আল-মুতাফফিফীন

المطففين

সূরা 83 মক্কী 36 আয়াত

কোরআন বুকমার্ক

এখনও কোনো আয়াত বুকমার্ক করা হয়নি।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।

1
وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য।
সংক্ষিপ্ত তাফসীর
১. যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস ও বিনাশ।
2
ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে।
সংক্ষিপ্ত তাফসীর
২. তারা লোকদের নিকট থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে।
3
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়।
সংক্ষিপ্ত তাফসীর
৩. আর যখন মানুষের জন্য মাপে বা ওজন করে তখন কম দেয়। বস্তুতঃ এটি ছিলো নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর মদীনায় হিজরতকালীন মদীনাবাসীদের অবস্থা।
4
أَلَا يَظُنُّ أُو۟لَـٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে, নিশ্চয় তারা পুনরুত্থিত হবে,
সংক্ষিপ্ত তাফসীর
৪. এ অন্যায় কাজ যারা করে তারা কি বিশ্বাস করে না যে, তারা আল্লাহর নিকট পুনরুত্থিত হবে।
5
لِيَوْمٍ عَظِيمٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
এক মহা দিবসে ?
সংক্ষিপ্ত তাফসীর
৫. হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে। এক মহা দিবসে যা হবে অত্যন্ত ভয়াবহ ও বিভীষিকাময়।
6
يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
যেদিন মানুষ সৃষ্টিকুলের রবের জন্য দাঁড়াবে।
সংক্ষিপ্ত তাফসীর
৬. সে দিন মানুষ সৃষ্টিকুলের রবের উদ্দেশ্যে হিসাবের জন্য দÐায়মান হবে।
7
كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কখনো নয়, নিশ্চয় পাপাচারীদের ‘আমলনামা সিজ্জীনে।* *সপ্ত যমীনের নীচে অবস্থিত একটি স্থান। পাপীদের আমলনামা সেখানে রাখা হয়।
সংক্ষিপ্ত তাফসীর
৭. ব্যাপারটি তোমাদের ধারণা অনুযায়ী নয় যে, মৃত্যুর পর আর কোন পুনরুত্থান নেই। বরং পাপীষ্ঠ কাফির ও মুনাফিকদের আমলনামা থাকবে সিজ্জীনে তথা ক্ষতির মধ্যে নিমজ্জিত।
8
وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কিসে তোমাকে জানাবে ‘সিজ্জীন’ কী?
সংক্ষিপ্ত তাফসীর
৮. হে রাসূল! আপনি কি জানেন, সিজ্জীন কী?
9
كِتَـٰبٌ مَّرْقُومٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
লিখিত কিতাব।
সংক্ষিপ্ত তাফসীর
৯. তাদের আমলনামা লিপিবদ্ধ থাকবে। যা নষ্ট হবে না। না তাতে কোন কিছু কম-বেশি করা হবে।
10
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সেদিন ধ্বংস অস্বীকারকারীদের জন্য ।
সংক্ষিপ্ত তাফসীর
১০. সে দিন মিথ্যারোপকারীদের জন্য রয়েছে ধ্বংস ও দুর্ভোগ।
11
ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে।
সংক্ষিপ্ত তাফসীর
১১. যারা সেই প্রতিদান দিবসের প্রতি মিথ্যারোপ করেছে। যে দিন আল্লাহ তাঁর বান্দাদেরকে দুনিয়ার কৃত আমলের প্রতিদান দিবেন।
12
وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর সকল সীমালঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউ তা অস্বীকার করে না।
সংক্ষিপ্ত তাফসীর
১২. বস্তুতঃ এ দিবসকে কেবল আল্লাহর সীমালঙ্ঘনকারী মহা পাপীষ্ঠ ব্যতীত অন্য কেউ অস্বীকার করে না।
13
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَـٰتُنَا قَالَ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে, ‘পূর্ববর্তীদের রূপকথা।’
সংক্ষিপ্ত তাফসীর
১৩. তার সামনে আমার রাসূলের উপর নাযিলকৃত আয়াতগুলো পাঠ করা হলে সে বলে: এ সব হলো পূর্বেকার জাতিদের কিংবদন্তী; আল্লাহর পক্ষ থেকে নয়।
