আল-গাশিয়াহ
الغاشية
কোরআন বুকমার্ক
এখনও কোনো আয়াত বুকমার্ক করা হয়নি।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।
1
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কিয়ামতের সংবাদ কি তোমার কাছে এসেছে?
সংক্ষিপ্ত তাফসীর
১. হে রাসূল! আপনার নিকট কি কিয়ামতের সেই বর্ণনার কথা এসেছে যা মানুষকে নিজ ভয়াবহতা দিয়ে আচ্ছন্ন করে ফেলবে?!
2
وُجُوهٌ يَوْمَئِذٍ خَـٰشِعَةٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সেদিন অনেক চেহারা হবে অবনত।
সংক্ষিপ্ত তাফসীর
২. কিয়ামত দিবসে মানুষ কিংবা সৌভাগ্যবান হবে। নচেৎ দুর্ভাগ্যবান হবে। ফলে হতভাগাদের মুখমÐল হবে অপমানিত।
3
عَامِلَةٌ نَّاصِبَةٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কর্মক্লান্ত, পরিশ্রান্ত।
সংক্ষিপ্ত তাফসীর
৩. শিকল ও লাগাম দিয়ে টেনে আনার ফলে সেগুলো হবে ক্লান্ত-ক্লিষ্ট।
4
تَصْلَىٰ نَارًا حَامِيَةً
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে।
সংক্ষিপ্ত তাফসীর
৪. তারা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে। তথায় তারা এর উত্তাপ আস্বাদন করবে।
5
تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে।
সংক্ষিপ্ত তাফসীর
৫. তাদেরকে ফুটন্ত পানির ঝর্না থেকে পান করোনো হবে।
6
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তাদের জন্য কাঁটাবিশিষ্ট গুল্ম ছাড়া কোন খাদ্য থাকবে না।
সংক্ষিপ্ত তাফসীর
৬. তাদেরকে খাদ্য হিসাবে শিবরিক নামীয় নোংরা ও দুর্গন্ধময় তৃণলতা যা শুকিয়ে গেলে বিষাক্ত হয়ে যায় তা ব্যতীত অন্য কোন খাবার দেয়া হবে না।
7
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তা মোটা-তাজাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না।
সংক্ষিপ্ত তাফসীর
৭. তা ভক্ষণকারীকে পুষ্ট করবে না। না তার ক্ষুধা নিবারণ করবে।
8
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সেদিন অনেক চেহারা হবে লাবণ্যময়।
সংক্ষিপ্ত তাফসীর
৮. সে দিন ভোগসামগ্রী উপভোগের ফলে সৌভাগ্যবানদের মুখমÐল হবে আনন্দোজ্জ্বল।
9
لِّسَعْيِهَا رَاضِيَةٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
নিজদের চেষ্টা সাধনায় সন্তুষ্ট।
সংক্ষিপ্ত তাফসীর
৯. তারা দুনিয়াতে কৃত নিজেদের সৎকর্মের প্রতি থাকবে সন্তুষ্টচিত্ত। কেননা, তারা নিজেদের আমলের প্রতিদান বর্ধিত আকারে সংরক্ষিত পাবে।
10
فِى جَنَّةٍ عَالِيَةٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সুউচ্চ জান্নাতে।
সংক্ষিপ্ত তাফসীর
১০. এমন জান্নাতে যা মান ও অবস্থানের দিক থেকে খুবই উন্নত।
11
لَّا تَسْمَعُ فِيهَا لَـٰغِيَةً
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সেখানে তারা শুনবে না কোন অসার বাক্য।
সংক্ষিপ্ত তাফসীর
১১. জান্নাতে হারাম তো দূরের কথা আপনি সেখানে কোন অমূলক কিংবা অসার বাক্যও শ্রবণ করবেন না।
12
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা,
সংক্ষিপ্ত তাফসীর
১২. এ জান্নাতে রয়েছে প্রবাহমান অনেকগুলো প্র¯্রবণ। তারা সেগুলোকে যেভাবে ইচ্ছা উদ্বেলিত করবে ও ঘুরিয়ে দিবে।
13
فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সেখানে থাকবে সুউচ্চ আসনসমূহ।
সংক্ষিপ্ত তাফসীর
১৩. তথায় রয়েছে সুউচ্চ খাট-পালঙ্ক।
14
وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর প্রস্তুত পানপাত্রসমূহ।
সংক্ষিপ্ত তাফসীর
১৪. আরো রয়েছে সদা প্রস্তুত পানপাত্র।
15
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর সারি সারি বালিশসমূহ।
সংক্ষিপ্ত তাফসীর
১৫. উপর্যুপরি সারি সারি বালিশসমূহ।
16
وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর বিস্তৃত বিছানো কার্পেটরাজি।
সংক্ষিপ্ত তাফসীর
১৬. আরো তথায় রয়েছে যত্রতত্র বিছানো গালিচাসমূহ।
17
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তবে কি তারা উটের প্রতি দৃষ্টিপাত করে না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে?
