আল-বালাদ

البلد

সূরা 90 মক্কী 20 আয়াত

কোরআন বুকমার্ক

এখনও কোনো আয়াত বুকমার্ক করা হয়নি।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।

1
لَآ أُقْسِمُ بِهَـٰذَا ٱلْبَلَدِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আমি কসম করছি এই নগরীর।
সংক্ষিপ্ত তাফসীর
১. আল্লাহ মক্কা মুকাররামার হারাম নগরেরর শপথ করেছেন।
2
وَأَنتَ حِلٌّۢ بِهَـٰذَا ٱلْبَلَدِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর তুমি এই নগরীতে মুক্ত।
সংক্ষিপ্ত তাফসীর
২. হে রাসূল! আপনার জন্য তাতে হত্যার আসামীকে হত্যা করা এবং বন্দীর আসামীকে বন্দী করা হালাল।
3
وَوَالِدٍ وَمَا وَلَدَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কসম জনকের এবং যা সে জন্ম দেয়।
সংক্ষিপ্ত তাফসীর
৩. আল্লাহ মানবকুলের পিতা ও তাঁর জন্মানো সন্তানদের শপথ করেছেন।
4
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِى كَبَدٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট- ক্লেশের মধ্যে।
সংক্ষিপ্ত তাফসীর
৪. নিশ্চয়ই আমি মানুষকে ক্লান্তি ও শ্রান্তিতে সৃষ্টি করেছি। যার ফলে সে দুনিয়াতে কষ্ট ও কাঠিন্যে ভোগে।
5
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সে কি ধারণা করছে যে, কেউ কখনো তার উপর ক্ষমতাবান হবে না?
সংক্ষিপ্ত তাফসীর
৫. মানুষ কি ধারণা করে যে, সে পাপ কাজ করলে তাকে পাকড়াও করার এবং এর প্রতিশোধ নেয়ার কেউ নেই। যদিও তিনি তার সৃষ্টিকারী রব হন?!
6
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সে বলে, ‘আমি প্রচুর ধন-সম্পদ নিঃশেষ করেছি’।
সংক্ষিপ্ত তাফসীর
৬. সে বলে: আমি একের পর এক স্ত‚পীকৃত প্রচুর সম্পদ ব্যয় করেছি।
7
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সে কি ধারণা করছে যে, কেউ তাকে দেখেনি?
সংক্ষিপ্ত তাফসীর
৭. এ ব্যয়ের উপর দাম্ভিকতা প্রদর্শনকারী কি ধারণা করে যে, আল্লাহ তাকে দেখেন না?! তিনি তাকে তার উপার্জনের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করবেন না? আর তার ব্যয়ের খাত সম্পর্কে প্রশ্ন করবেন না?
8
أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আমি কি তার জন্য দু’টি চোখ বানাইনি?
সংক্ষিপ্ত তাফসীর
৮. আমি কি তাকে দু’টি চক্ষু দেইনি যা দিয়ে সে দেখে?!
9
وَلِسَانًا وَشَفَتَيْنِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর একটি জিহবা ও দু’টি ঠোঁট?
সংক্ষিপ্ত তাফসীর
৯. একটি জিহŸা ও ওষ্ঠদ্বয় দেইনি যা দিয়ে সে কথা বলে?!
10
وَهَدَيْنَـٰهُ ٱلنَّجْدَيْنِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।
সংক্ষিপ্ত তাফসীর
১০. আমি কি তাকে কল্যাণ ও অকল্যাণের পথ বাতলে দেইনি?!
11
فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তবে সে বন্ধুর গিরিপথটি অতিক্রম করতে সচেষ্ট হয়নি।
সংক্ষিপ্ত তাফসীর
১১. সে আকাবাহ তথা গিরি সঙ্কট অতিক্রম করতে আদিষ্ট হয়েছে। যা তার জান্নাতের পথে অন্তরায়। তাই সে তা পেরিয়ে ও অতিক্রম করে যাবে।
12
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর কিসে তোমাকে জানাবে, বন্ধুর গিরিপথটি কী?
সংক্ষিপ্ত তাফসীর
১২. হে রাসূল! আপনি কি জানেন, আকাবাহ কী? যা তাকে জান্নাতে যেতে হলে অতিক্রম করতেই হবে?!
13
فَكُّ رَقَبَةٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তা হচ্ছে, দাস মুক্তকরণ।
সংক্ষিপ্ত তাফসীর
১৩. এটি হলো দাস কিংবা দাসী স্বাধীন করা।
14
أَوْ إِطْعَـٰمٌ فِى يَوْمٍ ذِى مَسْغَبَةٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অথবা খাদ্য দান করা দুর্ভিক্ষের দিনে।
সংক্ষিপ্ত তাফসীর
১৪. কিংবা নিধনকালে ক্ষুধার সময় অন্নদান।
15
يَتِيمًا ذَا مَقْرَبَةٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
ইয়াতীম আত্মীয়-স্বজনকে।
সংক্ষিপ্ত তাফসীর
১৫. পিতৃহারা নিকটাত্মীয় শিশুকে।
16
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অথবা ধূলি-মলিন মিসকীনকে।
সংক্ষিপ্ত তাফসীর
১৬. কিংবা নিঃস্ব দরিদ্রকে।
17
ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দেয় ধৈর্যধারণের, আর পরস্পরকে উপদেশ দেয় দয়া-অনুগ্রহের।
সংক্ষিপ্ত তাফসীর
১৭. অতঃপর আল্লাহর উপর ঈমান আনয়নকারী এবং পরস্পর আনুগত্যের কাজ সম্পাদন, পাপ থেকে দূরে অবস্থান, বিপদে ধৈর্য ধারণ ও সর্বোপারি আল্লাহর বান্দাদের সাথে দয়া প্রদর্শনের উপদেশ প্রদানকারীদের অন্তর্ভুক্ত হওয়া।
18
أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারাই সৌভাগ্যবান।
সংক্ষিপ্ত তাফসীর
১৮. উপরোক্ত গুণে গুণান্বিতরাই হলো সৌভাগ্যবান।
19
وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِنَا هُمْ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই দুর্ভাগা।
সংক্ষিপ্ত তাফসীর
১৯. পক্ষান্তরে যারা আমার রাসূলের উপর আমার পক্ষ থেকে অবতীর্ণ আয়াতগুলোর প্রতি অবিশ্বাস করেছে তারা সত্যিই হতভাগা।
20
عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌۢ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তাদের উপর থাকবে অবরুদ্ধ আগুন।
সংক্ষিপ্ত তাফসীর
২০. তাদের জন্য কিয়ামত দিবসে রয়েছে অবরুদ্ধ অগ্নি। যদ্বারা তাদেরকে শাস্তি প্রদান করা হবে।