আশ-শামস

الشمس

সূরা 91 মক্কী 15 আয়াত

কোরআন বুকমার্ক

এখনও কোনো আয়াত বুকমার্ক করা হয়নি।

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতিশয় মেহেরবান।

1
وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কসম সূর্যের ও তার কিরণের।
সংক্ষিপ্ত তাফসীর
১. আল্লাহ সূর্যের শপথ করলেন এবং শপথ করলেন পূর্ব দিক থেকে তা উদয়ের পর উঁচু হওয়ার সময়ের।
2
وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কসম চাঁদের, যখন তা সূর্যের অনুগামী হয়।
সংক্ষিপ্ত তাফসীর
২. তিনি শপথ করলেন চন্দ্রের যখন সূর্যাস্ত হওয়ার পর তা আবির্ভূত হয়।
3
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কসম দিবসের, যখন তা সূর্যকে প্রকাশ করে।
সংক্ষিপ্ত তাফসীর
৩. তিনি শপথ করলেন দিবসের যখন তার আলো দিয়ে ভ‚পৃষ্ঠের সব কিছু প্রকাশিত হয়।
4
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কসম রাতের, যখন তা সূর্যকে ঢেকে দেয়।
সংক্ষিপ্ত তাফসীর
৪. শপথ করলেন রজনীর যখন তার অন্ধকার ভূপৃষ্ঠকে ঢেকে দেয়। ফলে সে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
5
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কসম আসমানের এবং যিনি তা বানিয়েছেন।
সংক্ষিপ্ত তাফসীর
৫. আরো শপথ করলেন আসমান ও তার নিপুণ নির্মাণের।
6
وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কসম যমীনের এবং যিনি তা বিস্তৃত করেছেন।
সংক্ষিপ্ত তাফসীর
৬. আবার তিনি পৃথিবী ও তার বিস্তীর্ণতার শপথ করলেন। যাতে মানুষ সেখানে নিশ্চিন্তে বসবাস করতে পারে।
7
وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কসম নাফ্সের এবং যিনি তা সুসম করেছেন।
সংক্ষিপ্ত তাফসীর
৭. তিনি সকল আত্মা ও সেগুলোকে সুবিন্যস্তভাবে গঠন করার শপথ করলেন।
8
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপসমূহ ও তার তাকওয়া সম্পর্কে।
সংক্ষিপ্ত তাফসীর
৮. অতঃপর তাকে শিক্ষাদান ব্যতিরেকেই তাতে করণীয় সৎকর্ম ও বর্জনীয় অসৎকর্মের মানসিকতা ঢেলে দিলেন।
9
قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তাকে পরিশুদ্ধ করেছে।
সংক্ষিপ্ত তাফসীর
৯. অবশ্যই সে ব্যক্তি সফলকাম হবে যে নিজ আত্মাকে উন্নত স্বভাব দিয়ে সমৃদ্ধ করবে এবং বাজে স্বভাব থেকে পবিত্র রাখবে।
10
وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
এবং সে ব্যর্থ হয়েছে, যে তা (নাফস)-কে কলুষিত করেছে।
সংক্ষিপ্ত তাফসীর
১০. আর সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে যে নিজ আত্মায় পাপ-পঙ্কিলতা সেঁটে দিয়ে সেটিকে কলুষিত করেছে।
11
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
সামূদ জাতি আপন অবাধ্যতাবশত অস্বীকার করেছিল।
সংক্ষিপ্ত তাফসীর
১১. সামূদ সম্প্রদায় নিজেদের নবী সালিহ (আলাইহিস-সালাম) এর প্রতি মিথ্যারোপ করেছে এ জন্য যে, তারা অবাধ্যতা ও পাপাচারে সীমালঙ্ঘন করেছে।
12
إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
যখন তাদের সর্বাধিক হতভাগা ব্যক্তিটি তৎপর হয়ে উঠল।
সংক্ষিপ্ত তাফসীর
১২. যখন তাদের মধ্যকার সর্বাপেক্ষা হতভাগা নিজ সম্প্রদায়ের আহŸানে সাড়া দিলো।
13
فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَـٰهَا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেছিল, ‘আল্লাহর উষ্ট্রী ও তার পানি পান সম্পর্কে সতর্ক হও।’
সংক্ষিপ্ত তাফসীর
১৩. তখন তাদেরকে আল্লাহর রাসূল সালেহ (আলাইহিস-সালাম) বললেন: তোমরা আল্লাহর উষ্ট্রীকে ছেড়ে দাও এবং তাকে তার পালার দিবসে পান করতে দাও। তাকে কোনরূপ কষ্ট দেয়া থেকে বিরত থাকো।
14
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
কিন্তু তারা তাকে অস্বীকার করল এবং উষ্ট্রীকে যবেহ করল। ফলে তাদের রব তাদের অপরাধের কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। অতঃপর তা একাকার করে দিলেন।
সংক্ষিপ্ত তাফসীর
১৪. তখন তারা উষ্ট্রীর ব্যাপারে নিজেদের রাসূলের প্রতি মিথ্যারোপ করলো। ফলে তাদের মধ্যকার সর্বাপেক্ষা হতভাগা লোকটিই তাদের সম্মতিতে সেটিকে হত্যা করলো। এতে করে তারা পাপের অংশিদার হলো। যার ফলে আল্লাহ তাদের সবাইকে শাস্তি দিয়ে পাকড়াও করলেন এবং তাদের পাপের দরুন তাদেরকে চিৎকার ধ্বনি দিয়ে ধ্বংস করলেন। উপরন্তু তিনি সবাইকে শাস্তিতে সমান বলে পরিগণিত করলেন।
15
وَلَا يَخَافُ عُقْبَـٰهَا
পূর্ণ বাংলা অনুবাদ (Rawai Al-bayan)
আর তিনি এর পরিণামকে ভয় করেন না।
সংক্ষিপ্ত তাফসীর
১৫. আল্লাহ তাদেরকে এ ধ্বংসাত্মক শাস্তি প্রদানে কোন পরিণামকে ভয় করেন না।