আত-তারিক
الطارق
কোরআন বুকমার্ক
এখনও কোনো আয়াত বুকমার্ক করা হয়নি।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।
1
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কসম আসমানের ও রাতে আগমনকারীর।
সংক্ষিপ্ত তাফসীর
১. আল্লাহ আসমান ও রাতে আবির্ভূত নক্ষত্রের শপথ করলেন।
2
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর কিসে তোমাকে জানাবে রাতে আগমনকারী কী?
সংক্ষিপ্ত তাফসীর
২. হে রাসূল! আপনি কি জানেন এ মহা তারকা সম্পর্কে?!
3
ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
উজ্জ্বল নক্ষত্র।
সংক্ষিপ্ত তাফসীর
৩. এটি দীপ্তিমান নক্ষত্র।
4
إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
প্রত্যেক জীবের উপরই সংরক্ষক রয়েছে।
সংক্ষিপ্ত তাফসীর
৪. প্রত্যেকের জন্যে একজন ফিরিশতা নিয়োজিত রয়েছেন যিনি কিয়ামত দিবসের হিসাবের জন্য আমল সংরক্ষণ করেন।
5
فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ مِمَّ خُلِقَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতএব মানুষের চিন্তা করে দেখা উচিৎ, তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে ?
সংক্ষিপ্ত তাফসীর
৫. সুতরাং মানুষের ভেবে দেখা উচিৎ যে, তাকে কী বস্তু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। যেন তার নিকট আল্লাহর অপার ক্ষমতা এবং মানুষের দীনতা প্রকাশ পায়।
6
خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি থেকে।
সংক্ষিপ্ত তাফসীর
৬. আল্লাহ তাকে সৃষ্টি করেছেন গর্ভাশয়ে সবেগে স্খলিত পানি থেকে।
7
يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
যা বের হয় মেরুদন্ড ও বুকের হাঁড়ের মধ্য থেকে।
সংক্ষিপ্ত তাফসীর
৭. উক্ত পানি নির্গত হয় পুরুষের মেরুদÐ ও পিঞ্জরাস্থির মধ্য হতে।
8
إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম।
সংক্ষিপ্ত তাফসীর
৮. যিনি তাকে এ অবহেলিত পানি দিয়ে সৃষ্টি করেছেন তিনি তাকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে তার মৃত্যুর পর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম।
9
يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
যে দিন গোপন বিষয়াদি পরীক্ষা করা হবে।
সংক্ষিপ্ত তাফসীর
৯. সে দিন গোপন বিষয়াদি নিরীক্ষণ করা হবে। ফলে অন্তরগুলো যে সব কামনা ও বিশ্বাস প্রভৃতি পোষণ করতো তা প্রকাশ পাবে। তাতে এগুলোর মধ্যকার ভালো-মন্দের পার্থক্য হবে।
10
فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতএব তার কোন শক্তি থাকবে না। আর সাহায্যকারীও না।
সংক্ষিপ্ত তাফসীর
১০. তখন কোন মানুষের পক্ষে আল্লাহর শাস্তি থেকে নিজেকে রক্ষা করা যেমন সম্ভব হবে না তেমনিভাবে তাকে সহযোগিতাকারীও কেউ থাকবে না।
11
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
বৃষ্টিসম্পন্ন আসমানের কসম।
সংক্ষিপ্ত তাফসীর
১১. আল্লাহ বারংবার বর্ষণশীল আসমানের শপথ করলেন। বস্তুতঃ আসমান থেকে বারংবার বারি বর্ষিত হয়।
12
وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কসম বিদীর্ণ যমীনের।
সংক্ষিপ্ত তাফসীর
১২. তিনি শপথ করলেন সে যমীনের যা বিদীর্ণ হয়ে শস্যাদি, ফলফলাদি ও বৃক্ষরাজি উৎপন্ন করে।
13
إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
নিশ্চয় এটা ফয়সালাকারী বাণী।
সংক্ষিপ্ত তাফসীর
১৩. নিশ্চয়ই মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর অবতীর্ণ এ বাণী হক বাতিল এবং সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী।
14
وَمَا هُوَ بِٱلْهَزْلِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর তা অনর্থক নয়।
সংক্ষিপ্ত তাফসীর
১৪. এটি তামাশা কিংবা প্রহসন নয়। বরং তা হলো বাস্তব ও চিরসত্য।
15
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
নিশ্চয় তারা ভীষণ কৌশল করছে।
সংক্ষিপ্ত তাফসীর
১৫. নিশ্চয়ই রাসূলের আনিত বিষয়ে মিথ্যারোপকারীরা তাঁর দাওয়াতকে প্রতিহত ও ব্যাহত করার উদ্দেশ্যে ভীষণ চক্রান্ত করে।
16
وَأَكِيدُ كَيْدًا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর আমিও ভীষণ কৌশল করছি।
সংক্ষিপ্ত তাফসীর
১৬. আর আমি ধর্মকে বিজয়ী এবং বাতিলকে প্রতিহত করার জন্য ভীষণ কৌশল অবলম্বন করি।
17
فَمَهِّلِ ٱلْكَـٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও।
সংক্ষিপ্ত তাফসীর
১৭. অতএব, হে রাসূল! আপনি এ সকল কাফিরকে অবকাশ দিন। মাত্র কিছু দিনের অবকাশ। তাদের শাস্তি ও ধ্বংসের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না।