النبأ

النبأ

سورہ 78 مکی 40 آیات

قرآن بک مارک

ابھی تک کسی آیت کو بک مارک نہیں کیا گیا۔

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

میں آغاز کرتا ہوں اللہ کے نام سے جو نہایت مہربان، بے حد رحم والا ہے۔

1
عَمَّ يَتَسَآءَلُونَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
کیا بات پوچھتے ہیں لوگ آپس میں (1)
بنگلہ مختصر تفسیر
১. এ সব মুশরিকদের প্রতি আল্লাহ তদীয় রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে প্রেরণ করার পর তারা আবার কী বিষয়ে আপোসে জিজ্ঞাসাবাদ করছে?!
2
عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
پوچھتے ہیں اُس بڑی خبر سے
بنگلہ مختصر تفسیر
২. তারা পরস্পর একটি মস্তবড় সংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। আর তা হলো মূলতঃ এ কুরআন যা পুনরুত্থানের সংবাদ নিয়ে তাদের রাসূলের উপর অবতীর্ণ হয়েছে।
3
ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
جس میں وہ مختلف ہیں (1)
بنگلہ مختصر تفسیر
৩. এ সেই কুরআন যে সম্পর্কে তারা এ নিয়ে দ্বিধা-দ্ব›েদ্ব রয়েছে যে, এটি কি যাদু, কবিতা, জ্যোতির্বিদ্যা, না কি পূর্বেকার লোকজনের কিংবদন্তী।
4
كَلَّا سَيَعْلَمُونَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
ہرگز نہیں اب جان لیں گے
بنگلہ مختصر تفسیر
৪. বস্তুতঃ বিষয়টি তেমন নয় যেমনটি তারা ধারণা করছে। অচিরেই এ সব কুরআন অস্বীকারকারী তাদের নিকৃষ্টতম পরিণাম সম্পর্কে অবগত হবে।
5
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
پھر بھی ہر گز نہیں اب جان لیں گے (1)
بنگلہ مختصر تفسیر
৫. অতঃপর তারা এ ব্যাপারে আরো সুনিশ্চিত হবে।
6
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَـٰدًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
کیا ہم نے نہیں بنایا زمین کو بچھونا (1)
بنگلہ مختصر تفسیر
৬. আমি কি যমীনকে তাদের জন্য সুবিন্যস্ত করে তাদের বসবাসের উপযোগী করি নি?!
7
وَٱلْجِبَالَ أَوْتَادًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور پہاڑوں کو میخیں (1)
بنگلہ مختصر تفسیر
৭. আমি এর উপরে স্থাপিত পাহাড়কে পেরেক বানিয়েছি। যা সেটিকে নড়াচড়া থেকে রক্ষা করে।
8
وَخَلَقْنَـٰكُمْ أَزْوَٰجًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور تم کو بنایا ہم نے جوڑے جوڑے (1)
بنگلہ مختصر تفسیر
৮. হে মানব সমাজ! আমি তোমাদেরকে পুরুষ ও নারী উভয় প্রকারে সৃষ্টি করেছি।
9
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور بنایا نیند کو تمہاری تکان دفع کرنیکے لئے (1)
بنگلہ مختصر تفسیر
৯. আমি তোমাদের জন্য নিদ্রাকে বানিয়েছি কর্মবিরতীর মাধ্যমে বিশ্রাম স্বরূপ।
10
وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور بنایا رات کو اوڑھنا (1)
بنگلہ مختصر تفسیر
১০. আমি রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন করে তোমাদের জন্য আচ্ছাদন বানিয়েছি। যেমনিভাবে পোশাকের মাধ্যমে তোমরা নিজেদের লজ্জাস্থান ঢেকে থাকো।
11
وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور بنایا دن کمائی کرنے کو (1)
بنگلہ مختصر تفسیر
১১. আমি দিবসকে বানিয়েছি উপার্জন ও জীবিকা অন্বেষণের ময়দান।
12
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور چنی ہم نے تم سےاوپر سات چنائی مضبوط (1)
بنگلہ مختصر تفسیر
১২. আমি তোমাদের উর্ধ্বে নির্মাণ করেছি সুদৃঢ় ও নিপুণ সপ্তাকাশ।
13
وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور بنایا ایک چراغ چمکتا ہوا (1)
بنگلہ مختصر تفسیر
১৩. আমি সূর্যকে একটি দীপ্তিমান আলোকধারী প্রদীপ বানিয়েছি।
14
وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور اتارا نچڑنے والی بدلیوں سے پانی کا ریلا (1)
بنگلہ مختصر تفسیر
