আত-তীন

التين

সূরা 95 মক্কী 8 আয়াত

কোরআন বুকমার্ক

এখনও কোনো আয়াত বুকমার্ক করা হয়নি।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।

1
وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কসম ‘তীন ও যায়তূন’ এর।
সংক্ষিপ্ত তাফসীর
১. আল্লাহ শপথ করলেন ডুমুর ও তা উৎপন্ন হওয়ার স্থানের। আরো শপথ করলেন জলপাই ও তা উৎপন্ন হওয়ার স্থানের। যা জেরুজালিমের ভ‚মীতে। যথায় আবির্ভ‚ত হয়েছেন ঈসা (আলাইহিস-সালাম)।
2
وَطُورِ سِينِينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কসম ‘সিনাই’ পর্বতের,
সংক্ষিপ্ত তাফসীর
২. তিনি শপথ করলেন সাইনা পাহাড়ের। যথায় তিনি তাঁর নবী মূসা (আলাইহিস-সালাম) এর সাথে সংলাপ করেন।
3
وَهَـٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কসম এই নিরাপদ নগরীর।
সংক্ষিপ্ত তাফসীর
৩. তিনি শপথ করলেন সম্মানিত নগরী মক্কার। যথায় কেউ প্রবেশ করলে সে নিরাপদ হয়ে যায়। যথায় আবিভর্‚ত হয়েছেন মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
4
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।
সংক্ষিপ্ত তাফসীর
৪. নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মানানসই গঠনে ও সুন্দরতম সৌষ্ঠবে।
5
ثُمَّ رَدَدْنَـٰهُ أَسْفَلَ سَـٰفِلِينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে।
সংক্ষিপ্ত তাফসীর
৫. অতঃপর আমি তাকে দুনিয়াতে ফিরিয়ে দিয়েছি বার্ধক্য ও হীনতার দিকে। ফলে সে তার শরীর দিয়ে কোনরূপ উপকার লাভ করতে পারে না। তেমনিভাবে তার স্বভাব বিকৃত হয়ে গেলে এবং সে জাহান্নামে চলে গেলেও তা দিয়ে কোনরূপ উপকার লাভ করতে পারবে না।
6
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।
সংক্ষিপ্ত তাফসীর
৬. তবে যারা আল্লাহর ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা যদিও বৃদ্ধ হয় তবুও তাদের জন্য রয়েছে অবারিত প্রতিদান তথা জান্নাত। কেননা, তারা নিজেদের আত্মাকে পরিচ্ছন্ন করেছে।
7
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সুতরাং এরপরও কিসে তোমাকে কর্মফল সম্পর্কে অবিশ্বাসী করে তোলে?
সংক্ষিপ্ত তাফসীর
৭. হে মানুষ! তুমি তাঁর এতো সব ক্ষতার নিদর্শনাবলী প্রত্যক্ষ করার পরও কোন্ বস্তু তোমাকে প্রতিদান দিবস সম্পর্কে অবিশ্বাসী করে?!
8
أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَـٰكِمِينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন?
সংক্ষিপ্ত তাফসীর
৮. আল্লাহ কি কিয়ামত দিবসকে প্রতিদান দিবস হিসাবে নির্ধারণ করে সর্বাপেক্ষা বড় প্রজ্ঞাবান ও ইনসাফপরায়ণের কাজ করেননি?! এ কথা কি বিবেক সম্মত যে, আল্লাহ তাঁর বান্দাদেরকে কোনরূপ বিচার ব্যতিরেকেই অযথা ছেড়ে দিবেন?! ফলে তিনি উত্তম আমলকারীকে উত্তম প্রতিদান আর মন্দ আমলকারীকে মন্দ প্রতিদান দিবেন না?!