আত-তাকাসুর
التكاثر
কোরআন বুকমার্ক
এখনও কোনো আয়াত বুকমার্ক করা হয়নি।
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।
1
أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে।
সংক্ষিপ্ত তাফসীর
১. হে লোকসকল! সন্তানসন্ততি ও সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহর আনুগত্য থেকে মোহাচ্ছন্ন করে রেখেছে।
2
حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে।
সংক্ষিপ্ত তাফসীর
২. যে পর্যন্ত না তোমরা মারা গিয়ে কবরে পৌঁছো।
3
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে,
সংক্ষিপ্ত তাফসীর
৩. তোমাদের জন্য আদৗ এ প্রতিযোগিতায় মোহাচ্ছন্ন হওয়া উচিৎ ছিলো না। যা তোমাদেরকে আল্লাহর আনুগত্য থেকে বিরত রাখে। তবে অচিরেই তোমরা এ মোহাচ্ছন্নতার পরিণতি সম্পর্কে অবগত হবে।
4
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারপর কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে।
সংক্ষিপ্ত তাফসীর
৪. অতঃপর আবারো বলছি, শীঘ্রই তোমরা এর পরিণতি সম্পর্কে অবগত হবে।
5
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কখনো নয়, তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতে!
সংক্ষিপ্ত তাফসীর
৫. বাস্তবে যদি তোমরা নিশ্চিতভাবে জানতে যে, আল্লাহ তোমাদেরকে পুনরুত্থিত করবেন এবং তিনি অচিরেই তোমাদের আমলের প্রতিদান দিবেন তাহলে তোমরা সম্পদ ও সন্তানাদির প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত হতে না।
6
لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে;
সংক্ষিপ্ত তাফসীর
৬. আল্লাহর শপথ! তোমরা অবশ্যই কিয়ামত দিবসে আগুন প্রত্যক্ষ করবে।
7
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারপর তোমরা তা নিশ্চিত চাক্ষুষ দেখবে।
সংক্ষিপ্ত তাফসীর
৭. অতঃপর আবারো বলছি, তোমরা অবশ্যই নিশ্চিতভাবে তা নিজেদের চোখ দিয়ে দেখতে পাবে। তাতে কোনরূপ সন্দেহ নেই।
8
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারপর সেদিন অবশ্যই তোমরা নিআমত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
সংক্ষিপ্ত তাফসীর
৮. অতঃপর অবশ্যই আল্লাহ তোমাদেরকে সে দিন তাঁর পক্ষ থেকে প্রদত্ত স্বাস্থ্য ও সম্পদ প্রভৃতি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন।