিকদের সাথে বাক্যালাপে মগ্ন থাকতাম।
46
وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
‘আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম’।
সংক্ষিপ্ত তাফসীর
৪৬. আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম।
47
حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
'অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে'।
সংক্ষিপ্ত তাফসীর
৪৭. আমরা মৃত্যু আসা পর্যন্ত এটির প্রতি মিথ্যারোপ করতে নিমগ্ন ছিলাম। ফলে তা আমাদেরকে তাওবা থেকে বিরত রেখেছে।
48
فَمَا تَنفَعُهُمْ شَفَـٰعَةُ ٱلشَّـٰفِعِينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকার করবে না।
সংক্ষিপ্ত তাফসীর
৪৮. ফলে কিয়ামত দিবসে ফিরিশতা, নবী ও সজ্জনদের মধ্য হতে কোন সুপারিশকারীর মধ্যস্থতা তাদের উপকারে আসবে না। কেননা, সুপারিশ কবুলের শর্ত হলো সুপারিশকৃত ব্যক্তির উপর আল্লাহর সন্তুষ্টি।
49
فَمَا لَهُمْ عَنِ ٱلتَّذْكِرَةِ مُعْرِضِينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর তাদের কী হয়েছে যে, তারা উপদেশ বাণী হতে বিমুখ?
সংক্ষিপ্ত তাফসীর
৪৯. কোন্ বস্তু এ সব মুশরিককে কুরআন থেকে বিমুখ রেখেছে?
50
كَأَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنفِرَةٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারা যেন ভীত-সন্ত্রস্ত হয়ে পলায়নরত বন্য গাধা।
সংক্ষিপ্ত তাফসীর
৫০. কুরআন থেকে পলায়নে তারা যেন দ্রæত পলায়নকারী বন্য গাধার ন্যায়।
51
فَرَّتْ مِن قَسْوَرَةٍۭ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
যারা সিংহের ভয়ে পলায়ন করেছে।
সংক্ষিপ্ত তাফসীর
৫১. যেটি সিংহের ভয়ে পলায়ন করে।
52
بَلْ يُرِيدُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
বরং তাদের মধ্যকার প্রত্যেক ব্যক্তিই কামনা করে যে তাকে উন্মুক্ত গ্রন্থ প্রদান করা হোক।
সংক্ষিপ্ত তাফসীর
৫২. বরং এ সব মুশরিকের সবাই কামনা করে যে, তাদের প্রত্যেকের মাথার নিকট এমন একটি খোলা চিরকুট থাকবে যাতে এ সংবাদ পরিবেশন করা হবে যে, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। বস্তুতঃ এর কারণ আদৗ প্রমাণাদির অপ্রতুলতা কিংবা দলীলের দুর্বলতা নয়। বরং এর মূল কারণ হলো গোঁড়ামি ও অহঙ্কার।
53
كَلَّا ۖ بَل لَّا يَخَافُونَ ٱلْـَٔاخِرَةَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কখনও নয়! বরং তারা আখিরাতকে ভয় করে না।
সংক্ষিপ্ত তাফসীর
৫৩. ব্যাপার শুধু তাই নয়। বরং ভ্রষ্টতার ক্ষেত্রে তাদের গোঁড়ামি প্রদর্শনের কারণ হলো এই যে, তারা আদৌ পরকালের শাস্তিতে বিশ্বাসী নয়। ফলে তারা নিজেদের কুফরীর উপর অটল রয়েছে।
54
كَلَّآ إِنَّهُۥ تَذْكِرَةٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কখনও নয়! এটিতো উপদেশ মাত্র।
সংক্ষিপ্ত তাফসীর
৫৪. সাবধান! এ কুরআন হলো মূলতঃ উপদেশ ও সতর্কবাণী।
55
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতএব যার ইচ্ছা সে তা থেকে উপদেশ গ্রহণ করুক।
সংক্ষিপ্ত তাফসীর
৫৫. সুতরাং যে ইচ্ছে করে যে, সে কুরআন পাঠ করবে ও তদ্বারা উপদেশ গ্রহণ করবে সে যেন তা পাঠ করে ও তা থেকে উপদেশ গ্রহণ করে।
56
وَمَا يَذْكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ هُوَ أَهْلُ ٱلتَّقْوَىٰ وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।
সংক্ষিপ্ত তাফসীর
৫৬. বস্তুতঃ আল্লাহর ইচ্ছা ব্যতীত তারা উপদেশ গ্রহণ করতে পারবে না। তিনিই সেই উপযুক্ত সত্তা যার আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাঁকে ভয় করা হয় এবং বান্দারা তাঁর নিকট তাওবা করলে তিনি তাদেরকে ক্ষমা করেন।