الفجر
الفجر
قرآن بک مارک
ابھی تک کسی آیت کو بک مارک نہیں کیا گیا۔
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
میں آغاز کرتا ہوں اللہ کے نام سے جو نہایت مہربان، بے حد رحم والا ہے۔
1
وَٱلْفَجْرِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
قسم ہے فجر کی
بنگلہ مختصر تفسیر
১. মহান আল্লাহ ফজরের শপথ করলেন।
2
وَلَيَالٍ عَشْرٍ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور دس راتوں کی
بنگلہ مختصر تفسیر
২. তিনি যুলহাজ্জের প্রথম দশ রজনীর শপথ করলেন।
3
وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور جفت اورطاق کی
بنگلہ مختصر تفسیر
৩. শপথ জোড় ও বেজোড়ের।
4
وَٱلَّيْلِ إِذَا يَسْرِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور اس رات کی جب رات کو چلے (1)
بنگلہ مختصر تفسیر
৪. শপথ রাতের যখন তা আগমনপূর্বক অবস্থানের পর গত হতে থাকে। এ সব শপথের জবাব হলো, অবশ্যই তোমাদের আমলসমূহের প্রতিদান দেয়া হবে।
5
هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
ہے اُن چیزوں کی قسم پوری عقلمندوں کے واسطے (1)
بنگلہ مختصر تفسیر
৫. উল্লেখিত এ সব শপথের মধ্যে কি এমন কোন শপথ আছে যা বিবেকবানকে প্রবোধ দিতে পারে?!
6
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
تو نے نہ دیکھا کیسا کیا تیرے رب نے عاد کے ساتھ
بنگلہ مختصر تفسیر
৬. হে রাসূল! আপনি কি দেখেন নি যে, আপনার প্রতিপালক হূদ জাতি আদের সাথে তাদের রাসূলের প্রতি মিথ্যারোপের দরুন কীরূপ আচরণ করেছেন?!
7
إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
وہ جو ارم میں تھے (1) بڑے ستونوں والے (2)
بنگلہ مختصر تفسیر
৭. আদ গোত্র হলো তাদের দাদা সুদীর্ঘ দেহের অধিকারী ইরামের প্রতি সম্বন্ধিত।
8
ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَـٰدِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
کہ بنی نہیں ویسی سارے شہروں میں (1)
بنگلہ مختصر تفسیر
৮. যার অবিকল অন্য কোন জাতিকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেন নি।
9
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور ثمود کے ساتھ جنہوں نے تراشا پتھروں کو وادی میں (1)
بنگلہ مختصر تفسیر
৯. আপনি কি দেখেন নি যে, আপনার প্রতিপালক কীরূপ আচরণ করেছেন সালেহ জাতি সামূদের সাথে। যারা পর্বতমালার পাথর কেটে তা দিয়ে গৃহ নির্মাণ করে।
10
وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور فرعون کے ساتھ و ہ میخوں والا (1)
بنگلہ مختصر تفسیر
১০. আপনি কি দেখেন নি যে, আপনার প্রতিপালক ফিরআউনের সাথে কীরূপ আচরণ করেছেন। যে মানুষকে শাস্তি দেয়ার জন্য বহু সৈন্যসামন্তের মালিক হয়েছে?