14
كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কখনো নয়, বরং তারা যা অর্জন করত তা-ই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে।
সংক্ষিপ্ত তাফসীর
১৪. ব্যাপারটি এ সব মিথ্যারোপকারীর ধারণা অনুযায়ী নয়। বরং তাদের বিবেককে পরাভূত করে ঢেকে রেখেছে তাদের অর্জিত পাপসমূহ। ফলে তারা নিজেদের অন্তর দিয়ে সত্যকে দেখতে পায় না।
15
كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কখনো নয়, নিশ্চয় সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে।
সংক্ষিপ্ত তাফসীর
১৫. নিশ্চয়ই তারা কিয়ামত দিবসে স্বীয় প্রতিপালকের দর্শন থেকে বঞ্চিত হবে।
16
ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারপর নিশ্চয় তারা প্রজ্জ্বলিত আগুনে প্রবেশ করবে।
সংক্ষিপ্ত তাফসীর
১৬. অতঃপর তারা জাহান্নামের আগুনে প্রবেশ করবে। তারা এর উত্তাপ আস্বাদন করবে।
17
ثُمَّ يُقَالُ هَـٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তারপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার করতে।
সংক্ষিপ্ত তাফসীর
১৭. অতঃপর তাদেরকে কিয়ামত দিবসে ধ্বমকের স্বরে বলা হবে, তোমরা যে শাস্তি পোহাচ্ছো সে ব্যাপারে দুনিয়ার জীবনে তোমাদের রাসূল তোমাদেরকে সংবাদ দিলে তা তোমরা অবিশ্বাস করতে।
18
كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কখনো নয়, নিশ্চয় নেককার লোকদের আমলনামা থাকবে ইল্লিয়্যীনে ।* *আমল নামা। অথবা সপ্তম আকাশে জান্নাতের নিচে অবস্থিত একটি স্থান। অথবা জান্নাতের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান।
সংক্ষিপ্ত তাফসীর
১৮. ব্যাপারটি তোমাদের ধারণা অনুযায়ী নয় যে, কোন হিসাব ও শাস্তি নেই। বরং আনুগত্যশীলদের আমলনামা ঊর্ধ্বদেশে রয়েছে।
19
وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কিসে তোমাকে জানাবে ‘ইল্লিয়্যীন’ কী?
সংক্ষিপ্ত তাফসীর
১৯. হে রাসূল! আপনি কি জানেন, ঊর্ধ্বদেশ কী?
20
كِتَـٰبٌ مَّرْقُومٌ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
লিখিত কিতাব।
সংক্ষিপ্ত তাফসীর
২০. তাদের আমলনামা এতে লিপিবদ্ধ রয়েছে। এতে কোন কিছুই কম-বেশী করা হবে না।
21
يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
নৈকট্যপ্রাপ্তরাই তা অবলোকন করে।
সংক্ষিপ্ত তাফসীর
২১. উক্ত আমলনামা আল্লাহর আসমানসমূহের সকল ফিরিশতা প্রত্যক্ষ করবেন।
22
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
নিশ্চয় নেককাররাই থাকবে সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে।
সংক্ষিপ্ত তাফসীর
২২. নিশ্চয়ই বেশী বেশী আনুগত্যের কাজ সম্পাদনকারীরা কিয়ামত দিবসে স্থায়ী নিআমতের মধ্যে অবস্থান করবে।
23
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।
সংক্ষিপ্ত তাফসীর
২৩. তারা সুসজ্জিত আসনে বসে স্বীয় প্রতিপালকের দর্শন লাভ করবে এবং তাদের চাহিদা মাফিক তারা আরো অনেক সুখ-স্বাচ্ছন্দ্যের দৃশ্য দেখতে থাকবে।
24
تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তুমি তাদের চেহারাসমূহে সুখ-স্বাচ্ছন্দ্যের লাবণ্যতা দেখতে পাবে।
সংক্ষিপ্ত তাফসীর
২৪. আপনি যখন তাদেরকে দেখবেন তখন তাদের চেহারায় স্বাচ্ছন্দ্যের নিদর্শন হিসেবে সৌন্দর্য ও লাবণ্য দেখতে পাবেন।
25
يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তাদেরকে সীলমোহর করা বিশুদ্ধ পানীয় থেকে পান করানো হবে।
সংক্ষিপ্ত তাফসীর
২৫. তাদেরকে নিজেদের সেবকরা মোহরকৃত সুরা পান করাবে।
26
