আল-মাউন

الماعون

সূরা 107 মক্কী 7 আয়াত

কোরআন বুকমার্ক

এখনও কোনো আয়াত বুকমার্ক করা হয়নি।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।

1
أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তুমি কি তাকে দেখেছ, যে হিসাব-প্রতিদানকে অস্বীকার করে?
সংক্ষিপ্ত তাফসীর
১. আপনি কি ওকে চিনেন যে কিয়ামত দিবসের প্রতিদানের প্রতি মিথ্যারোপ করে?!
2
فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সে-ই ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়,
সংক্ষিপ্ত তাফসীর
২. সে ওই ব্যক্তি যে এতীমের প্রয়োজন না মিটিয়ে তাকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়।
3
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহ দেয় না।
সংক্ষিপ্ত তাফসীর
৩. না সে নিজকে বা অন্য কাউকে অভুক্তকে খাদ্য দিতে উৎসাহিত করে।
4
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,
সংক্ষিপ্ত তাফসীর
৪. তাই তো ওই সব নামাযীর জন্য ধ্বংস ও শাস্তি।
5
ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
যারা নিজদের সালাতে অমনোযোগী,
সংক্ষিপ্ত তাফসীর
৫. যারা নিজেদের নামায সম্পর্কে উদাসীন। সময় পার হয়ে যাওয়া পর্যন্ত এ নিয়ে তাদের কোনরূপ চিন্তা নেই।
6
ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
যারা লোক দেখানোর জন্য তা করে,
সংক্ষিপ্ত তাফসীর
৬. যারা নিজেদের নামায ও আমলসমূহে লৌকিকতার আচরণ দেখায়। আল্লাহর উদ্দেশ্যে আমলকে খাঁটি করে না।
7
وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
এবং ছোট-খাট গৃহসামগ্রী* দানে নিষেধ করে। *ماعون গৃহস্থালীর ছোট-খাট সামগ্রী। যেমন, পানি, লবণ, দিয়াশলাই, বালতি ইত্যাদি।
সংক্ষিপ্ত তাফসীর
৭. অন্যদেরকে এমন সাহায্য দিতে বাধা প্রদান করে যাতে তাদের কোনরূপ ক্ষতি নেই।