11
ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَـٰدِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
یہ سب تھے جنہوں نے سر اٹھایا ملکوں میں
بنگلہ مختصر تفسیر
১১. এরা সবাই নিজ নিজ দেশে দৌরাত্ম্যে ও অনাচারে সীমালঙ্ঘন করেছে।
12
فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
پھر بہت ڈالی اُن میں خرابی
بنگلہ مختصر تفسیر
১২. অনন্তর তারা তাতে কুফরী ও পাপাচার ছড়ানোর মাধ্যমে বিপর্যয় বৃদ্ধি করেছে।
13
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
پھر پھینکا اُن پر تیرے رب نے کوڑا عذاب کا (1)
بنگلہ مختصر تفسیر
১৩. ফলে আল্লাহ তাদেরকে তাঁর কঠোর শাস্তি আস্বাদন করালেন এবং পৃথিবী থেকে তাদেরকে মূলোৎপাটন করলেন।
14
إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
بیشک تیرا رب لگا ہے گھات میں (1)
بنگلہ مختصر تفسیر
১৪. হে রাসূল! আপনার প্রতিপালক অবশ্যই মানুষের আমলগুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখেন ও তা পর্যবেক্ষণ করেন। যাতে করে যে ব্যক্তি ভালো আমল করে তাকে জান্নাত দেন আর যে ব্যক্তি মন্দ আমল করে তাকে জাহান্নাম দেন।
15
فَأَمَّا ٱلْإِنسَـٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
سو آدمی جو ہے جب جانچے اُسکو رب اُس کا پھر اُس کو عزت دے اور اُسکو نعمت دے تو کہے میرے رب نے مجھ کو عزت دی (1)
بنگلہ مختصر تفسیر
১৫. মানুষের স্বভাব হলো এই যে, তাকে যখন তার প্রতিপালক পরীক্ষামূলকভাবে সম্মান প্রদান করেন এবং তাকে সম্পদ, সন্তানাদি ও মর্যাদা দ্বারা সমৃদ্ধ করেন তখন সে মনে করে, এটি আল্লাহর নিকট তার বিশেষ সম্মানের দরুন হয়েছে। ফলে সে বলে: আমার প্রতিপালক আমাকে আমার অধিকারের বলে সম্মান দিয়েছেন।
16
وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَـٰنَنِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور وہ جس وقت اُسکو جانچے پھر کھینچ کرے اُس پر روزی کی تو کہے میرے رب نے مجھے ذلیل کیا (1)
بنگلہ مختصر تفسیر
১৬. পক্ষান্তরে তাকে যখন তার প্রতিপালক পরীক্ষামূলকভাবে জীবিকায় অভাব দেন তখন সে ধারণা করে, এটি তাঁর প্রতিপালক কর্তৃক তাকে অবহেলার আচরণ। তাই সে বলে: আমার প্রতিপালক আমাকে অপমান করলেন।
17
كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
کوئی نہیں پر تم عزت سے نہیں رکھتے یتیم کو (1)
بنگلہ مختصر تفسیر
১৭. আদৌ মানুষের এ ধারণা তথা আল্লাহ কর্তৃক বান্দাকে নিয়ামত দেয়া সম্মানমূলক এবং বঞ্চিত করা অপমানমূলক তা কিন্তু সঠিক নয়। বাস্তব কথা হলো এই যে, তোমরা পিতৃহীনকে আল্লাহ প্রদত্ত জীবিকা থেকে দান করো না।
18
وَلَا تَحَـٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور تاکید نہیں کرتے آپس میں محتاج کے کھلانے کی (1)
بنگلہ مختصر تفسیر
১৮. অভুক্তকে খাদ্য দানে পরস্পরকে উৎসাহিত করো না।
19
وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور کھا جاتے ہو مردے کا مال سمیٹ کر سارا (1)
بنگلہ مختصر تفسیر
১৯. আর তোমরা দুর্বল নারী ও এতীমদের অধিকার হারামের পরওয়া না করে দেদার ভক্ষণ করে থাকো।
20
وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور پیار کرتے ہو مال کو جی بھر کر (1)
