আল-ক্বদর

القدر

সূরা 97 মক্কী 5 আয়াত

কোরআন বুকমার্ক

এখনও কোনো আয়াত বুকমার্ক করা হয়নি।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।

1
إِنَّآ أَنزَلْنَـٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
নিশ্চয়ই আমি এটি নাযিল করেছি ‘লাইলাতুল ক্বাদরে।’
সংক্ষিপ্ত তাফসীর
১. নিশ্চয়ই আমি পূর্ণ কুরআন দুনিয়ার আসমানে অবতীর্ণ করেছি। যেমনিভাবে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর তা অবতরণের সূচনা করেছি রামাযান মাসের মহিমান্বিত রজনীতে।
2
وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল ক্বাদর’ কী?
সংক্ষিপ্ত তাফসীর
২. হে নবী! আপনি কি জানেন, এ রজনীতে কতো কল্যাণ ও বরকত রয়েছে?!
3
لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।
সংক্ষিপ্ত তাফসীর
৩. এ রজনী হলো একটি মহা মহিমান্বিত রজনী। তাই সেটি হাজার মাস অপেক্ষা উত্তম। তার জন্য যে ঈমান ও সাওয়াবের আশায় তা পালন করে।
4
تَنَزَّلُ ٱلْمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সে রাতে ফেরেশতারা ও রূহ (জিবরাইল) তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে।
সংক্ষিপ্ত তাফসীর
৪. সে রজনীতে ফিরিশতাগণ ও জিবরীল (আলাইহিস-সালাম) আল্লাহর নির্দেশে অবতরণ করেন প্রত্যেক ওই সব বিষয় নিয়ে যার ফায়সালা আল্লাহ আগামী বৎসরের জন্য করেছেন। যাতে জীবিকা, জন্ম ও মৃত্যু ইত্যাদি থাকে।
5
سَلَـٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত।
সংক্ষিপ্ত তাফসীর
৫. এ বরকতপূর্ণ রজনী শুরু থেকে শেষ তথা ফজর উদয় হওয়া পর্যন্ত পুরোটাই কল্যাণপূর্ণ।