خِتَـٰمُهُۥ مِسْكٌ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَـٰفِسُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তার মোহর হবে মিসক। আর প্রতিযোগিতাকারীদের উচিৎ এ বিষয়ে প্রতিযোগিতা করা।
সংক্ষিপ্ত তাফসীর
২৬. এর মোহর হলো কস্ত‚রীর। বস্তুতঃ এ সম্মানজনক প্রতিদান পাওয়ার জন্য যেন প্রতিযোগীরা আল্লাহর সন্তুষ্টির কাজ করে এবং অসন্তুষ্টির কাজ থেকে বিরত থেকে প্রতিযোগিতা করে।
27
وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর তার মিশ্রণ হবে তাসনীম থেকে।
সংক্ষিপ্ত তাফসীর
২৭. এর সাথে রয়েছে “তাসনীম” নামক প্র¯্রবণের মিশ্রণ।
28
عَيْنًا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তা এক প্রস্রবণ, যা থেকে নৈকট্যপ্রাপ্তরা পান করবে।
সংক্ষিপ্ত তাফসীর
২৮. এটি হলো জান্নাতের উঁচু স্তরের একটি ঝর্নাধারা। যা থেকে নৈকট্যশীল বান্দারা স্বচ্ছ ও খাঁটি পানীয় পান করবে এবং সকল মুমিনও অন্য উপাদানের সাথে মিলিয়ে তা পান করবে।
29
إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
নিশ্চয় যারা অপরাধ করেছে তারা মুমিনদেরকে নিয়ে হাসত।
সংক্ষিপ্ত তাফসীর
২৯. নিশ্চয়ই যারা কুফরির মাধ্যমে অপরাধ করেছে তারা ঠাট্টার ছলে মুমিনদেরকে নিয়ে হাসাহাসি করে।
30
وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর যখন তারা মুমিনদের পাশ দিয়ে যেত তখন তারা তাদেরকে নিয়ে চোখ টিপে বিদ্রূপ করত।
সংক্ষিপ্ত তাফসীর
৩০. তারা মুমিনদের নিকট দিয়ে গমন করলে ঠাট্টা ও বিদ্রƒপের ছলে পরস্পর চোখ টিপা-টিপি করে।
31
وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর যখন তারা পরিবার-পরিজনের কাছে ফিরে আসত তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে আসত।
সংক্ষিপ্ত তাফসীর
৩১. আবার যখন তারা নিজেদের পরিজনের নিকট ফিরে যায় তখন তারা আনন্দ চিত্তে ফিরে এ কারণে যে, তারা কুফরির উপর রয়েছে এবং মুমিনদেরকে নিয়ে বিদ্রƒপ করেছে।
32
وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَـٰٓؤُلَآءِ لَضَآلُّونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর যখন তারা মুমিনদেরকে দেখত তখন বলত, ‘নিশ্চয় এরা পথভ্রষ্ট’।
সংক্ষিপ্ত তাফসীর
৩২. আর যখন মুসলমানদেরকে দেখে তখন বলে, এরা মূলতঃ সত্য থেকে পথভ্রষ্ট। কেননা, এরা নিজেদের বাপ-দাদার ধর্ম পরিহার করেছে।
33
وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَـٰفِظِينَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর তাদেরকে তো মুমিনদের হিফাযতকারী হিসেবে পাঠানো হয়নি।
সংক্ষিপ্ত তাফসীর
৩৩. বস্তুতঃ আল্লাহ তাদেরকে এদের আমল সংরক্ষণের দায়িত্ব দেন নি। যার ফলে তারা এ কথা বলতে পারে।
34
فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতএব আজ মুমিনরাই কাফিরদেরকে নিয়ে হাসবে।
সংক্ষিপ্ত তাফসীর
৩৪. কিয়ামত দিবসে মুমিনরা কাফিরদেরকে নিয়ে হাসাহাসি করবে যেমনটি কাফিররা দুনিয়াতে মুমিনদেরকে নিয়ে হাসাহাসি করতো।
35
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
উচ্চ আসনে বসে তারা দেখতে থাকবে।
সংক্ষিপ্ত তাফসীর
৩৫. তারা সুসজ্জিত আসনে বসে তাদের উদ্দেশ্যে প্রস্তুতকৃত আল্লাহর স্থায়ী নিয়ামত প্ররিদর্শন করবে।
36
هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কাফিরদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দেয়া হল তো?
সংক্ষিপ্ত তাফসীর
৩৬. বস্তুতঃ কাফিরদেরকে তাদের দুনিয়ার কৃতকর্মের ফলস্বরূপ পরকালে অপমানজনক প্রতিদান দেয়া হবে।