بنگلہ مختصر تفسیر
২০. তোমরা সম্পদকে কঠিনভাবে ভালোবাসো। ফলে এর প্রতি লোভের বশীভূত হয়ে তা ব্যয় করতে কার্পণ্য করো।
21
كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
کوئی نہیں جب پست کر دی جائے زمین کوٹ کوٹ کر (1)
بنگلہ مختصر تفسیر
২১. তোমাদের পক্ষে এমনটি করা উচিৎ নয়। তোমরা সে সময়ের কথা স্মরণ করো যখন যমীন কঠিনভাবে নাড়া দিবে ও প্রকম্পিত হবে।
22
وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّا
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور آئے تیرا رب (1) اور فرشتے آئیں قطار قطار (2)
بنگلہ مختصر تفسیر
২২. আর হে রাসূল! আপনার প্রতিপালক স্বীয় বান্দাদের মাঝে ফায়সালার উদ্দেশ্যে আগমন করবেন এবং তাঁর সাথে সারি বেঁধে ফিরিশতারাও আগমন করবেন।
23
وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور لائی جائے اُس دن دوزخ (1) اُس دن سوچے گا آدمی اور کہاں ملے اُسکو سوچنا (2)
بنگلہ مختصر تفسیر
২৩. এ দিনে জাহান্নামকে নিয়ে আসা হবে। যার সত্তর হাজার লাগাম থাকবে এবং প্রত্যেক লাগাম ধরে টানবে সত্তর হাজার ফিরিশতা। সে দিন মানুষ আল্লাহর অধিকারে যে সব ত্রæটি করেছে তা স্মরণ করবে। কিন্তু সে সময় তার এ স্মরণ কোন উপকারে আসবে না। কেননা, সে দিন হলো প্রতিদানের দিন; আমলের দিন নয়?!
24
يَقُولُ يَـٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
کہے کیا اچھا ہوتا جو میں کچھ آگے بھیجدیتا اپنی زندگی میں (1)
بنگلہ مختصر تفسیر
২৪. সে দিন কঠিন অনুশোচনার ফলে মানুষ বলবে: হায়, আমার আক্ষেপ! আমি যদি প্রকৃত জীবন তথা পরকালের জীবনের জন্য কোন নেক আমল অগ্রে প্রেরণ করতাম।
25
فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
پھر اُس دن عذاب نہ دے اُس کا سا کوئی
بنگلہ مختصر تفسیر
২৫. সে দিন আল্লাহর শাস্তির ন্যায় শাস্তি অন্য কেউ দিবে না। কেননা, আল্লাহর শাস্তি সর্বাপেক্ষা কঠিন ও দীর্ঘ।
26
وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور نہ باندھ کر رکھے اُس کا سا باندھنا کوئی (1)
بنگلہ مختصر تفسیر
২৬. না তাঁর বন্ধনের মতো কেউ শিকল দিয়ে কাফিরদেরকে আটক করতে পারবে।
27
يَـٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اے وہ جی جس نے چین پکڑ لیا
بنگلہ مختصر تفسیر
২৭. আর মুমিন সত্তাকে মরণ ও কিয়ামত দিবসে সম্বোধন করে বলা হবে, হে ঈমান ও নেক আমলের প্রতি প্রশান্ত আত্মা!
28
ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
پھر چل اپنے رب کی طرف تو اس سے راضی وہ تجھ سے راضی
بنگلہ مختصر تفسیر
২৮. তুমি নিজ প্রতিপালকের নিকট তাঁর পক্ষ থেকে প্রাপ্ত মহা প্রতিদানের উপর সন্তুষ্ট হয়ে এবং তোমার নেক আমলের ভিত্তিতে তাঁর নিকট সন্তুষ্টির পাত্র হিসাবে ফিরে এসো।
29
فَٱدْخُلِى فِى عِبَـٰدِى
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
پھر شامل ہو میرے بندوں میں
بنگلہ مختصر تفسیر
২৯. অতঃপর তুমি আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হও।
30
وَٱدْخُلِى جَنَّتِى
مکمل اردو ترجمہ (Tafsir-e-Usmani)
اور داخل ہو میری بہشت میں (1)
بنگلہ مختصر تفسیر
৩০. আর তাদের উদ্দেশ্যে প্রস্তুতকৃত আমার জান্নাতে প্রবেশ করো।