সংক্ষিপ্ত তাফসীর
১৭. তারা কি চিন্তাশীল দৃষ্টিতে উটের প্রতি দেখে না যে, আল্লাহ ওকে কীভাবে সৃষ্টি করেছেন এবং আদম সন্তানের জন্য বাধ্য বানিয়েছেন?!
18
وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর আকাশের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে?
সংক্ষিপ্ত তাফসীর
১৮. তারা কি আসমানের দিকে তাকায় না যে, কীভাবে আল্লাহ সেটিকে উন্নীত করেছেন। ফলে সেটি তাদের জন্য নিরাপদ ছাদে পরিণত হলো। যা তাদের উপর ভেঙ্গে পড়ে না।
19
وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর পর্বতমালার দিকে, কীভাবে তা স্থাপন করা হয়েছে?
সংক্ষিপ্ত তাফসীর
১৯. তারা কি পর্বতমালার দিকে দৃষ্টি দেয় না যে, কীভাবে আল্লাহ সেটিকে স্থাপন করেেেছন এবং তার মাধ্যমে যমীনকে স্থির করেছেন। যাতে তা মানুষদেরকে নিয়ে নড়াচড়া না করে?!
20
وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর যমীনের দিকে, কীভাবে তা বিস্তৃত করা হয়েছে?
সংক্ষিপ্ত তাফসীর
২০. তারা কি যমীনের দিকে দৃষ্টি দেয় না যে, কীভাবে আল্লাহ সেটিকে বিছিয়েছেন এবং তাকে মানুষের জন্য বসবাস উপযোগী করেছেন?!
21
فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র।
সংক্ষিপ্ত তাফসীর
২১. হে রাসূল! আপনি তাদেরকে উপদেশ দিন এবং আল্লাহর শাস্তি থেকে সতর্ক করুন। কেননা, আপনি কেবল একজন সতর্ককারী মাত্র। আপনার নিকট তাদেরকে সতর্ক করা ব্যতীত অন্য কিছু কামনা করা হয় নি। পক্ষান্তরে তাদেরকে হিদায়েতের তাওফীক দানের শক্তি কেবল এককভাবে আল্লাহর হাতেই ন্যস্ত।
22
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও।
সংক্ষিপ্ত তাফসীর
২২. আপনি তাদের কর্মনিয়ন্ত্রক নন যে, তাদেরকে ঈমান আনতে বাধ্য করবেন।
23
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরী করে,
সংক্ষিপ্ত তাফসীর
২৩. তবে তাদের মধ্যকার যে ব্যক্তি ঈমান থেকে বিমুখ হয়ে গিয়েছে এবং আল্লাহ ও তদীয় রাসূলকে অবিশ্বাস করেছে।
24
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
ফলে আল্লাহ তাকে কঠোর আযাব দেবেন।
সংক্ষিপ্ত তাফসীর
২৪. তাকে আল্লাহ কিয়ামত দিবসে চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবিষ্ট করে মহা শাস্তিতে নিপতিত করবেন।
25
إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
নিশ্চয় আমারই নিকট তাদের প্রত্যাবর্তন।
সংক্ষিপ্ত তাফসীর
২৫. নিশ্চয়ই তাদের মুত্যুর পর তাদের প্রত্যাবর্তন এককভাবে কেবল আমার দিকেই হবে।
26
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারপর নিশ্চয় তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্বে।
সংক্ষিপ্ত তাফসীর
২৬. অতঃপর এককভাবে আমার উপরই তাদের আমলসমূহের হিসাব-নিকাশের দায়িত্ব। এটি আপনার কিংবা অন্য কারো ব্যাপার নয়।