১৪. আমি বর্ষিয়েছি পরিপূর্ণ মেঘমালা থেকে মুষলধারে বৃষ্টি।
15
لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
تاکہ ہم نکالیں اس سے اناج اور سبزہ
بنگلہ مختصر تفسیر
১৫. যা দিয়ে আমি বিভিন্ন রকমের শস্য ও উদ্ভিদ উৎপন্ন করি।
16
وَجَنَّـٰتٍ أَلْفَافًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور باغ پتوں میں لپٹے ہوئے (1)
بنگلہ مختصر تفسیر
১৬. উপরন্তু ডালপালার প্রাচুর্যে ঘনীভ‚ত উদ্যানসমূহ।
17
إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَـٰتًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
بیشک دن فیصلے کا ہے ایک وقت ٹھہرا ہوا (1)
بنگلہ مختصر تفسیر
১৭. নিশ্চয়ই সৃষ্টির মাঝে ফায়সালার দিন এমনভাবে নির্ধারিত যার অন্যথা হবে না।
18
يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
جس دن پھونکی جائے صور پھر تم چلے آؤ جٹ کے جٹ (1)
بنگلہ مختصر تفسیر
১৮. হে মানব সমাজ! সে দিন ফিরিশতা শিঙ্গায় দ্বিতীয়বার ফুৎকার দিলে তোমরা দলে দলে উপস্থিত হবে।
19
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور کھولا جائے آسمان تو ہو جائیں اس میں دروازے (1)
بنگلہ مختصر تفسیر
১৯. আকাশকে উম্মুক্ত করা হবে। ফলে খোলা দ্বারসমূহের মতো তাতে ফাঁক সৃষ্টি হবে।
20
وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور چلائے جائیں گے پہاڑ تو ہو جائیں گے چمکتا ریتا (1)
بنگلہ مختصر تفسیر
২০. পর্বতমালাকে চালিত করা হবে। ফলে তা ধুলিকণার রূপ ধারণ করে মরিচিকায় পরিণত হবে।
21
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
بیشک دوزخ ہے تاک میں
بنگلہ مختصر تفسیر
২১. নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে অপেক্ষায় রয়েছে।
22
لِّلطَّـٰغِينَ مَـَٔابًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
شریروں کا ٹھکانا (1)
بنگلہ مختصر تفسیر
২২. যা হবে যালিমদের জন্য প্রত্যাবর্তন স্থল। যেখানে তারা ফিরে যাবে।
23
لَّـٰبِثِينَ فِيهَآ أَحْقَابًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
رہا کریں اُس میں قرنوں (1)
بنگلہ مختصر تفسیر
২৩. সেখানে তারা অনন্তকালের জন্য অবস্থান করবে।
24
لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
نہ چکھیں وہاں کچھ مزا ٹھنڈک کا اور نہ پینا ملے کچھ
بنگلہ مختصر تفسیر
২৪. সেখানে তারা গরমের তাপ লাঘবকারী কোন ঠাÐা পানি পাবে না। না তারা সেখানে সুপেয় কোন পানি পাবে।
25
إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
مگر گرم پانی اور بہتی پیپ (1)
بنگلہ مختصر تفسیر
২৫. তারা সেখানে ফুটন্ত পানি ও জাহান্নামীদের প্রবাহিত পুঁজ ব্যতীত অন্য কিছু পাবে না।
26
جَزَآءً وِفَاقًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
بدلا ہے پورا
بنگلہ مختصر تفسیر
২৬. এটি তাদের কুফরী ও ভ্রষ্টতার উপযুক্ত প্রতিদান।
27
إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اُنکو توقع نہ تھی حساب کی
بنگلہ مختصر تفسیر
২৭. তারা দুনিয়াতে থাকাবস্থায় পরকালে তাদের থেকে আল্লাহর হিসাব নেয়ার ভয় করতো না। কেননা, তারা পুনরুত্থানে বিশ্বাস রাখে না। তারা যদি পুনরুত্থানে বিশ্বাসী হতো তাহলে অবশ্যই আল্লাহর উপর ঈমান আনতো এবং নেক আমল করতো।
28
وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا كِذَّابًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور جھٹلاتے تھے ہماری آیتوں کو مکرا کر (1)
بنگلہ مختصر تفسیر
২৮. তারা আমার রাসূলগণের উপর অবতীর্ণ আয়াতগুলোর প্রতি মিথ্যারোপ করেছে।
29
وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَـٰهُ كِتَـٰبًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور ہر چیز ہم نے گن رکھی ہے لکھ کر (1)
بنگلہ مختصر تفسیر
২৯. আমি তাদের সকল আমল লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছি। যা তাদের আমলনামায় লিখিত রয়েছে।
30
فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اب چکھو کہ ہم نہ بڑھاتے جائیں گے تم پر مگر عذاب (1)
بنگلہ مختصر تفسیر
৩০. সুতরাং হে অবাধ্যরা! তোমরা এখন স্থায়ী শাস্তি আস্বাদন করো। আমি তোমাদের শাস্তির উপর কেবল শাস্তিই বৃদ্ধি করবো।
31
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
بیشک ڈر والوں کو اُنکی مراد ملنی ہے
بنگلہ مختصر تفسیر
৩১. নিশ্চয়ই আল্লাহর আদেশ-নিষেধ মান্যকারী মুত্তাকীদের জন্য রয়েছে সফলতার আবাসন। যেখানে তারা নিজেদের জীবনের লক্ষ্যলাভে ধন্য হবে। আর তা হলো জান্নাত।
32
حَدَآئِقَ وَأَعْنَـٰبًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
باغ ہیں اور انگور
بنگلہ مختصر تفسیر
৩২. উদ্যানসমূহ এবং রকমারি আঙ্গুর।
33
وَكَوَاعِبَ أَتْرَابًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور نوجوان عورتیں ایک عمر کی سب (1)
بنگلہ مختصر تفسیر
৩৩. উঠন্ত যৌবনা সমবয়স্কা তরুণীর দল।
34
وَكَأْسًا دِهَاقًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور پیالے چھلکتے ہوئے (1)
بنگلہ مختصر تفسیر
৩৪. আরো পরিপূর্ণ সুরা পাত্র।
35
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
نہ سنیں گے وہاں بک بک اور نہ مکرانا (1)
بنگلہ مختصر تفسیر
৩৫. তারা জান্নাতে কোনরূপ অসার ও মিথ্যা কথা শ্রবণ করবে না। না তারা পরস্পর মিথ্যা কথা বলবে।
36
جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
بدلا ہے تیرے رب کا دیا ہوا حساب سے (1)
بنگلہ مختصر تفسیر
৩৬. এ সব হবে আপনার প্রতিপালকের পক্ষ থেকে প্রদত্ত অনুগ্রহ ও অবদান। যা সত্যিই পর্যাপ্ত।
37
رَّبِّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
جو رب ہے آسمانوں کا اور زمین کا اور جو کچھ اُنکے بیچ میں ہے بڑی رحمت والا (1) قدرت نہیں کہ کوئی اُس سے بات کرے (2)
بنگلہ مختصر تفسیر
৩৭. যিনি আকাশ মÐলী ও যমীন এবং এতদুভয়ের সব কিছুর প্রতিপালক। যিনি ইহকাল ও পরকালের দয়াময়। তাঁর বিনা অনুমতিতে আসমান ও যমীনের কেউ তাঁকে কোন প্রশ্ন করতে সক্ষম হবে না।
38
يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَـٰٓئِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
جس دن کھڑی ہو روح اور فرشتے قطار باندھ کر (1) کوئی نہیں بولتا مگر جس کو حکم دیا رحمٰن نے اور بولا بات ٹھیک (2)
بنگلہ مختصر تفسیر
৩৮. সে দিন জিবরীলসহ সকল ফিরিশতা সারিবদ্ধভাবে দÐায়মান হবে। তাদের কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না। কেবল দয়াময় যাকে সুপারিশ করতে অনুমতি দিবেন সে ব্যতীত। আর যে তাওহীদের মূল মন্ত্রের মতো সঠিক কথা বলবে।
39
ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
وہ دن ہے برحق پھر جو کوئی چاہے بنا رکھے اپنے رب کے پاس ٹھکانا (1)
بنگلہ مختصر تفسیر
৩৯. তোমাদের উদ্দেশ্যে উল্লেখিত উক্ত দিবসটি সন্দেহাতীতভাবে ঘটিতব্য। অতএব, যে ব্যক্তি তাতে মুক্তি লাভে আগ্রহী সে যেন নিজ প্রতিপালকের উদ্দেশ্যে সন্তোষজনক নেক আমল করে তাঁর নৈকট্যের পথ অবলম্বন করে।
40
إِنَّآ أَنذَرْنَـٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَـٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
ہم نے خبر سنا دی تم کو ایک آفت نزدیک آنے والی کی جس دن دیکھ لے گا آدمی جو آگے بھیجا اُسکے ہاتھوں نے (1) اور کہے گا کافر کسی طرح میں مٹی ہوتا (2)
بنگلہ مختصر تفسیر
৪০. হে মানব সমাজ! নিশ্চয়ই আমি তোমাদেরকে ঘটিতব্য শাস্তি সম্পর্কে সতর্ক করছি। সে দিন মানুষ তার অগ্রে প্রেরিত দুনিয়ার কৃতকর্ম প্রত্যক্ষ করবে। আর কাফির শাস্তি থেকে নিষ্কৃতির আশায় বলবে, হায়! আমি যদি পশুর মতো মাটি হয়ে যেতাম। যখন সেগুলোকে কিয়ামতের দিন বলা হবে, তোমরা মাটি হয়ে যাও।